0011191115 ১৩০ আল-বিদায়া ওয়ান নিহায়া হয়। তরবারিগুলোর মধ্যে একটি ছিল হীরা রাজ্যে সম্রাটের পক্ষে নিযুক্ত শাসনকর্তা নু'মান ইব্ন মুনযিরের । তখন হযরত উমর (রা) বলেছিলেন, “সকল প্রশংসা মহান আল্লাহ্র যিনি পারস্য স্মাটের তরবারিকে তার জন্যে ক্ষতিকর করেছেন, যেটি তার কোন কল্যাণে আসেনি। তারপর তিনি বললেন, “আমাদের মুজাহিদগণ এগুলো প্রেরণ করেছে আমানতদার ও বিশ্বস্ত লোকদের নিকট । তিনি আরো বললেন, সম্ট এসব ধন-সম্পদ পেয়ে পরকাল থেকে উদাসীন থাকা ব্যতীত কিছুই করতে পারেনি। সেগুলো সঞ্চয় করেছিল তার স্ত্রীর স্বামীর জন্যে অথবা তার কন্যার স্বামীর জন্যে । সে তার নিজের পরকালীন কল্যাণের জন্যে কিছুই করেনি । সে যদি তার নিজের পরকালীন কল্যাণের জন্যে কিছু সঞ্চয় করত এবং অতিরিক্ত ধন-সম্পদ যথাস্থানে ব্যয় করত তাহলে সে তা পেত। এ সম্পর্কে জনৈক মুসলিম কবি আবু নুজায়দ নাফি' ইব্ন আসওয়াদ বলেছেন ঃ (০5221 ১৯০২০ (৯৮৯৫ * 925 ০০০৯]। 5 এও আমাদের লক্ষ্য ছিল যে, আমরা মাদাইন জয় করার জন্যে অশ্বদল পাঠাব । আমাদের ওই অশ্বদলের জন্যে স্থলভাগ-জলভাগ দুটোই সমান, দুটোই কল্যাণকর । - ৮2০৯ (০ ০৯৮৯৩ 11 ৮ * ১০5 ₹১০]| ১1১ (১17১0 আমরা পারস্য সম্টের সকল ধনৈশ্বর্য দখল করে নিয়েছি। যেদিন তারা পালিয়ে গিয়েছে আমাদের ভয়ে । পালিয়েছে দুঃখ-বেদনা ভরা মন নিয়ে। পারস্য সম্রাট ইয়াযৃদগির্দের ইব্ন শাহারিয়ার মাদাইন থেকে পালিয়ে হুলওয়ানের উদ্দেশ্যে যাত্রা করল। সে পথিমধ্যে স্থানীয় বিভিন্ন শহর ও গোত্রের লোকজন একত্র করে সেনাদল পুনর্গঠনের তৎপরতা চালায় । ফলে সেখানে পারসিকদের একটি বিশাল বাহিনী গড়ে ওঠে। সম্রাট ইয়াদগিরদ তাদের সেনাপতি নিযুক্ত করে মাহরানকে । ওদেরকে ওখানে রেখে সম্রাট ইয়াষদণির্দ হুলওয়ান গিয়ে পৌঁছে। এই সেনাবাহিনী মুসলিম সেনাবাহিনী ও পারস্য সম্রাটের সাথে বেরিকেড হিসেবে জালুলা নামক স্থানে অবস্থান নেয়। ওরা জালুলার চারদিকে বড় বড় পরিখা তৈরি করে । বহু সৈন্যের বিশাল বাহিনী নিয়ে এবং অবরুদ্ধ থাকা অবস্থায় জীবন ধারণের জন্যে প্রয়োজনীয় আসবাবপত্র নিয়ে তারা সেখানে বসবাস করতে থাকে । মুসলিম সেনাপতি হযরত সা“দ ইব্ন আবূ ওয়াক্কাস (রা) খলীফা উমর রো)-কে এ সংবাদ অবহিত করেন । খলীফা তাকে লিখেন যে, সা“দ নিজে মাদাইনে থাকবেন । তার ভাতিজা হাশিম ইব্ন উতবাকে সেনাপতি নিযুক্ত করে একটি সেনাদল সম্রাট ইয়াফ্দগির্দের উদ্দেশ্যে প্রেরণ করবেন। ওই বাহিনীর সম্মুখে থাকবে কা'কা' ইবন আমর, ডান বাহুতে সা“দ ইব্ন মালিক । বাম বাহুতে তাঁর ভাই আমর ইবৃন মালিক । মূল দলের দায়িতে আমর ইব্ন মুররাহ্ জুহানী। খলীফার নির্দেশে সেনাপতি সা“দ (রা) তাই করলেন। প্রায় ১২ হাজার সৈন্যের এক বিশাল বাহিনী তার ভাতিজা হাশিম ইব্ন উতবার নেতৃত্থে সম্রাট ইয়াযদগির্দের উদ্দেশ্যে প্রেরণ করলেন। ওই বাহিনীতে নেতৃস্থানীয় মুহাজিরগণ, আনসারগণ এবং আরব মুসলমানগণ ছিলেন । এই অভিযান প্রেরণ করা হয় এই হিজরী সনের ড/ড/৬/.911001109.001)
— পৃষ্ঠা ১৩০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।