Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 7
/ ৬২০
📝 লেখা 📖 পিডিএফ

0011191115 ১২৮ আল-বিদায়া ওয়ান নিহায়া বস্তুত ওই অভিযানে ফাই বা যুদ্ধবিহীন অর্জিত মালামালের পরিমাণ বহু বৃদ্ধি পেল। সেনাপতি সা'দ (রা) ওই মালামাল ৫ ভাগে বিভক্ত করে। বিধি মৃতাবিক + অংশ বায়তুল মালের জন্যে রেখে ₹ অংশ মুজাহিদদের মধ্যে বন্টনের ব্যবস্থা নেন। তিনি এগুলো বন্টনের দায়িত্ব দেন হযরত সালমান ফারসীকে। তিনি $ অংশ মুজাহিদদের মধ্যে বন্টন করে দেন। তাতে প্রত্যেক অশ্বারোহী পেয়েছিল ১২ হাজার মুদ্রা করে। অবশ্য এই অভিযানে সকল মুজাহিদ ছিল অশ্বারোহী । কারো কারো নিকট নিজস্ব ঘোড়া ছিল না বরং অন্য থেকে নেয়া ঘোড়া ছিল। সেনাপতি সা“দ চাইলেন যে, শাহী বিছানা ও সম্াটের জামা পোশাকগুলো ভাগ না করে, না কেটে আস্ত যেন খলীফার দরবারে প্রেরণ করা হয় যাতে খলীফা নিজে এবং স্থানীয় মুসলমানগণ এই নজরকাড়া আশ্চর্যজনক বস্তুগুলো দেখতে পান। এজন্যে তিনি বিছানা ও জামা-কাপড়ে প্রাপ্য নিজ নিজ অংশ বায়তুল মালের জন্যে দান করে দেয়ার অনুরোধ জানালেন সকল মুজাহিদকে ৷ সকলে সানন্দে এই প্রস্তাব গ্রহণ করল এবং আস্ত মদীনায় পাঠানোর অনুমতি দিল। সেনাপতি সা'দ (রা) বাশীর ইব্‌ন খাসাসিয়্যাহ-এর মাধ্যমে $ অংশ গনীমতের মাল এবং শাহী ফরাশ ও সম্রাটের জামা-কাপড় মদীনায় খলীফার নিকট পাঠিয়ে দিলেন । অবশ্য ইতিপূর্বে হালীস ইব্‌ন ফুলান আসাদীর মাধ্যমে খলীফা বিজয়ের সংবাদ অবগত হন। বর্ণিত আছে যে, খলীফা উমর (রা) ওগুলো দেখে বলেছিলেন, “আমাদের লোকেরা এসব প্রেরণ করেছে আমানতদার লোকদের নিকট 1" তখন হযরত আলী (রা) বললেন, আপনি পবিত্র থেকেছেন তাই আপনার প্রজারাও পবিত্র থেকেছে । আপনি যদি হালাল-হারাম বিবেচনা না করে যা পেতেন তাই নিতেন তাহলে আপনার প্রজারাও তা-ই করত । এরপর খলীফা উমর (রা) ওগুলো স্থানীয় মুসলমানদের মধ্যে বন্টন করে দেন। এই সূত্রে হযরত আলী (রো) ওই বিছানার একটি ট্রকরা পেয়েছিলেন সেটি তিনি ২০ হাজার দিরহামে বিক্রি করেছিলেন । সায়ফ ইবৃন উমর উল্লেখ করেছেন যে, হযরত উমর (রা) একটি কাঠ দীড় করিয়ে সম্রাটের পোশাক তাকে প্রিয়ে দিয়েছিলেন যাতে মানুষ দেখতে পায় যে, এই সাজ-সঙ্জার মধ্যে কেমন ংকার সৃষ্টি হয় এবং এই ধ্বংসশীল দুনিয়াতে কেমন চাকচিক্য ও চমক সৃষ্টি করা যায়। আমরা আলোচনা করেছি যে, হযরত উমর (রা) সমতাটের পোশাকগুলো বনু মুদলাজ গোত্রের আমীর সুরাকা ইবৃন মালিক ইব্‌ন জুশাম (রা)-কে দিয়েছিলেন ব্যবহার করার জন্যে, পরিধান করার জন্যে । হাফিজ আবৃ বকর বায়হাকী তার “দালাইলুন নুবৃওয়াত” গ্রন্থে উল্লেখ করেছেন যে, আবদুল্লাহ্‌ ইব্‌ন ইউসুফ ইম্পাহানী বলেছেন ..... হাসান থেকে বর্ণিত যে, উমর ইবৃন খাতার (রা)-এর নিকট পারস্য সম্রাটের শাহী পোশাক আনয়ন করা হলো। সেটি তার সম্মুখে রাখা হলো । সেখানে অন্যান্যের মধ্যে সুরাকা ইব্‌ন মালিক ইব্‌ন জুঁশাম ছিলেন । সম্রাট কিসরা ইব্‌ন হুরমুযের দু'টো বাজুবন্দ সুরাকাকে দেয়া হলো । তিনি সেই দু'টো পরিধান করলেন । সেগুলো তার কাধ পর্যন্ত পৌছে গেল। সুরাকার পরিধানে এ দুটো বাজুবন্দ দেখে খলীফা উমর (রা) বললেন, “সকল প্রশংসা মহান আল্লাহ্‌র যিনি পারস্য সম্রাটের বাজুবন্দ এনে পরিয়ে দিলেন বানু মুদলাজের বেদুঈন লোক সুরাকা ইবৃন মালিক ইবৃন জুঁশামের হাতে । ..... বায়হাকী এরূপই বর্ণনা করেছেন। ভ%্৭.2110001179001)

— পৃষ্ঠা ১২৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।