Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 7
/ ৬২০
📝 লেখা 📖 পিডিএফ

0011191115 আল-বিদায়া ওয়ান নিহায়া 0. ১২৭ মুকুটটিকে প্রয়োজন অনুপাতে উর্ধে ধরে রাখত । সিংহাসনে আরোহণ ও মুকুট পরিধান এর সবকিছু হতো পর্দার মধ্যে । পূর্ণ প্রস্তুতির পর পর্দা উঠে গেলে তাৎক্ষণিক সকল আমীর-উমারা তাকে সিজদা করত। তার পরিধানে থাকত কোমরবন্দ, দু'খানা বাজুবন্দ, তরবারি, স্বর্ণে মোড়ানো শাহী জামা । এরপর সম্রাট একে একে সকল শহর-নগরের সংবাদ নিত । কোন্‌ গ্রামে কে শাসক, ওই গ্রাম কোন সমস্যার সম্মুখীন হচ্ছে কিনা তার খোঁজ-খবরও নিত । তারপর অন্য গ্রাম সম্পর্কে জিজ্ঞেস করত । এভাবে সে তার অধীনস্থ শহর ও জনপদের খোজ-খবর নিত। অবহেলায় ছেড়ে দিত না কোন গ্রামকে । রাজত্বের অবস্থান ও চিত্র স্মরণ রাখার জন্যে এই বিছানা তার সম্মুখে বিছিয়ে রাখা হতো । রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে এটি ছিল বেশ ভাল পদক্ষেপ । এরপর আল্লাহ্র বিধান কার্যকর হলো । ওই রাজ্য-সাম্রাজ্য ও এলাকা-অঞ্চল থেকে তার দখল রহিত হলো। মুসলমানগণ প্রচণ্ড শক্তিতে সে সবের মালিকানা লাভ করলেন। পারসিকদের সকল দন্ত-অহংকার ধুলোয় মিশে গেল। মহান আল্লাহ্‌ সুস্পষ্টভাবে মুসলমানদেরকে এগুলোর মালিক বানিয়ে দিলেন । সকল প্রশংসা মহান আল্লাহ্র । সেনাপতি সা'দ ইব্‌ন আবী ওয়াক্কাস (রা) সংগৃহীত ও দখলীকৃত মালামাল সংরক্ষণের দায়িত্ব দিলেন আমর ইব্ন আমর ইব্‌ন মুকাররিনকে । তিনি সর্বপ্রথম শ্বেতপ্রাসাদ ও শাহী প্রাসাদে যে মালামাল ছিল সেগুলো হস্তগত করলেন। মাদাইনের গৃহগুলো এবং শাহী দফতরে যা পেলেন তাও হস্তগত করলেন । যুহরাহ ইব্‌ন হাবিয়্যাহ-এর সহসেনাকর্মীগণের পক্ষ থেকে যা জমা হলো তাও হস্তগত করলেন। যুহরাহ্‌ সেনাপতি যা জমা দিয়েছিলেন তার মধ্যে ছিল একটি খচ্চর। সেটি তিনি পারসিকদের থেকে ছিনিয়ে নিয়েছিলেন। পারসিক সৈন্যরা অনেকগুলো তরবারির সাহায্যে ওই খচ্ছরটিকে পাহারা দিচ্ছিল। সেনাপতি যুহরা বললেন, নিশ্চয়ই এ খচ্চরের মধ্যে কোন রহস্য আছে। তিনি ওদের হাত থেকে সেটি ছিনিয়ে এনে সংগৃহীত মালামালের মধ্যে শামিল করে দিলেন । দেখা গেল দুই খচ্চরের পিঠে দু'টো থলি রয়েছে! তার মধ্যে ছিল পারস্য সম্রাটের জামা-কাপড়, গহনা ও শাহী পোশাক । অন্য একটি খচ্চর তিনি ছিনিয়ে এনেছিলেন, ওই খচ্চরের পিঠেও দু'টো থলে ছিল। ওই থলেতে সম্রাটের মুকুট ও অন্যান্য দ্রব্যসামগ্রী ছিল। ক্ষুদ্র ক্ষুদ্র অভিযানে গিয়ে সৈনিকগণ এগুলো শত্রদের থেকে ছিনিয়ে এনেছিল এবং সংগৃহীত মালামালের মধ্যে জমা রেখেছিল । তারা যা জমা দিয়েছিল তাও ছিল প্রচুর সম্পদ । তার অধিকাংশ ছিল সম্রাটের আসবাবপত্র, তৈজস সামঘ্রী এবং মূল্যবান মালামাল । পারসিক সৈনিকগণ এগুলো নিয়ে পালিয়ে যাচ্ছিল। কিন্তু মুসলমানগণ তাদেরকে ধরে ফেলেন এবং মালপত্র ছিনিয়ে নেন। পারসিকগণ ভীষণ ভারী হবার কারণে সম্রাটের বিছানাগুলো নেয়ার চেষ্টা করেনি এবং একই কারণে সাধারণ মালামালও নেকরনি ৷ মুসলিমগণ ওইসব ঘরে প্রবেশ করে দেখেন যে, ঘরের ছাদ পর্যন্ত থরে থরে সাজানো স্বর্ণ-রৌপ্যের থালা-বাসন পড়ে রয়েছে তারা অনেক সুগন্ধি কর্পুর সামগ্রী পরিত্যক্ত অবস্থায় পান | তারা মনে করেছিলেন সেগুলো লবণ । কেউ কেউ রুটির আটার মধ্যে সেগুলো মিশ্রিতও করেছিলেন । পরে খেতে গিয়ে তিক্ততা অনুভব করলেন। অবশেষে বিষয়টি পরিষ্কার জানা গেল যে, ওগুলে: লবণ নয় কপ । ড/ড/৬/.911001109.001)

— পৃষ্ঠা ১২৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।