0011191115 ১২৬ আল-বিদায়া ওয়ান নিহায়া ১১০৩ ৫১৪ ১১৫ ০০৫০৮7৪৪৩০০৫১০১০০৮০১৯০৯ ১০০৪৯ -১১৯১। ০১৪ 5১৮ 503 তারা পশ্চাতে রেখে গিয়েছে উদ্যান ও প্রত্রবণ | কত শস্যক্ষেত ও সুরম্য প্রাসাদ । কত বিলাস উপকরণ যা ওদেরকে আনন্দ দিত। এরূপই ঘটেছিল এবং আমি এই সমুদয়ের উত্তরাধিকারী করেছিলাম ভিন্ন সম্প্রদায়কে । (সূরা- ৪৪, দুখান ঃ ২৫-২৮) এরপর তিনি সম্মুখে অগ্রসর হলেন এবং আট রাকআত বিজয়ের শোকরানা নামায আদায় করলেন । সায়ফ ইব্ন উমর তার বর্ণনায় উল্লেখ করেছেন যে, তিনি এক সালামে ওই নামায আদায় করেন। এই বছরের সফর মাসে তিনি শাহী দফতরে জুমুআর নামায আদায় করেন। এটি হলো ইরাকে অনুষ্ঠিত সর্বপ্রথম জুমুআর নামায । কারণ সেনাপতি সা'দ (রা) ওখানে ইকামত বা অবস্থান করার নিয়ত করেছিলেন। বিভিন্ন গোত্র ও অঞ্চলে তিনি সেনা অভিযান প্রেরণ করেছিলেন । এই সূত্রে জালুলা, তিকরিত ও মুসেল জয় হয়। এরপর তারা কৃফার উদ্দেশ্যে যাত্রা করেন। এ বিষয়ে আমরা পরবতীতে আলোচনা করব। এরপর তিনি পারসিক সম্রাটের সন্ধানে সেনা অভিযান প্রেরণ করেন। একদল শক্রসেনা তাদের মুখোমুখি হয় । মুসলিম সেনাবাহিনী ওদেরকে হত্যা করে, তাদেরকে বিচ্ছিন্ন করে দেয় এবং তাদের নিকট থেকে প্রচুর মালামাল ছিনিয়ে নেয়। মুসলমানগণ যা নিয়ে আসেন তার অধিকাংশ ছিল পারস্য সম্রাটের জামা-কাপড়, শিরন্ত্রাণ ও গহনা । সেনাপতি সা“দ (রো) সেখানকার আসবাপত্র ও উপহার-উপটৌকন সংখ্রহ করতে থাকেন। এগুলো এত বেশি ছিল যে, তার মূল্য নির্ধারণ, গণনা করণ এবং বিবরণ প্রদান কোনটিই সম্ভব ছিল না। আমরা ইতিপূর্বে বর্ণনা করেছি যে, শাহী দফতরে কাচের তৈরি অনেকগুলো মূর্তি ছিল। হযরত সাদ একটির দিকে তাকিয়ে দেখলেন যে, সেটির হাত দ্বারা একদিকে ইঙ্গিত করা হচ্ছে। তিনি বললেন যে, এটির এরূপ নির্মাণের পেছনে নিশ্চয়ই কোন উদ্দেশা আছে । তিনি ওই অঙ্গুলির অনুসরণে অগ্রসর হলেন । অবিলম্বে তিনি সন্ধান পেলেন পূর্ববর্তী সম্রাটদের বিশাল বিশাল ধন-সম্পদের । তিনি সেখান থেকে বহু মালামাল, ধন-রত্ব ও হীরা-জহরত বের করে আনলেন । অন্য মুসলিম সৈন্যরা প্রচুর ধন-রতু ওখান থেকে সংগ্রহ করলেন। এমন ধনরতু দুনিয়াতে কেউ দেখেনি । এর মধ্যে ছিল সম্রাটের মুকুট । এটি মণি-মুক্তা ও হীরা-জহরত ছারা মোড়ানো ও অলংকৃত ছিল। দেখলে চোখে ধাধা লেগে যায়। এমনিভাবে সম্রাটের কোমরবন্দ, তার তরবারি, বাহুবন্দ, জুববা-কাবা এবং দরবারের ফরাশ ও বিছানাসমূহ হস্তগত হয়। ওই একটি ফরাশ ছিল ৬০১৬০ গজ । এটি ছিল স্বর্ণ, মণি-মুক্তা ও মহামূল্যবান হীরার তৈরি । তাতে ছিল পূর্ববর্তী সকল সম্রাটের ছবি। আরো ছিল পারস্য দেশের নদ-নদী, দুর্গ-কিল্লা, রাজ্য-রাষ্ট্, ধন-সম্পদ এবং ফল-ফসলের চিত্র। সম্রাট সিংহাসনে আসন গ্রহণ করত এবং নীচের দিক থেকে মুকুটের মধ্যে মাথা ঢুকিয়ে দিত। তার মুকুট থাকত স্বর্ণের শিকলে ঝুলন্ত । কারণ মুকুটটি এত ভারী ছিল যে, সম্রাট তা মাথায় বহন করতে পারত না। তাই যথানিয়মে সম্রাট সিংহাসনে বসত এবং বসত মুকুটটির সরাসরি নিচে । তারপর মুকুটের তলদেশ দিয়ে মাথা ঢুকিয়ে দিত। স্বর্ণের শিকল তো ড/ড/৬/.911001109.00])
— পৃষ্ঠা ১২৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।