0011191115 আল-বিদায়া ওয়ান নিহায়া ১২৩ তারপর তিনি কুরআন মজীদের এই আয়াত তিলাওয়াত করলেন- 9৯০ 10154 4110 031 যি 3১০5 ১1 চি আল্লাহ্র অনুমতি ব্যতীত কারো মৃত্যু হতে পারে না, যেহেতু মেয়াদ অবধারিত । (সূরা- ৩, আলে ইমরান ৪ ১৪৫)। ঝাপিয়ে পড়েন। ৬০ জনের এই দল দু'ভাগে বিভক্ত হয়। এক ভাগে নর ঘোড়ার সওয়ারিগণ অপরভাগে মাদী ঘোড়ার সওয়ারিগণ ৷ অপর পাঁড় থেকে তারা যখন দেখল যে, এরা ঘোড়াসহ- পানির উপর ভাসছে তখন তারা ব্যঙ্গস্বরে চিৎকার করে বলছিল, 'পাগল-পাগল, উন্মাদ-উন্মাদ” । তারপর তারা নিজেদের মধ্যে বলাবলি করল যে, তোমরা তো কোন মানুষের বিরুদ্ধে যুদ্ধ করছ না- তোমরা যুদ্ধ করছ ওই জিনগুলোর বিরুদ্ধে । তারা ত্বরিত গতিতে তাদের অশ্বরোহীদেরকে পানিতে নামিয়ে দিল যাতে মুসলিমদেরকে নদীতে বাধা দেয়। যাতে তারা এ পাড়ে উঠতে না পারে । মুসলিম দলপতি আসিম ইব্ন আমর তীর সাথীদেরকে নির্দেশ দিলেন ওদেরকে লক্ষ্য করে তীর নিক্ষেপ করার জন্যে এবং তীরা যেন শক্র পক্ষের ঘোড়াগুলোর চোখ লক্ষ্য করে তীর ছুঁড়েন। তারা তাই করলেন। তীরের আঘাতে শক্রপক্ষীয় ঘোড়াগুলোর চোখ খসে পড়ল। তারা, ঘোড়াগুলোকে পানিতে ধরে রাখতে পারল না, বরং মুসলমানদের আগে আগে ওই ঘোড়াগুলো তীরে ফিরে গেল। আসিম ও তার সাথিগণ ওদের পিছু ধাওয়া করলেন এবং ওদের সবাইকে নদীর ওপার থেকে তাড়িয়ে দিলেন। তারা ওপারের দখল নিলেন। এবার ছয়শ জনের অবিশিষ্ট মুজাহিদগণ পানিতে নেমে পড়লেন এবং ওপারে গিয়ে আসিম ও তীর সাথীদের সাথে মিলিত হলেন । সকলে মিলে পারসিকদের উপর আক্রমণ করে ওদেরকে ওই তীর থেকে তাড়িয়ে দিলেন। নদী অতিক্রমকারী ১ম দলটির নাম দেয়া হলো- “কাতীবাহ আল আহওয়াল” আর ২য় দলটির নাম দেয়া হলো- “কাতীবাহ্-আল খারছা”। ১ম দলের দলপতি ছিলেন আসিম। ২য় দলের দলপতি ছিলেন কাকা" ইব্ন আমর । এতসব ঘটনা ঘটছিল-__ সেনাধ্যক্ষ সা"দ ও অন্যান্য মুসলিম মুজাহিদ নদী তীরে দীড়িয়ে তা দেখছিলেন। তারা যখন দেখতে পেলেন যে, নদীর অপর তীর এখন নিরাপদ তখন তারা হযরত সা“দের নির্দেশে নদীতে নেমে পড়লেন । নদীতে অবতরণের সময় সকলকে এই তাসবীহ পাঠ করার নির্দেশ দিলেন সেনাপতি সা“দ রো)। &1 2১585 1১০85-18501 1555 110-4815 02555 410 2৮555 5211 গস] 4010 (আমরা আল্লাহ্র সাহায্য কামনা করছি। আমরা ভরসা রাখি তার উপর | মহান আল্লাহ্ আমাদের জন্যে যথেষ্ট | তিনি কত উত্তম কর্ম বিধায়ক । মহান ও সর্বোচ্চ আল্লাহ্র দেয়া শক্তি . সামর্থ্য ব্যতীত আমাদের কোন শক্তি নেই)। এরপর হযরত সা'দ (রা) নিজে ঘোড়া নিয়ে নদীতে নেমে পড়লেন। সকল মুজাহিদ নেমে পড়ল খরস্রোতা দাজলার উত্তাল পানিতে । কেউই অবশিষ্ট রইল না। তারা স্থলপথে যেমন পথ অতিক্রম করতেন, ঠিক তেমনি অনায়াসে নিশ্চিন্তে অথৈ পানি অতিক্রম করতে লাগলেন । ড/ড/৬/.911001109.001)
— পৃষ্ঠা ১২৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।