0011191115 ১২২ আল-বিদায়া ওয়ান নিহায়া প্রাসাদ দেখেছিলেন তিনি হলেন দিরার ইবনুল খাত্তাব। তিনি দেখেই বললেন, আল্লাহু আকবর । এ যে পারস্য সম্রাটের শ্বেত প্রাসাদ । এটি তো তা-ই যেটি সম্পর্কে আল্লাহ্ তা'আলা ও তার রাসূল আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন। সবার দৃষ্টি তার দিকে নিবদ্ধ। এরপর সকলে ফজর পর্যন্ত তাকবীর ধ্বনি দিতে থাকেন। মাদাইন বিজয় হযরত সাদ নাহারশীর জয় করার পর ওখানে অবস্থান করছিলেন । মূলত নাহারশীরে কোন প্রতিরোধকারী শক্রও পাওয়া যায়নি । আর গনীমতের মাল বা যুদ্ধলব্ধ মালামালও পাওয়া যায়নি। শক্রপক্ষ সবকিছু নিয়ে মাদাইন পালিয়ে গিয়েছিল। তারা মাদাইন যাবার সময় নৌকায় করে গিয়েছিল । তারপর সবগুলো নৌকা নদীর ওপাড়ে বেঁধে রেখেছিল । সেনাপতি সা'দ নদী পাড়ি দেয়ার জন্যে কোন নৌকাই খুঁজে পেলেন না, নতুনভাবে নৌকা জোগাড় করাও ছিল কষ্টসাধ্য । তখন দাজলা নদী পানিতে ফুলেফেঁপে আছে। কানায় কানায় ভরা ওই নদী, পানির রং ছিল কালো । তাতে ঢেউয়ের পর ঢেউয়ে ফেনা সৃষ্টি হচ্ছিল। ইতিমধ্যে সেনাপতি সাঁদ (রা) ₹বাদ পেলেন যে, পারস্য স্ম্াট ইযায়দগির্দ সকল ধনসম্পদ নিয়ে হুলওয়ান চলে যাবার প্রস্তুতি নিচ্ছে । তাকে এও জানানো হলো যে, তিনদিনের মধ্যে ওদেরকে ধরতে না পারলে তারা মালামালসহ পালিয়ে যাবে। এই পরিস্থিতিতে হযরত সা“দ (রা) দাজলা নদীর তীরে মুসলমানদের উদ্দেশ্যে একটি ভাষণ দিলেন। মহান আল্লাহ্র প্রশংসা ও গুণগান করার পর তিনি বললেন, আপনাদের শক্ররা এই নদীর কারণে পার পেয়ে গেল। আপনাদের আক্রমণ থেকে রক্ষা পেয়ে গেল। আপনারা ওদের নিকট পৌঁছতে পারছেন না। কিন্তু ওদের দখলে নৌকাগুলো থাকার কারণে ওরা যখন ইচ্ছা আপনাদের নিকট আসতে পারবে এবং আক্রমণ চালিয়ে ফিরে যেতে পারবে । অবশ্য এখন আপনাদের পেছনের দিক থেকে শক্রর কোন ভয় নেই । আমি মনে করি শত্রুর আক্রমণে দুনিয়া থেকে নিশ্চিহ্ন হবার আগেই শত্রুর বিরুদ্ধে জিহাদ শুরু করা উচিত । আর আমি এই নদী পার হবার সিদ্ধান্ত নিয়েছি! সকলে তার সাথে একাত্মতা ঘোষণা করে বলল যে, মহান আল্লাহ্ আপনার এবং আমাদেরকে এই সিদ্ধান্ত নেয়ার তাওফীক দিয়েছেন । আপনি তাই করুন। তখন তিনি আহ্বান জানালেন নদী পার হতে আগ্রহী সাহসী মুজাহিদদের । তিনি বললেন, সবার আগে কে এই দুঃসাহসিক কাজের সৃচনা করতে পারবে যে নদী পার হয়ে ওই পারের ঘাট নিজেদের দখলে নিয়ে নিবে যাতে অন্যান্য মুজাহিদ ওখানে গিয়ে . নিরাপদে তীরে উঠতে পারে ? : আসিম ইবন আমর এবং প্রায় ছয়শ দুঃসাহসী মুজাহিদ তার আহ্বানে সাড়া দিলেন। তিনি: আসিম ইব্ন আমিরকে তাদের দলনেতা মনোনীত করলেন। পূরণ প্রস্তুতি নিয়ে এই দলটি নদীর, তীরে দীড়ান। দলপতি আসিম বললেন, "আমার সাথে আপনাদের মধ্য থেকে কে যাবেন যাতে আমরা আগে গিয়ে ওপারের ঘাট দখলে নিতে পারি ? উল্লিখিত ছয়শ সাহসী মুজাহিদের মধ্য থেকে ষাটজন তার সাথে যেতে প্রস্তুত হলেন। নদীর অপর পাড়ে তখনও পারসিক শক্রগণ দাড়িয়ে আছে। এপাড়ে মুসলিম মুজাহিদগণ পানিতে নামতে একটু ইতস্তত করছিলেন। জনৈক মুসলমান সম্মুখে অগ্রসর হয়ে বললেন, আরে এই পানি ফৌটাকে আপনারা ভয় পাচ্ছেন? . ড/ড/৬/.911001109.001)
— পৃষ্ঠা ১২২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।