0011191115 আল-বিদাঁয়া ওয়ান নিহায়া ১২১ বলেছেন যে, তোমরা কি এই শর্তে সন্ধি চুক্তি করবে যে, দাজলা থেকে আমাদের পাহাড় পর্যন্ত এলাকা আমাদের নিয়ন্ত্রণে থাকবে আর তোমাদের আশ-পাশের এলাকা দাজলা থেকে তোমাদের পাহাড় পর্যস্ত তোমাদের দখলে থাকবে? তাতে কি তোমাদের তৃষ্ণা মিটবে না, পেট ভরবে না? আল্লাহ তোমাদের পেট ভর্তি না করুন। তার কথা শুনে হঠাৎ মুসলিম শিবির থেকে আবু মুকাররিন আল আসওয়াদ ইব্ন কুতবাহ নামের এক লোক বেরিয়ে পড়েন এবং আল্লাহ্ তা'আলা তার মুখ দিয়ে এমন কথা বের করে দেন যা তিনি নিজেই বুঝতে পারেননি ওদেরকে কী বলেছেন। বক্তব্য শেষে তিনি শিবিরে ফিরে আসেন । আর আমরা দেখতে পাচ্ছিলাম সকল পারসিক নাহারশীর নগর ছেড়ে মাদাইনের উদ্দেশ্যে চলে যাচ্ছে |. আমাদের লোকজন আবু মুকাররিনকে বলল, আপনি ওদেরকে কী বলেছেন যে, ওরা স্বেচ্ছায় চলে যাচ্ছে ? তিনি বললেন, সেই মহান সন্তার কসম যিনি মুহাম্মদ 2্১-কে সত্যসহ প্রেরণ করেছেন, ওদেরকে আমি কি বলেছি তা আমি নিজেও জানি না তবে আমি নিশ্চিত ছিলাম যে, আমি যা বলেছি শান্তভাবে বলেছি এবং আমি আস্থাবান ছিলাম যে, আমি কল্যাণকর কথা বলেছি। আমাদের লোকজন একের পর এক এসে তাকে এর রহস্য জিজ্ঞেস করছিল । হযরত সাদ (রা) নিজে উপস্থিত হয়েছিলেন আবূ মুকাররিনের তীবুতে | তিনি বললেন, আবু মুকাররিন! আপনি তখন কী বলেছেন যে, ওরা সবাই দল বেঁধে পালাতে শুরু করল ? আবু মুকাররিন উত্তরে কসম করে বললেন যে, তিনি কি বলেছেন তা নিজেও জানেন না। সেনাপতি সা'দ রো) এরপর মুসলিম সৈনিকদেরকে শহরে প্রবেশ করতে এবং শক্রপক্ষের স্থাপিত কামান ও অন্যান্য অস্ত্রশস্ত্র দখল করে নিতে নির্দেশ দিলেন । এই পরিস্থিতিতে শহরের মধ্য থেকে এক লোক নিরাপত্তা প্রার্থনা করল । আমরা তাকে নিরাপত্তা দিলাম ! এরপর সেই লোক চিৎকার করে জানিয়ে দিল যে, এখন শহরের মধ্যে কেউই নেই। মুসলিম সৈন্যগণ প্রাচীর টপকিয়ে শহরে প্রবেশ করে। কিন্তু শহরের মধ্যে কাউকেই পায়নি । ওরা সকলে পালিয়ে গিয়ে মাদাইনে আশ্রয় নিয়েছিল । এটি ছিল এই বছর অর্থাৎ ১৬ হিজরী সালের সফর মাসের ঘটনা । পরে আমরা ওই লোককে এবং কয়েকজন বন্দীকে জিজ্ঞেস করেছিলাম যে, কেন ওরা পালিয়ে গিয়েছিল? উত্তরে তারা বলেছিল যে, আমাদের সম আপনাদের নিকট সন্ধির প্রস্তাব পাঠিয়েছিলেন । তখনই আপনাদের লোকটি বলেছিল যে, “আমরা যতক্ষণ পর্যন্ত কৃছী-এর লেবুর সাথে আফ্রীযীন ফুলের মধু মিশিয়ে না খাব ততক্ষণ তোমাদের সাথে আমাদের কোন সন্ধি হবে না।” এ উত্তর শুনে আমাদের সম্রাট বলল, হায় হায়! ওদের মুখে ফেরেশতারা কথা বলছে! আরবদের পক্ষে ফেরেশতাগণ আমাদেরকে উত্তর দিচ্ছে আমাদের প্রস্তাব প্রত্যাখ্যান করছে। তৎক্ষণাৎ সম্রাট নির্দেশ দিলেন সেখান থেকে মাদাইন চলে যাবার জন্যে । আর এই সূত্রে সকল পারসিক নৌকা যোগে নাহ্রশীর ত্যাগ করে মাদাইন চলে যায়। উভয় শহরের মাঝে দাজলা নদীর ব্যবধান মাত্র । মাদাইন শহরটি সেখান থেকে খুব বেশি দূরত্বের হবে না। মুসলিম সৈনিকগণ 'নাহ্রশীর' প্রবেশ করে মাদাইনের শ্বেত প্রাসাদ দেখতে পেল। সেটি সেই সম্রাটের শ্বেত প্রাসাদ রাসূলুল্লাহ্ পু সম্পর্কে বলেছিলেন যে, অবিলম্বে মহান আল্লাহ্ এইসব প্রাসাদ-অস্টালিকা আমার উম্মতের জন্যে জয় করে দিবেন । এই ঘটনা ঘটেছিল সুবৃহে সাদিকের কাছাকাছি সময়ে । বস্তুত সেদিন তোরে মুসলমানদের মধ্যে যে ব্যক্তি সর্বপ্রথম ওই আল-বিদায়া, - ১৬ ড/ড/৬/.911001109.001)
— পৃষ্ঠা ১২১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।