Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 7
/ ৬২০
📝 লেখা 📖 পিডিএফ

0011191115 ১৬ হিজরী সাল এই হিজরী সনের যখন আগমন ঘটল তখন হযরত সাদ ইব্ন আবী ওয়াক্কাস (রা) 'নাহারশীর"' শহরে অবস্থান করছিলেন । পারস্য সম্রাটের দু'টো নামকরা শহরের এটি একটি । এটি দাজলা নদীর পশ্চিম তীরে অবস্থিত। ১৫ হিজরী সনের যুলহাজ্জ মাসে তিনি এই শহরে আগমন করেন । তিনি ওখানে থাকা অবস্থায় ১৬ হিজরী সন শুরু হয় । তিনি তার সেনা অভিযান ও চারিদিকে অশ্বারোহী বাহিনী প্রেরণ অব্যাহত রাখেন । কিন্তু কোনখানে কোন শক্র সৈন্যের অস্তিত্ব খুজে পাওয়া যায়নি । বরং মুসলিম সৈন্যরা এক লাখের মত কৃষক ধরে নিয়ে আসে এবং তাদেরকে বন্দী করে রাখে । খলীফা উমর রো)-এর নিকট চিঠি লিখে জানতে চাওয়া হয় যে, এদের ব্যাপারে কী সিদ্ধান্ত নেয়া যায়। খলীফা উমর (রা) লিখলেন যে, যারা নিরীহ কৃষক আপনাদের বিরুদ্ধে কোন শক্রকে সাহায্য করেনি, নিজ শহরে অবস্থান করছিল তারা নিরাপত্তা পাবে । আর যারা পালিয়ে গিয়েছিল আপনারা খুঁজে খুঁজে ধরে নিয়ে এসেছেন তারাও নিরাপত্তা পাবে । এরপর সেনপতি সাদ (রা) ওদেরকে ইসলাম গ্রহণের আবেদন জানিয়ে ছেড়ে দিলেন । ওরা ইসলাম গ্রহণ করেনি বরং জিয্য়া কর দিতে রাজী হয়েছিল । ফলে দাজলা নদীর পশ্চিম তীর থেকে আরব ভূমি পর্যন্ত যত কৃষক ছিল সকলে জিয্য়া করের আওতায় এসে গেল। কিন্তু নাহারশীর শহর জয় করতে গিয়ে সাদ (রা) ভীষণ প্রতিরোধের সম্মুখীন হন । সেনাপতি সা“দ ওই অভিযানে হযরত সালমান ফারসী রো)-কে প্রেরণ করেছিলেন সেনাপতি হিসেবে । তিনি ওদেরকে আল্লাহ্‌র পথে আসার আহ্বান জানান । অন্যথায় জিষ্য়া কর প্রদানে নতুবা যুদ্ধের জন্যে প্রস্তুত হতে বলেন। ওরা যুদ্ধ ছাড়া অন্য প্রস্তাব প্রত্যাখ্যান করে। মুসলমানদের আক্রমণ প্রতিহত করার জন্যে তারা কামান জাতীয় ক্ষেপণাস্ত্র ও অন্যান্য সমরাস্ত্র নিয়োজিত করে । সেনাপতি সা“দ রো) ওদের মুকাবিলায় মুসলমানদেরকে কতক কামান জাতীয় ক্ষেপণাস্ত্র তৈরির নির্দেশ দেন। নির্দেশ মুতাবিক ২০টি কামান তৈরি করা হয়। এগুলো নাহারশীর-এর দিকে তাক করে বসানো হয়। মুসলমানগণ ওই নগরের অধিবাসীদের বিরুদ্ধে কঠোর অবরোধ আরোপ করে। অন্যদিকে ওরাও দৃঢু প্রত্যয় নিয়ে যুদ্ধে লিপ্ত হয়! তারা দুর্গ থেকে বেরিয়ে এসে যুদ্ধ পরিচালনা করে আবার দুর্গে টুকে পড়ে । তারা কসম করে বলেছিল যে, কখনো তারা পালিয়ে যাবে না। আল্লাহ্‌ তা'আলা ওদেরকে মিথ্যাবাদী বানিয়েছেন । তারা পালিয়ে গিয়েছিল যুহরা ইবৃন হাবিয়্যাহ তাদেরকে পরাজিত করেন। ওদের একটি তীর এসে তার গায়ে লেগেছিল। এরপর প্রচণ্ড আক্রমণ চালিয়ে তিনি বহু পারসিককে হত্যা করেন। তারা সকলে পালিয়ে গিয়ে শহরের মধ্যে আশ্রয় নেয় । মুসলমানগণ সেখানে তাদেরকে অবরুদ্ধ করে রাখেন কঠিনভাবে । এক পর্যায়ে খাদ্যের অভাবে তারা কুকুর-বিড়াল খেতে শুরু করে। হঠাৎ ওদের এক লোক মুসলমানদের নিকট বেরিয়ে আসে । এসে বলে আমাদের রাজা তোমাদেরকে ড/ড/৬/.911001109.001)

— পৃষ্ঠা ১২০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।