Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 7
/ ৬২০
📝 লেখা 📖 পিডিএফ

0011191115 আল-বিদায়া ওয়ান নিহায়া ১১৯ ১২. কিরাস ইব্ন নাদর ইব্‌ন হারিছ। তিনি ইয়ারমুকের যুদ্ধে শহীদ হয়েছেন বলে কেউ কেউ মন্তব্য করেছেন । ১৩. কায়স ইব্‌ন আদী ইব্‌ন সা'দ ইব্‌ন সাহম (রা)। আবিসিনিয়ায় হিজরত করেন। ইয়ারমুকের যুদ্ধে শহীদ হয়েছেন । ১৪. কায়স ইবন আবী সা“সাআ-হ। ১৫. আমর ইব্ন যায়দ ইব্ন আওফ আনসারী মাযানী (রা)। তিনি আকাবার শপথে এবং বদরের যুদ্ধে অংশ নিয়েছিলেন । ইয়ারমুকের যুদ্ধে সেনাবাহিনীর একটি ডিভিশনের সেনাপতির দায়িত্ব পালন করেন । ওই দিন তিনি শহীদ হন। তার বর্ণিত একটি হাদীস এই- “আমি বললাম ইয়া রাসূলাল্লাহ্‌ রঃ ! কয়দিনে আমি কুরআন পাঠ শেষ করব ? রাসূলুল্লাহ্‌ 22৫ বললেন, ১৫ দিনে । হাদীস শেষ পর্যন্ত ৷ আমাদের শায়খ আবূ আবদুল্লাহ্‌ যাহাবী বলেছেন, তাতে এ কথার প্রমাণ পাওয়া যায় যে, রাসূলুল্লাহ্‌ রঃ -এর যুগে যারা পূর্ণ কুরআন সংরক্ষণ করেছিলেন আলোচ্য আমর ইব্‌ন যায়দ তাদের একজন। ১৬. নাসীর ইবৃন হারিছ ইবন আলকামা ইবৃন কালদাহ ইব্‌ন আবদ্‌ মানাফ ইব্ন আবৃদ দার ইব্‌ন কুসাই কুরায়শী, আবদারী (রো)। তিনি ইসলাম গ্রহণ করেছেন মক্কা বিজয়ের বছর | তিনি কুরায়শের জ্ঞানী ব্যক্তিদের অন্যতম ছিলেন । হুনায়নের যুদ্ধে রাসূলুল্লাহ্‌ রহ তাকে একশটি উট প্রদান করেছিলেন । তিনি তা গ্রহণ স্থগিত রেখেছিলেন এবং বলেছিলেন, ইসলাম গ্রহণের বিনিময়ে আমি ঘুষ নেব না। রাসুলুল্লাহ্ভ্র্রহ বললেন, আল্লাহ্‌র কসম এটি তুমি না চেয়েছ না দাবি করেছ, এটি বরং রাসূলুল্লাহ্প্র৪৮ঃ-এর তরফ থেকে তোমার জন্যে হাদিয়া । এরপর তিনি তাগ্রহণ করেন। তার ইসলামী জীবন উন্নতমানের ছিল । ইয়ারমুকের যুদ্ধে তিনি শহীদ হন । ১৭. নাওফাল ইব্‌ন হারিছ ইব্‌ন আবদিল মুত্তালিব (রা)! রাসূলুল্লাহ্‌ 28এর চাচাত ভাই: আবদুল মুত্তালিবের বংশধরদের মধ্যে ধারা ইসলাম গ্রহণ করেন তাদের মধ্যে তিনি বয়োজ্যেষ্ঠ । বদর যুদ্ধের দিন মুসলমানদের হাতে বন্দী কুরায়শীদের মধ্যে তিনি ছিলেন। আব্বাস রো) মুক্তিপণ দিয়ে তাকে মুক্ত করে নেন। কথিত আছে যে, তিনি খন্দক যুদ্ধের সময়ে হিজরত করে মদীনায় গিয়েছিলেন এবং হুদায়বিয়ার সন্ধি ও মক্কা বিজয় অভিযানে অংশ নিয়েছেন । হুনায়ন যুদ্ধে তিন হাজার তীর সরবরাহ করেন। তিনি রাসূলুল্লাহ ই -কে সাহায্য করেছেন। সেদিন তিনি নিজে যুদ্ধ-ময়দান ছেড়ে বাননি। ১৫ হিজরী সনে তার ওফাত হয়। কেউ বলেছেন ২০ হিজরী সনে । আল্লাহ্‌ ভাল জানেন। তার ওফাত হয় মদীনা শরীফে । খলীফা উমর (রো) তার জানাযায় ইমামতি করেন এবং তার লাশের সাথে কবরস্থানে যান। জান্নাতুল বাকী'তে তাকে দাফন করা হয়। একাধিক যোগ্য ও মর্যাদাবান ছেলে-মেয়ে তিনি রেখে গিয়েছেন । ১৮. হিশাম ইবৃন “আস (রো)। আমর ইবৃনুল “আসের ভাই । তার সম্পর্কে পূর্বে আলোচনা হয়েছে । ইবৃন সা'দ বলেছেন, ইয়ারমুকের যুদ্ধে তিনি শহীদ হন৷ ড/ড/৬/.911001109.001)

— পৃষ্ঠা ১১৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।