0011191115 ১১৮ আল-বিদায়া ওয়ান নিহায়া সংরক্ষণ করেছিলেন তাদের একজন । অন্যরা তা অন্বীকার করেছেন । কেউ কেউ বলেছেন যে, তিনি হিম্স-এর শাসনকর্তা, উমায়র-এর পিতা । মুহাম্মদ ইব্ন সাদ উল্লেখ করেছেন যে, তার মৃত্যু হয়েছিল কাদেসিয়া যুদ্ধে । তিনি এও বলেছেন যে, কাদেসিয়ার যুদ্ধ সংঘটিত হয়েছিল ১৬ হিজরী সনে । আল্লাহ্ ভাল জানেন। ৩. সুহায়ল ইবৃন আমর ইব্ন আবৃদ শাম্স ইব্ন আবৃদ উদ্ ইব্ন নাসর ইবন হাসাল ইব্ন আমির ইব্ন লুওয়াই, আবূ যায়দ আমিরী (রা)। তিনি কুরায়শ বংশের সুপ্রসিদ্ধ বক্তা ও সন্তাস্ত ব্যক্তি। মন্ধা বিজয়ের দিবসে ইসলাম গ্রহণ করেন। ইসলামের বিধি-বিধান পালন করেছেন সুন্দরভাবে । তিনি অত্যন্ত রুচিশীল, দানবীর, বিশুদ্ধভাষী এবং নামায, রোযা, সাদাকা, কুরআন তিলাওয়াত ও আল্লাহ্র ভয়ে প্রচুর ক্রন্দনকারী ছিলেন। বলা হয়ে থাকে যে, তিনি এত বেশি নামায-রোযা করতেন যে. তার দেহের রং পরিবর্তন হয়ে গিয়েছিল । হুদায়বিয়ার সন্ধি সম্পাদনে তার সক্রিয় ও গ্রহণযোগ্য ভূমিকা ছিল। রাসূলুল্লাহ্ গ্রু্রঃ -এর ইনতিকালের পর তিনি মন্কায় এমন একটি ওজন্বী ও গুরুতৃপূর্ণ ভাষণ দিয়েছিলেন যা লোকজনকে ইসলামের উপর সুদৃঢ় থাকতে সাহায্য করেছিল । এ উপলক্ষে তার ভাষণ মদীনাতে দেয়া হযরত আবু বকর (রা)-এর ভাষণের সমপর্যায়ের ছিল। এরপর তিনি যুদ্ধ করার উদ্দেশ্যে একদল মুজাহিদের সাথে সিরিয়া অভিমুখে যাত্রা করেন! তিনি ইয়ারমুকের যুদ্ধে অংশ নেন। একটি সেনা ডিভিশনের তিনি দায়িত্বশীল ছিলেন । কথিত আছে যে, তিনি ওই যুদ্ধে শহীদ হয়েছেন । এঁতিহাসিক ওয়াকিদী ও শাফিঈ (র) বলেন, তিনি প্লেগ রোগে আক্রান্ত হয়ে আমওয়াসে ইনতিকাল করেন । ৪. আমির ইব্ন মালিক ইব্ন উহায়ব যুহরী (র)। তিনি সা'দ ইব্ন আবী ওয়ান্কাস (রা)-এর ভাই । তিনি আবিসিনিয়ায় হিজরত করেছিলেন। তিনিই আবু উবায়দা (রা)-এর সেনাপতি নিয়োগ ও হযরত খালিদের অপসারণ বিষয়ক খলীফা উমর (রা)-এর চিঠিটি আবু উবায়দা (রা)-এর নিকট নিয়ে এসেছিলেন । ইয়ারমুকের যুদ্ধে তিনি শহীদ হন। ৫. আবদুল্লাহ্ ইব্ন সুফয়ান ইবন আবদুল আসাদ মাখযুমী (রা) । প্রখ্যাত সাহাবী । তার চাচা আবু সালামা ইব্ন আবদুল আসাদের সাথে আবিসিনিয়ায় হিজরত করেছিলেন । আমর ইব্ন দীনার তার থেকে হাদীস বর্ণনা করেছেন 'মুনকাতি' বা সনদ বিচ্ছিন্ন পদ্ধতিতে । কারণ তিনি ইয়ারমুকের যুদ্ধে শহীদ হয়েছিলেন । ৬. আবদুর রহমান ইবৃন আওয়াম (রা)। যুবায়র ইব্ন আওয়াম (রা)-এর ভাই । মুশরিক অবস্থায় বদরের যুদ্ধে উপস্থিত হয়েছিলেন । তারপর ইসলাম গ্রহণ করেন৷ এক বর্ণনা অনুযায়ী ইয়ারসুকের যুদ্ধে শহীদ হয়েছেন । ৭. উতবা ইবৃন গাষওয়ান রো)। এক বর্ণনা অনুযায়ী তিনি ইয়ারমুকের যুদ্ধে শহীদ হন। ৮. ইকরিমা ইবৃন আবী জাহ্ল, (রা)। এক বর্ণনা অনুযায়ী ইয়ারমুকের যুদ্ধে শহীদ হন! ৯. আমর ইব্ন উম্মি মাকতৃম (রা)। কাদেসিয়ার যুদ্ধে শহীদ হন। ইতিপূর্বে তার বিষয়ে আলোচনা হয়েছে । কেউ বলেছেন যে, তিনি মদীনায় ফিরে এসেছিলেন । ১০. আমর ইব্ন তোফায়ল ইবৃন আমর । ইতিপূর্বে তার বিষয়ে আলোচনা হয়েছে। ১১. আমির ইব্ন আবী রাবিআ। ইতিপূর্বে তার বিষয়ে আলোচনা হয়েছে। ড/ড/৬/.911001109.001)
— পৃষ্ঠা ১১৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।