0011191115 ১১৬ আল-বিদায়া ওয়ান নিহায়া নিয়ে ব্যবিলনের. উদ্দেশ্যে যাত্রা করেন। ব্যবিলনের প্রবেশমুখে পারসিক সেনাপতি ফীরুযান মুসলমানদেরকে বাধা দেয়। উভয় পক্ষে যুদ্ধ হয়। এক নিমিষেই মুসলমানগণ পরাজিত করে দেয় পারসিকদেরকে । তারা দু'ভাগে বিভক্ত হয়ে পালিয়ে যায়। একদল চলে যায় মাদাইনের দিকে, আরেকদল পালিয়ে যায় নিহাওয়ান্দের দিকে । হযরত সাদ কয়েকদিন ব্যবিলনে অবস্থান করেন। এরপর সেখান থেকে মাদাইনের উদ্দেশ্যে যাত্রা করেন । অপর একদল পারসিক সৈন্য তার গতিরোধ করে । সেখানে ভীষণ যুদ্ধ হয়। ওরা নিজেদের সেনাপতি শাহরিয়ারকে মাঠে পাঠায় । সে তার সাথে যুদ্ধের আহ্বান জানায় । বনী তামীমের জনৈক সাহসী মুসলিম ব্যক্তি আবূ নাবাতা নাইল আ'রাজী শাহরিয়ারের সাথে যুদ্ধ করার জন্যে বের হন। কিছু সময় উভয়ে তীর নিক্ষেপ করে। তারপর তীর ফেলে দিয়ে তরবারি পরিচালনা করে। এরপর একেবারে মুখোমুখি হয়ে যায় এবং দু'জনেই ঘোড়া থেকে নিচে পড়ে যায়। শাহরিয়ার পড়ে আবূ নাবাতা-এর বুকের উপর ৷ সে আবূ নাবাতাকে জবাই করার জন্যে একটি খঞ্জর বের করে। হঠাৎ তার হাতের আঙ্গুল ঢুকে যায় আবু নাবাতা-এর মুখের মধ্যে ৷ তিনি প্রচণ্ড শক্তিতে ওই. আঙ্গুল কামড়ে ধরেন । শাহরিয়ার লক্ষ্য্রক্ট হয়। নিজেকে ছাড়িয়ে নিতে চেষ্টা করে । কৌশলে আবূ নাবাতা খঞ্জরটি হাতে নেন এবং ওই খঞ্জর দিয়েই শাহরিয়ারকে জবাই করে দেন। তিনি তার ঘোড়া, বাজুবন্দ ও অস্ত্রশত্ত্র হস্তগত করেন। শাহরিয়ারের করুণ মৃত্যু দেখে তার সৈনিকগণ পালিয়ে যায়। সেনাপতি সা'দ আবু পরিধান করেন এবং তার ঘোড়ায় চড়ে যুদ্ধের ময়দানে যান । বাস্তবিকই আবূ নাবাতা তাই করতেন । এতিহাসিকগণ বলেন, তিনিই প্রথম ব্যক্তি যিনি ইরাকে সর্বপ্রথম বাজুবন্দ পরিধান করেন। এই যুদ্ধ হয়েছিল কুছী নামক স্থানে । তারা সেই স্থান পরিদর্শন করেন যেখানে হযরত ইব্রাহীম (আ)-কে আটক রাখা হয়েছিল। তীরা ইব্রাহীম আ) ও অন্য নবীগণের প্রতি দরূদ পাঠ করেন। আর এই আয়াত তিলাওয়াত করেন- || ০১2 04191 (0531 155 মানুষের মধ্যে আমি এই দিনগুলোর পর্যায়ক্রমে আবর্তন ঘটাই। (সূরা-৩,আলে ইমরান ৪ ১৪০) নাহারশীরের- যুদ্ধ ৃ সেনাপতি সাদ ইব্ন আবী ওয়াককাস (রা) যুহরাকে প্রেরণ করলেন সম্মুখ পানে নাহারশীরের উদ্দেশ্যে । তিনি সম্মুখে অগ্রসর হলেন। সাবাত পৌঁছার পর পারসিক সেনাপতি শীরযায তার সাথে সন্ধির প্রস্তাব নিয়ে সাক্ষাত করে এই শর্তে যে, তারা জিয্য়া কর প্রদান করবে । যুহরা প্রস্তাবটি প্রধান সেনাপতি সাদ (রা)-এর নিকট পাঠালেন । হযরত সাদ রো)তা মঞ্জুর করলেন । হযরত সা'দ তার বাহিনী নিয়ে অগ্রসর হলেন। তিনি মাযলামই সাবাত নামে এক জায়গায় গিয়ে পৌঁছলেন । তিনি সেখানে একটি বিশাল পারসিক বাহিনীর খোজ পেলেন । ওরা ওই বাহিনীর নাম রেখেছিল “বুরান' । ওরা প্রতিদিন কসম করত যে, আমরা যতদিন বেঁচে আছি ততদিন পারসিক সাম্রাজ্যের যেন পতন না ঘটে । ওদের সাথে পারসিক সম্রাটের পাঠানো, ১. আরবীতে স্থানটির নাম “বাহার সীর' বলে উল্লেখ রয়েছে। ড/ড/৬/.911001109.00])
— পৃষ্ঠা ১১৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।