Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 7
/ ৬২০
📝 লেখা 📖 পিডিএফ

0011191115 আল-বিদায়া ওয়ান নিহায়া ১১৫ থামাও । মানুষ শয়তানের পিঠে সওয়ার হয় তা ইতিপূর্বে আমি দেখিনি । এখন দেখলাম 1" অতএব তিনি ওই খচ্চরের পিঠ থেকে নেমে তীর উটের পিঠে চড়লেন। ইসমাঈল ইব্‌ন মুহাম্মদ আল সাফফার বলেছেন, সা'দান ইবৃন নাসর ..... তারিক ইব্‌ন শিহাব থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, হযরত উমর (রা) যখন সিরিয়া এলেন, তখন তার বাহন হিসেবে একটি গর্ভবত্তী উটনী হাজির করা হয়। তিনি তার উট থেকে নেমে এলেন। মোজা দু'টো খুলে নিলেন । তারপর পানিতে নেমে গেলেন । সাথে তার উটটিও পানিতে নেমে যায়। সেনাপতি আবূ উবায়দা (রা) বললেন, হে আমীরুল মু'মিনীন! এই নগরবাসীর সম্মুখে আপনি যা করেছেন তা বড় বেমানান বটে । আপনি এই এই কাজ করলেন, খলীফা উমর (রো) আবূ উবায়দার বুকে মৃদু আঘাত করে বললেন, হে আবু উবায়দা ! এমন মন্তব্য আপনি ছাড়া অন্য কারো মুখে হয়তো বা মানায় । এক সময় আপনারা হেয়, তুচ্ছ, লাঞ্কিত ও নগণ্য সংখ্যক লোক ছিলেন । তারপর ইসলামের মাধ্যমে আল্লাহ্‌ তাঁআলা আপনাদেরকে সম্মানিত করেছেন । এরপর যদি আল্লাহ্‌র পথ ব্যতীত অন্য কোন পথে ইয্যত ও সম্মান লাভের চেষ্টা করেন তবে আল্লাহ্‌ আপনাদেরকে লাঞ্তিত ও অপমানিত করবেন । ইব্‌ন জারীর বলেন, এই বছরেই অর্থাৎ ১৫ হিজরী সনে মুসলমান ও পারসিকদের মধ্যে একাধিক যুদ্ধ ও সংঘর্ষ হয়েছে। এটি বর্ণনা করেছেন সায়ফ ইব্‌ন উমর ৷ ইব্‌ন ইসহাক ও ওয়াকিদী বলেছেন, এসব ঘটনা ঘটেছিল ১৬ হিজরী সনে । এরপর ইব্ন জারীর কয়েকটি ঘটনার উল্লেখ করেছেন । তার একটি হলো উমর ইবৃন খাত্তাব (রা) সেনাপতি সাদ ইব্‌ন আবী ওয়া্কাস রো)-কে মাদাইন অভিমুখে অভিযান পরিচালনার নির্দেশ দিলেন। এই নির্দেশ দিলেন যে, বহু অশ্বের প্রহরী বাহিনীর তত্বাবধানে নারী ও পোষ্যদেরকে আকীক' নামক স্থানে রেখে যেতে হবে। সেনাপতি সাদ (রা) কাদেসিয়া যুদ্ধ শেষ করে মাদাইন অভিমুখে যাত্রা করেন । সৈনিকদের অগ্রবতী দলের দায়িত্ব দিলেন যুহরা ইব্ন হুওয়াইয়াকে। এরপর একেকজন সেনাপতির তত্বাবধানে এক এক ডিভিশন সৈন্য পাঠাতে লাগলেন । সর্বশেষ সেনাপতি সাদ নিজেই একটি বিশাল বাহিনী নিয়ে যাত্রা করলেন। ওই দিকে খালিদ ইর্ন উরফাতাহ্‌-এর স্থলে হাশিম ইবৃন উতবা ইব্‌ন আবূ ওয়ান্কাসকে শাসনকর্তা নিযুক্ত করা হলো । খালিদ ইব্‌ন উরফাতাহ্‌ অভিযানে শরীক হলেন । একটি বিশাল অশ্ব বাহিনী নিয়ে মুসলমানগণ যাত্রা শুরু করেন। তাদের সাথে প্রহর অস্ত্রশস্ত্র মজুদ ছিল । অতিযান শুরু হয়েছিল চলতি বছরের শাওয়াল মাসের কয়েকদিন বাকি থাকতে । তারা কুফায় গিয়ে অবতরণ করেন। সবার আগে মাদাইনের উদ্দেশ্যে যাত্রা করলেন যুহরাহ। একদল পারসিক সৈন্যসহ সেনাপতি ইয়াসবুহারী তার গতিরোধ করে। মুসলিম সেনাপতি যুহরাহ ওদেরকে পরাজিত করেন। পারসিকগণ .পরাজিত হয়ে ব্যবিলন পালিয়ে যায়। কাদেসিয়ার যুদ্ধে পরাজিত হবার পর বহু পারসিক সৈন্য ব্যবিলনে গিয়ে সমবেত হয়। সেখানে তারা সংখ্যাধিক্য হয়ে প্রচ্থুর শক্তি সঞ্চয় করে। ফীরুযানকে তারা সেনাপতি নিযুক্ত করে। : এ মুসলিম সেনাপতি যুহরাহ পরাজিত পারসিক সৈনিকদের ব্যবিলনে সমবেত হওয়া এবং যুদ্ধ প্রস্তুতির কথা হযরত সা'দ ইবৃন আবী ওয়াক্কাসকে জানান। হযরত সা'দ ব্যাপক যুদ্ধ প্রস্তুতি ড/ড/৬/.911001109.001)

— পৃষ্ঠা ১১৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।