0011191115 ১১৪ আল-বিদায়া ওয়ান নিহায়া বায়তুল মুকাদ্দাস বিজয়ের জন্যে যখন হযরত উমর (রা) জেরুযালেম এসে জাবিয়াতে অবস্থান করছিলেন তখন ওই নিরাপত্তা সনদ নিয়ে ওই খ্রিস্টান যাজক তার সাথে সাক্ষাত করে। হযরত উমর (রা) তার সনদ কার্যকর ও আইনসম্মত হবার ঘোষণা দেন। তবে শর্ত দেন যে, হবে। আর তাদেরকে তাদের গন্তব্য পথ চিনিয়ে দিতে হবে । ইবন আসাকির ও অন্যরা এটি বর্ণনা করেছেন। এতিহাসিক ইব্ন আসাকির ইয়াহইয়া ইবৃন উবায়দিল্লাহ ইব্ন উসামা কুরায়শীর জীবনী বর্ণনা প্রসঙ্গে যায়েদ ইবৃন আসলাম সুত্রে একটি দীর্ঘ ও আশ্চর্যজনক হাদীস উল্লেখ করেছেন। সেই হাদীসের একটি অংশ হলো এই হাদীস। হযরত উমর (রা) কর্তৃক সিরিয়ার খ্রিস্টানদের জন্যে নির্ধারিত শর্তগুলো আমরা আমাদের “আল আহকাম” গ্রন্থে বিস্তারিতভাবে উল্লেখ করেছি। সকল প্রশংসা মহান আন্রাহ্র ৷ জাবিয়াতে প্রদত্ত হযরত উমরের ভাষণটি হুবহু সনদসহ আমরা “মুসনাদ-ই-উমর" গ্রন্থে উল্লেখ করেছি। তার সিরিয়া প্রবেশকালে বিনয় ও নম্রতা প্রকাশের ঘটনা আমরা তার জীবনী গ্রন্থে পৃথকভাবে উল্লেখ করেছি। আবূ বকর ইবৃন আবীদ দুনয়া- আবূ গালিয়া শামী থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, উমর ইব্ন খাত্তাব (রা) জেরুযালেম আগমনের পথে জাবিয়া এসে উপস্থিত হন একটি ছাই রঙের উটের পিঠে সওয়ার হয়ে । রোদের তীব্রতায় তার মাথার খোলা চুলগুলো ঝলমল করছিল। তার মাথায় টুপিও ছিল না, পাগড়িও নয়। উটের পিঠের দু'পাশে তার পা দু'টো ঝুলছিল । উটের পিঠে বিছানা হিসেবে রেখেছিলেন একটি পশমী কাপড় । যখন উটের পিঠে চড়তেন তখন সেটি বসার বিছানা হিসেবে ব্যবহার করতেন আর যখন উটের পিঠ থেকে নামতেন তখন এটিকে বিছানা বানিয়ে তার উপর ঘৃমাতেন। তার সওয়ারীর গদি হিসেবে ছিল মোটা কাপড়ের তৈরি একটি খোল যা ছিল গাছের ছালে ভর্তি। সওয়ারীর পিঠে উঠলে সেটি হিসেবে । তার পরিধানে ছিল তালি লাগানো এবং এক পাশ ছেঁড়া একটি তুলার তৈরি জামা । তিনি বললেন, এখানকার নেতাকে ডেকে নিয়ে আস । লোকজন স্থানীয় নেতা 'জালমুস'কে ডেকে আনল । খলীফা বললেন, তাড়াতাড়ি আমার জামাটি ধুয়ে সেলাইয়ের ব্যবস্থা করে দাও। ততক্ষণের জন্যে আমাকে একটি জামা কিংবা কাপড় ধার দাও । তখন কাতানের তৈরি একটি জামা তার নিকট আনা হলো । তিনি বললেন “এটি কি'? বলা হয় “এটি কাতান" । তিনি বললেন, কাতান কি? লোকজন তাকে কাতান কাপড়ের বর্ণনা দিল। তখনই তিনি নিজের জামা খুলে দিলেন। তা ধৌত করে তালি লাগিয়ে তার নিকট উপস্থিত করা হলো । তৎক্ষণাৎ তিনি ওদের জামা খুলে নিজের জামা পরিধান করলেন । গোত্রপ্রধান জালমুস বলল, 'আপনি আরবের রাজা, এই দেশে এই পরিবেশে উটের পিঠে চড়ার প্রচলন নেই। আপনি যদি এই জামা ছেড়ে অন্য কোন জামা পরিধান করতেন এবং উট ছেড়ে খচ্চরে চড়তেন তাতে রোমানদের মধ্যে আপনার প্রতি শ্রদ্ধা ও প্রভাব বৃদ্ধি পেত। উত্তরে খলীফা বললেন, আমরা এমন একটি সম্প্রদায় আল্লাহ্ ত“আলা ইসলামের মাধ্যমে আমাদেরকে সম্মানিত করেছেন। আল্লাহ্র পরিবর্তে আমরা অন্য কিছু চাই না। তবুও একটি খচ্চর নিয়ে আসা হলো । সেটির পিঠে একটি চাদর বিছিয়ে দেয়া হলো। কোন গদি ছিল না সেটির পিঠে আর না ছিল পাদানী। খলীফা সেটির পিঠে চড়ে বসলেন। পরক্ষণেই বললেন, “থামাও, ড/ড/৬/.91100109.001)
— পৃষ্ঠা ১১৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।