Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 7
/ ৬২০
📝 লেখা 📖 পিডিএফ

0011191115 আল-বিদায়া ওয়ান নিহায়া ১১৩ চাদর বিছিয়ে সাখরা থেকে ময়লা-আবর্জনা সরিয়ে নিতে লাগলেন । লোকজনও তা পরিষ্কার করতে লেগে গেল। এটি একটি উত্তম সনদ । হাফিজ যিয়াউদ্দীন মুকাদ্দেসী তার 'আলমুসতাখরাজ' গ্রন্থে এটি উদ্ধৃত করেছেন। “মুসনাদই উমর' নামে আমাদের লিখিত গ্রন্থে আমন্লা এই সনদের বর্ণনাকারীদের সম্পর্কে পর্যালোচনা করেছি। তাছাড়া তিনি যে সব মারফৃ' হাদীস বর্ণনা করেছেন আর তীর থেকে যে সব হাদীস বর্ণিত হয়েছে সেগুলোকে ফিক্হ শাস্ত্রের . অধ্যায় অনুযায়ী সন্নিবেশিত করেছি । সকল প্রশংসা মহান আল্লাহ্‌র | সায়ফ ইবৃন উমর তীর শায়খদের সুত্রে সালিম থেকে বর্ণনা করেন। তিনি বলেছেন, হযরত উমর (রা) দামেশৃকে প্রবেশ করলেন, তখন দামেশকের জনৈক ইয়াহুদী তার নিকট এসে বলল, আসসালামু আলায়কা ইয়া ফারুক! আপনি জেরুযালেম অধিপ্তি! আল্লাহ্‌র কসম, আল্লাহ আপনার হাতে জেরুযালেমের বিজয় না দেয়া পর্যন্ত আপনি ফিরে যাবেন না। ইমাম আহমদ উমর ইব্‌ন খাত্তাবের মুক্ত করা ক্রীতদাস আসলাম থেকে বর্ণনা করেন যে, একবার হযরত উমর (রো) এক কুরায়শী ব্যবসায়ী কাফেলার সাথে দামেশুক এসেছিলেন । ব্যবসায়ী কাফেলা ফিরতি যাত্রা করেছিল । ব্যক্তিগত কাজে হযরত উমর (রা) পেছনে পড়ে গিয়েছিলেন। তিনি শহরে অবস্থান করছিলেন হঠাৎ এক সৈন্য এসে তার ঘাড় চেপে ধরে। নিজেকে ছাড়িয়ে নেবার জন্যে তিনি যথাসাধ্য চেষ্টা করেন কিন্তু তিনি তা পারেন নি। সৈনিকটি তাকে একটি গৃহের মধ্যে নিয়ে যায়। সেখানে একটি কুঠার, একটি ঝাড়ু, একটি ঝুড়ি এবং কতগুলো মাটি ছিল। সে উমর (রা)-কে বলল, এগুলো এখান থেকে ওখানে নিয়ে যাবে। সে দরজা বন্ধ করে চলে গেল। ফিরে এল দুপুর বেলা । উমর (রা) বলেন, আমি চিস্তিত মনে বসে থেকেছিলাম। সে আমাকে যা বলেছিল তার কিছুই আমি করিনি। সে এসে আমাকে বলল, তুমি কাজটা করনি কেন? সে আমার মাথায় থাপ্পড় মারল । আমি কুঠার নিয়ে তাকে আঘাত করি । সে মারা যায়। আমি সোজা ঘর থেকে বেরিয়ে আসি । আমি পৌঁছি এক ধর্মযাজকের আস্তানায় । সেখানে বাইরে বসে থাকি সন্ধ্যা পর্যন্ত । ধর্মযাজক আমাকে দেখতে পায়। সে নিচে নেমে আসে এবং আমাকে ভেতরে নিয়ে খাদ্য-পানীয় দেয় । সে আমাকে গভীরভাবে দেখতে থাকে । আমার অবস্থা সম্পর্কে জিজ্ঞেস করে। আমি বললাম, আমার সাথী-সঙ্গীকে আমি হারিয়ে ফেলেছি। সে বলল, তুমি তো ভয়ার্ত চোখে তাকাচ্ছ। সে সৃক্ষর দৃষ্টিতে আমাকে পর্যবেক্ষণ করতে থাকে । তারপর আমাকে বলল, খুষ্ট ধর্মাবলহ্বীরা বিশ্বাস করে যে, আমি ওদের কিতাব সম্পর্কে সর্বাধিক জ্ঞানী ব্যক্তি । আর আমি দেখতে পাচ্ছি যে, তুমিই সে ব্যক্তি যে আমাদেরকে এই শহর থেকে বহিষ্কার করবে । তুমি কি আমার জন্যে আমার এই আস্তানার জন্যে একটি নিরাপত্তা সার্টিফিকেট লিখে দিবে ? আমি বললাম, ওহে যাজক! আপনি আমাকে ভুল বুঝেছেন। আপনার উপলব্ধি সঠিক নয়। কিন্তু সে নাছোড়বান্দা, শেষ পর্যন্ত তার ইচ্ছামত তাকে আমি আমার পক্ষ থেকে 'একটি নিরাপত্তা সনদ স্বাক্ষর করে দিই । আমার বিদায় নেবার সময় সে আমাকে বাহন হিসেবে একটি গাধী দেয় এবং ৰলে যে, তুমি এটিতে চড়ে তোমার সাথীদেরকে খুঁজে নাও। ওদের সাক্ষাত পেলে এটি একাকী ছেড়ে দিবে তাতে তার কোন ক্ষতি হবে না। কারণ সকল এলাকার লোকই এটিকে চিনে এবং সম্মান করে । আমি তার কথা মত কাজ করলাম । আল-বিদায়া. - ১৫ ড/ড/৬/.911001109.00])

— পৃষ্ঠা ১১৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।