0011191115 ১১২ | আল-বিদায়া ওয়ান নিহায়া আমি বলি, খলীফা উমর (রো) ইসলাম গ্রহণের পূর্বে জাহিলী যুগে দামেশ্ক গিয়েছিলেন বটে। কিন্তু ইসলাম গ্রহণের পর দামেশ্ক গিয়েছেন তেমন কোন তথ্য পাওয়া যায় না। এই বিষয়টি আমরা তার সীরাত গ্রন্থে আলোচনা করেছি। আমরা বর্ণনা করেছি যে, হযরত উমর (রা) বায়তুল মুকাদ্দাসে প্রবেশ করে কা'ব ইব্ন আহবার (রা)-কে জিজ্ঞেস করেছিলেন, বিশেষ পাথর বা “সাখরার” অবস্থান সম্পর্কে। উত্তরে কা'ব রো) বলেছিলেন, আমিরুল মুমিনীন! আপনি “ওয়াদী জাহান্নাম” নামে পরিচিত স্থানটুকু থেকে এত এত গজ মেপে যাবেন তারপরের স্থানে “সাখরা” বা বিশেষ পাথরটির অবস্থান । লোকজন তত গজ মেপে গিয়ে সাখরার অবস্থান নির্ণয় করে । সাখরা খুঁজে পায় । থিন্টানগণ ওই স্থানটিকে ময়লার ডিপো বানিয়ে ছিল। যেমন ইয়াহুদীরা নাসারাদের পবিত্র স্থান আলকুমামাহকে ময়লার ডিপো বানিয়েছিল । কুমামা হলো সে স্থান যেখানে হযরত ঈসা (আ)-এর আকৃতিপ্রাপ্ত লোকটিকে ক্রুশবিদ্ধ করে হত্যা করা হয়েছিল৷ ইয়াহুদী ও নাসারাগণ মনে করেছিল যে, ওই ব্যক্তি ঈসা (আ)! তারা এ সম্পর্কে পুরোপুরি ভুলের মধ্যে রয়েছে। মহান আল্লাহ্ কুরআনের সুস্পষ্ট আয়াত দ্বারা তা নাকচ করে দিয়েছেন। মোদ্দাকথা রাসূলুল্লাহ্ হর -এর নবুওয়াত প্রাপ্তির ৩০০ বছর পূর্ব থেকে খ্রিস্টানগণ যখন করে নেয় এবং সেখানে “হাইলা” গির্জা নির্মাণ করে । রাজা কনস্টানটিনোপলের মাতা ওই গির্জা নির্মাণ করেন। রাজার মায়ের নাম ছিল হায়লানাহ্ হিরানিয়্যাহ বুনদুকিয়্যাহ। সে তার পুত্রকে আদেশ দিল-__সে যেন ঈসা (আ)-এর জন্ম স্থানে 'বেথেলহাম' তৈরি করে, আর মাতা নিজে তাদের ধর্ম বিশ্বাস অনুযায়ী তার কবরের উপর হাইলা গির্জা নির্মাণ করে । অর্থাৎ তারাও প্রতিশোধ হিসেবে ইয়াহুদীদের কিবলাকে ময়লার ভিপোতে পরিণত করে । হযরত উমর (রা) যখন বায়তুল মুকাদ্দাস জয় করলেন এবং সাখরার অবস্থান সম্পর্কে নিশ্চিত হলেন তখন সাখরার উপর স্তূপীকৃত ময়লা-আবর্জনা সরানোর নির্দেশ দিলেন। কথিত আছে যে, হযরত উমর (রা) নিজের চাদরে ভরে নিজে ময়লা সরিয়েছেন। তারপর হযরত কা'ব (রা)-কে জিজ্ঞেস করলেন- _মসজিদ স্থাপন করবেন কোন্ জায়গায় । কখব পরামর্শ দিয়েছিলেন সাখরার পেছনে নির্মাণের ৷ খলীফা উমর (রা) তার বুকে হাত মেরে বললেন, হে কা'ব! ইয়াহ্দী যুগের তো অবসান ঘটেছে । আমরা এখন ওই ধর্মের পক্ষে কাজ করব কেন ? শেষ পর্যন্ত খলীফা নির্দেশ দিলেন বায়তুল মুকাদ্দাসের সম্মুখে মসজিদ নির্মাণ করার জন্যে । ইমাম আহমদ (র) বলেন, আসওয়াদ ইবৃন আমির আবু শু'আয়ব থেকে বর্ণিত যে, উমর ইব্ন খাত্তাব রো) জাবিয়ায় অবস্থান করেছেন তারপর বায়তুল মুকাদ্দাস জয় করেছেন। তিনি বলেন যে, ইব্ন সালামা বলেছেন, আবূ সিনান বর্ণনা করেছেন উবায়দ ইব্ন আছম সূত্রে। তিনি বলেছেন, আমি শুনেছি উমর ইব্ন খাত্তাব (রা) কাব রো)-কে বলেছেন, বলুন তো আমি কোন্ স্থানে নামায পড়ব? কাব বললেন, আপনি যদি আমার পরামর্শ গ্রহণ করেন তবে -সাখরার পেছনে নামায পড়ুন তাহলে পুরো বায়তুল মুকাদ্দাস আপনার সম্মুখে থাকবে । হযরত উমর (রা) বললেন, “ইয়াহ্দী ধর্মের তো অবসান হয়েছে, না__আমি বরং সেখানেই নামায পড়ব, যেখানে রাসূলুল্লাহ্ ১ নিজে নামায পড়েছেন। তারপর তিনি বায়তুল মুকাদ্দাসের মধ্যে কিবলার দিকে অর্থাৎ সামনের দিকে অগ্রসর হলেন এবং সেখানে নামায পড়লেন । তারপর তার ড/ড/৬/.911001109.00])
— পৃষ্ঠা ১১২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।