Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 7
/ ৬২০
📝 লেখা 📖 পিডিএফ

0011191115 আল-বিদায়া ওয়ান নিহায়া ১০৯ করেন এবং জাবিয়াতে একটি দীর্ঘ, গুরুতৃপূর্ণ ও সুন্দর ভাষণ প্রদান করেন। তাতে. তিনি বলেনঃ “হে লোক সকল! তোমাদের ভেতরটা পরিশুদ্ধ কর তাতে বাহিরটা পরিশুদ্ধ হয়ে যাবে । তোমরা আখিরাতের কল্যাণের জন্যে কাজ কর তাতে তোমাদের দুনিয়ার কাজ সম্পাদিত হয়ে _ যাবে। জেনে রাখ, এমন কোন এক ব্যক্তিও নেই যার থেকে আদম পর্যস্ত কোন পিতা বেঁচে আছে এবং যার মাঝে ও আল্লাহ্‌র মাঝে কোন সুসম্পর্ক নেই। সুতরাং যে ব্যক্তি জান্নাতের পথ পেতে চায় “সে যেন দলবদ্ধ থাকে । কারণ কেউ একা থাকলে শয়তান তাকে যতটুকু বিভ্রান্ত করতে পারে দু'জন এক সাথে থাকলে ততটুকু পারে না। কোন পুরু যদি কোন মহিলার সাথে নির্জনে সাক্ষাত করে সেখানে তৃতীয়জন হিসেবে শয়তান থাকে। যার সৎকাজ তাকে খুশি করে এবং অসৎ কাজ তাকে অসন্তুষ্ট করে সে ঈমানদার ও মু'মিন ।” মূলত সেটি একটি দীর্ঘ ভাষণ । আমরা সংক্ষেপে এতটুকু উল্লেখ করলাম । এরপর খলীফা উমর (রা) জাবিয়ার অধিবাসীদের সাথে সন্ধি চুক্তি স্থাপন করেন এবং বায়তুল মুকাদ্দাসের উদ্দেশ্যে যাত্রা করেন। আজনাদের সেনাপতিদেরকে তিনি লিখিত নির্দেশ দিলেন যাতে তারা নির্ধারিত তারিখে জাবিয়ায় একত্রিত হয়। ওই দিন সকল সেনাপতি জাবিয়ায় এসে উপস্থিত হয়। সবার আগে তার সাথে সাক্ষাত করে ইয়াধীদ ইব্‌ন আবূ খুকরান (রা), তারপর আবূ উবায়দা (রা), তারপর খালিদ ইব্‌ন ওয়ালীদ (রা)। তারা তাদের অশ্বারোহী সৈন্যদেরকে সাথে নিয়ে এসেছিলেন । তাদের শরীরে রেশমী পোশাক চমকাচ্ছিল। হযরত উমর ক্ষুব্ধ হলেন রেশমী পোশাক দেখে । তিনি তাদেরকে দূরে সরিয়ে দিতে চাইলেন। তারা ওযর পেশ করে বললেন যে, তাদের দেহে এখনও যুদ্ধ পোশাক বিদ্যমান । যুদ্ধ পোশাক হিসেবে তাদের রেশমী বস্ত্রও পরিধান করতে হয়। এই ব্যাখ্যা পেয়ে তিনি শান্ত হন। নিজ নিজ দায়িতে অন্যকে স্থুলাভিষিক্ত নিয়োগ করে সকল সেনাপতি সেখানে সমবেত হয় । অবশ্য আমর ইব্নুল আস এবং শুরাহ্বীল আসতে পারেন নি। কারণ তারা আজনাদায়নে রোমান সেনাপতি . আরতাবৃনকে প্রতিরোধ করছিলেন । হযরত উমর (রা) জাবিয়ায়্ ছিলেন। হঠাৎ দেখা গেল সশস্ত্র একদল রোমান নাগরিক তার দিকে আসছে। তাদের সবার হাতে খাপ খোলা তলোয়ার । মুসলমান সৈন্যগণ অস্ত্র হাতে ওদেরকে মুকাবিলা করার জন্যে অগ্রসর হচ্ছিলেন। খলীফা বললেন, প্রতিরোধের প্রয়োজন নেই । ওরা নিরাপত্তা পাবার জন্যে আসছে। লোকজন ওদের নিকট গেল। দেখা গেল যে, ওরা বায়তুল মুকাদ্দাসের প্রহরী । আমীরুল মু'মিনীন হযরত উমর (রা)-এর আগমন সংবাদ পেয়ে তার নিকট এসেছে নিরাপত্তা কামনা ও সন্ধি চুক্তি সম্পাদনের জন্যে। হযরত উমর (রা) তাদেরকে নিরাপত্তা দিলেন এবং একটি সন্ধি চুক্তি স্বাক্ষর করলেন । তাদের উপর জিযুয়া কর ধার্য করা হলো এবং আরো কিছু শর্ত আরোপ করা হলো । ইব্‌ন জারীর (রো) ওই শর্তগুলো উল্লেখ করেছেন। সন্ধিপত্রে সাক্ষী হিসেবে স্বাক্ষর করলেন খালিদ ইব্‌ন ওয়ালীদ, আমর ইবৃনুল “আস, আবদুর রহামন ইবন আওফ এবং মু'আবিয়া ইবৃন আবু সুফয়ান। মু'আবিয়া নিজে সন্ধিপত্র রচনা করেছিলেন। এই ঘটনা ঘটেছিল ১৫ হিজরী সনে। এরপর লুদ্দ-অধিবাসী এবং ওই এলাকার জনসাধারণের জন্যে অপর একটি সন্ধিচুক্তি সম্পাদন করেন। ওদের উপর জিয্য়া কর ধার্য করেন। জেরুযালেম অধিবাসীদের জন্যে যে সকল শর্ত নির্ধারণ করা হয়েছিল এরাও ওই শর্তের অন্তর্ভুক্ত হলো। | ড/ড/৬/.911001109.001)

— পৃষ্ঠা ১০৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।