Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 7
/ ৬২০
📝 লেখা 📖 পিডিএফ

0011191115 ১০৮ আল-বিদায়া ওয়ান নিহায়া কেউ কেউ বলেছেন যে, বায়তুল সুকাদ্দাসে প্রবেশের সময় তিনি তালবিয়া পাঠ করেছিলেন। ভেতরে গিয়ে দাউদ (আ)-এর মিহরাবের পার্থ তাহিয়্যাতুল মসজিদ নামায আদায় করলেন। প্রথম রাক“আতে পাঠ করলেন সূরা সাদ (.১০)। তাতে তিনি তিলাওয়াতে সিজদা আদায় করলেন । তার সাথে মুসলমানগণও সিজদায়ে তিলাওয়াত আদায় করলেন। দ্বিতীয় রাকআতে সূরা বনী ইসরাঈল পাঠ করলেন। এরপর তিনি “সাখরা' বা বিশেষ পাথরের নিকট এলেন। কার আল আহবার রো) থেকে তিনি ওই স্থান সম্পর্কে জেনে নিয়েছিলেন। কাব (রা) এই ইঙ্গিতও দিয়েছিলেন যেন তিনি মসজিদটি ওই পাথরের পেছনে তৈরি করেন। হযরত উমর (রা) বললেন, ইয়াহুদী ধর্ম তো শেষ হয়ে গিয়েছে। তারপর বায়তুল মুকাদ্দাসের সম্মুখে মসজিদ নির্মাণ করলেন। এখন সেটি উমরী মসজিদ নামে পরিচিত । এরপর তিনি সাখরা বা বিশেষ পাথর থেকে মাটি সরাতে লাগলেন । নিজ চাদর ও জামাতে করে তিনি মাটি বয়ে নিয়ে যাচ্ছিলেন। তার সাথে মুসলমানগণও মাটি সরানোরা কাজে শরীক হয়। জর্ডানবাসীকে অবশিষ্ট মাটি সরানোর কাজে নিয়োজিত করা হয়। রোমানগণ ওই পাথরের স্থানকে ময়লার ডাস্টবিন বানিয়েছিল। কারণ ওই পাথর ছিল ইয়াহুদীদের কেবলা । এমনকি ঝতুমততী খ্রিস্টান মহিলাগণ তাদের রক্তমাখা কাপড় এনে ওখানে ফেলে যেত। এটি ছিল প্রতিশোধমূলক ব্যবস্থা । কারণ ইয়াহুদীগণ “আল কামামা” নামক স্থানটিকে এভাবে ডাস্টবিন বানিয়েছিল। কামামা হলো সেই স্থান যেখানে ইয়াহুদীগণ ঈসা (আ) ভেবে তার অনুরূপ এক ব্যক্তিকে ক্রুশবিদ্ধ করেছিল। ওই ব্যক্তির কবরে তারা ময়লা ও নোংরা বস্তু নিক্ষেপ করত । . এজন্যে ওই স্থানটি আল-কামামা নামে প্রসিদ্ধি লাভ করে। পরবর্তীতে ধ্রিস্টানগণ সেখানে যে গির্জা বানিয়েছিল সেটির নাম দিয়েছিল 'আল কামামা" গির্জা । হিরাক্রিয়াস যখন জেরুযালেমে অবস্থান করছিল তখন তার নিকট রাসূলুল্লাহ্হ্রঃ -এর চিঠি এসে পৌঁছেছিল। সে তখন খ্রিস্টানদের অপকর্মের বিরুদ্ধে ওদেরকে নসীহত করে । ওরা তখন ব্যাপকহারে ময়লা-আবর্জনা ফেলছিল সাধরা বা বিশেষ পাথরটির উপর । এমনকি ওই ময়লার ডিপো দাউদ (আ)-এর মিহ্রাব পর্যন্ত পৌঁছে যায়। তখন হিরাক্রিয়াস বলেছিল, এই ময়লা আবর্জনা নিক্ষেপের কারণে তোমরা খুন হবার- নিহত হবার যোগ্য । এর দ্বারা তোমরা এই মসজিদের অবমাননা করছ। ইয়াহ্‌ইয়া ইব্ন যাকারিয়া (আ)-এর খুনের অপরাধে যেমন বনী ইসরাঈল নিহত হয়েছিল, এই অপরাধে তোমরা নিশ্চয় খুন হবে । এরপর হিরাক্লিয়াস এই ময়লা আবর্জনা অপসারণের জন্যে নির্দেশ দিয়েছিলেন। তারা অপসারণ শুরু করেছিল । ৯ অংশ অপসারণের পরই মুসলমানগণ বায়তুল মুকাদ্দাস জয় করে নেয়। এরপর খলীফা উমার ইব্‌ন খাত্তাব (রা) ওগুলো অপসারণ করেন। হাফিজ বাহাউদ্দীন ইব্‌ন হাফিজ আবুল কাসিম ইব্‌ন আসাকির তার “আল মুখতাস্কা ফী ফাদাইলিল মাসজিদিল আকসা” গ্রন্থে এই সকল হাদীস সনদ ও মতনসহ বিস্তারিত উল্লেখ করেছেন। আপন সনদে সায়ফ উল্লেখ করেছেন যে, উমর (রা) মদীনা থেকে একটি ঘোড়ায় আরোহণ করেছিলেন যাতে তাড়াতাড়ি যাওয়া যায়। তার অবর্তমানে মদীনার শাসনভার দিয়ে যান হযরত আলী (রা)-এর হাতে । তিনি দ্রুত অগ্রসর হয়ে জাবিয়া গিয়ে পৌঁছেন। তিনি সেখানে অবতরণ ড/ড/৬/.911001109.00])

— পৃষ্ঠা ১০৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।