0011191115 হযরত উমর ইব্ন খাত্তাব রো)-এর হাতে বায়তুল মুকাদ্দাস বিজয় আবু জাফর ইব্ন জারীর উল্লেখ করেছেন যে, এ ঘটনা ঘটেছে ১৫ হিজরী সনে। তিনি এটি বর্ণনা করেছেন সায়ফ ইব্ন উমর থেকে । তিনি এবং অন্যরা এ প্রসঙ্গে যা উল্লেখ করেছেন তার সারমর্ম এই যে, সেনাপতি আবূ উবায়দা দামেশক অভিযান শেষ করেন। তারপর তিনি জেরুযালেমের অধিবাসীদেরকে আল্লাহ্র পথে এবং ইসলামের পথে আসার আহ্বান জানিয়ে পত্র লিখেন। তিনি লিখেন যে, হয় ইসলাম গ্রহণ করবে অথবা জিষ্য়া কর প্রদান করবে অথবা যুদ্ধের জন্যে প্রস্তুত হবে । তারা তার আহ্বানে সাড়া দিতে অস্বীকার করে । তিনি তার সেনাদল ইব্ন যায়দকে। তিনি বায়তুল মুকাদ্দাস অবরোধ করেন। সেখানে খিস্টানদের জীবন যাত্রা সংকটময় হয়ে ওঠে । তারপর তারা চুক্তি সম্পাদনে রাজী হয় এই শর্তে যে, স্বয়ং আমীরুল মু'সিনীন খলীফা উমর ইব্ন খাত্তাব (রা) এসে সন্ধিপত্র সম্পাদন করবেন। সেনাপতি আবু উবায়দা এই সংবাদ খলীফাকে জানান । খলীফা তার উপদেষ্টাদের সাথে পরামর্শ করেন। এ প্রসঙ্গে হযরত উসমান বললেন, স্বয়ং খলীফা ওখানে যাওয়ার দরকার নেই । তাহলেই ওরা চরমভাবে অপমানিত হবে । হযরত আলী (রা) খলীফার যাবার পক্ষে মত প্রকাশ করলেন। তাহলে অবরোধ আরোপকারী মুসলিম সৈন্যদের কষ্ট লাঘব হবে এবং সহজে ওই শহর জয় করা যাবে । খলীফা উমর (রা) হযরত আলী (রা)-এর পরামর্শ গ্রহণ করলেন। সৈন্য-সামন্ত নিয়ে তিনি জেরুযালেমের উদ্দেশ্যে যাত্রা করলেন। মদীনার শাসন্ভার দিয়ে গেলেন হযরত আলী (রা)-এর হাতে । তার আগে আগে যাচ্ছিলেন হযরত আব্বাস ইবৃন আবদুল মুত্তালিব । খলীফা সিরিয়া পৌঁছলে সেনাপতি আবূ উবায়দা ও অন্যান্য শীর্ষস্থানীয় সেনাপতিগণ তার সাথে সাক্ষাত করেন। তাঁদের মধ্যে ছিলেন খালিদ ইব্ন ওয়ালীদ এবং ইয়াধীদ ইব্ন আবূ সুফয়ান। আবু উবায়দা-পান্ে হেটে ফাচ্ছিলেন, উমর (রা)-ও পায়ে হেটে যাচ্ছিলেন। আবু উবায়দা (রো) হযরত উমর (রা)-এর হাতে চুমু খেতে চাচ্ছিলেন তখন হযরত উমর (রো) আবু উবায়দার কদমবুচি অর্থাৎ পায়ে চুমু খেতে চাইলেন। আবূ উবায়দা (রা) তা দিলেন না। উমর (র)-ও তার হাতে চুমু খেতে দিলেন না। খলীফা উমর (রা) সম্মুখে অগ্রসর হয়ে বায়তুল স্কুকাদ্দাসের খিষ্টানদের সাথে সন্ধি চুক্তি সম্পাদন করলেন এবং শর্ত করলেন যে, তিন দিনের সয্যে সকল রোমান নাগরিক বায়তুল মুকাদ্দাস ছেড়ে চলে যাবে । এরপর তিনি বায়তুল স্ককাদ্দাসে প্রবেশ করলেন । প্রবেশ করলেন সেই দরজা দিয়ে, চীউিযালরার নারায়ন বে দরজা দিয়ে প্রবশে করেছিলেন । ড/ড/৬/.911001109.001)
— পৃষ্ঠা ১০৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।