Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 7
/ ৬২০
📝 লেখা 📖 পিডিএফ

0011191115 ১০৬ আল-বিদায়া ওয়ান নিহায়া আপনি ইতিমধ্যেই জেনেছেন, আমি এই শহর জয় করবই। আপনি আমার চিঠিখানা আপনার সভাসদ ও উপদেষ্টাদের সম্মুখে পাঠ করবেন । চিঠি পেয়ে আরতাবৃন তাই করল। তার মন্ত্রী ও উপদেষ্টাদেরকে ডেকে তাদের সামনে চিঠিটি পাঠ করল। তারা আরতাবুনকে বলল, আপনি কীভাবে বুঝলেন যে, উনি এই নগর জয়ের মহানায়ক নয় £.আরতাবৃুন বলল, এই শহর বিজয়ের মহানায়ক হবেন এমন এক ব্যক্তি যার নাম তিন অক্ষর বিশিষ্ট । প্রেরিত দূত ফিরে এল আমর (রা)-এর নিকট এবং ওদের কথোপকথন তাকে জানাল । সেনাপতি আমর ইবৃনুল “আস সাহায্য চেয়ে খলীফা উমর (রা)-এর নিকট চিঠি লিখলেন । তিনি লিখলেন যে, আমি প্রচণ্ড যুদ্ধ চালিয়ে যাচ্ছি। তবে কতক শহরের বিজয় আপনার জন্যে রেখে দিয়েছি। এখন আপনার সিদ্ধান্তে যা হয় । চিঠি পেয়ে হযরত উমর (রা) বুঝে নিলেন যে, কোন বিষয় নিশ্চিত না জেনে আমর এই কথা বলেন নি। তাই হযরত উমর (রা) বায়তুল মুকাদ্দাস জয় করার উদ্দেশ্যে সিরিয়া প্রবেশের সিদ্ধান্ত নিলেন। অচিরেই আমরা এই ঘটনা বিস্তারিত আলোচনা করব। আপন শায়খদের উদ্ধৃতি দিয়ে সায়ফ ইবৃন উমর বলেছেন যে, হযরত উমর (রা) চারবার সিরিয়া প্রবেশ করেছেন । প্রথমবারে তিনি প্রবেশ করেছেন ঘোড়ায় সওয়ার হয়ে বায়তুল মুকাদ্দাস জয় করার জন্যে । দ্বিতীয়বার প্রবেশ করেছেন উটের পিঠে চড়ে । তৃতীয়বার সারা' পর্যন্ত গিয়ে ফিরে এসেছিলেন। তখন সেখানে মহামারী প্রেগ রোগের প্রাদুর্ভাব ঘটেছিল । চতুরথবার প্রবেশ করেছিলেন গাধার পিঠে সওয়ার হয়ে। সায়ফ ইব্‌ন উমর থেকে ইব্‌ন জারীর এরূপই বর্ণনা করেছেন। ড/ড/৬/.911001109.001)

— পৃষ্ঠা ১০৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।