Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 7
/ ৬২০
📝 লেখা 📖 পিডিএফ

0011191115 আল-বিদায়া ওয়ান নিহায়া হি পারছিলেন না আবার প্রতিনিধির মাধ্যমে কথা বলিয়েও তৃত্তি পাচ্ছিলেন না। এবার তিনি ছদ্মবেশে নিজেই যাত্রা করলেন। তিনি নিজেকে সেনাপতির দূত পরিচয় দিয়ে আরতাবৃনের সীমানায় প্রবেশ করলেন এবং আরতাবুনের নিকটেই চলে গেলেন । তিনি নিজের মনের কথা আরতাবুনকে জানালেন । আরতাবৃন তার কথা শুনল এবং চিন্তা-ভাবনা করে তার উদ্দেশ্য . উপলব্ধি করল। আরতাবৃন আপন মনে বলল, আল্লাহর কসম ! এই লোক নিজেই সেনাপতি আমর ইব্নুল “আস । অথবা এই সেই ব্যক্তি সেনাপতি 'আমর যার কথা গ্রহণ করবেন। এখন তাকে হত্যা করা ছাড়া আমার অন্য কোন বড় কাজই নেই। সে তার প্রহরীকে ডাক দিল এবং গোপনে এই আগন্তুককে হত্যার নির্দেশ দিল। সে বলল, তাকে জস্ুক অসুক-স্থানে নিয়ে যাবে এবং অমুক স্থানে যাওয়ার পর হত্যা করবে । আমর ইবৃ্নুল “আস আরতাবুনের ষড়যন্ত্র বুঝে নিয়েছিলেন। তিনি আরতাবৃনকে বললেন, “সেনাপতি! আমি তো আপনার কথা শুনেছি আর আপনিও আমার কথা শুনেছেন । আমি তো খলীফা উমর (রা)-এর পাঠানো দশজনের একজন খলীফা আমাদেরকে পাঠিয়েছেন আপনার মত ব্যক্তিত্বের কাজকর্ম প্রত্যক্ষ করার জন্যে । আমি চাই আমার অবশিষ্ট সাথীদেরকে আপনার নিকট নিয়ে আসব যাতে তারাও আপনার কথা শুনে এবং আপনার মনোভাব অবগত হয়।' আরতাবুন বলল, বেশ তাই হোক । আপনি যান, ওদেরকে নিয়ে আসুন। আরতাবুন এক লোককে ডেকে কানে কানে বলল পূর্বের ঘাতককে ফিরিয়ে আনতে । সেনাপতি আমর ইবনুল 'আস উঠে এলেন। তিনি তাঁর সৈনিকদের নিকট ফিরে এলেন। পরবর্তীতে আরতাবৃন নিশ্চিত হলো যে, এই লোক ধোকা দিয়েছে মূলত সে-ই আমর ইবৃনুল “আস। সে-ই আরবের দুর্ধর্ষ ও সাহসী সেনাপতি । এই সংবাদ খলীফা উমর (রা) অবগত হলেন এবং বললেন, “মহান আল্লাহ্‌ আমরের হায়াত দারাজ করুন।” এরপর আমর ইবৃ্নুল “আস মাঠে নেমে এলেন এবং আজনাদায়নের উভয় পক্ষে প্রচণ্ড যুদ্ধ শুরু হলো যুদ্ধ চলল ইয়ারমুকের যুদ্ধের ন্যায় কঠোর যুদ্ধ। উভয় পক্ষে প্রচুর সৈন্য হতাহত হলো । অবশিষ্ট মুসলিম সৈন্যগণ আমর ইব্নুল “আসের নিকট সমবেত হয়। ইতিমধ্যে আরতাবুন তার সৈন্যদেরকে নিয়ে একটি সুরক্ষিত দুর্গে প্রবশে করে নিরাপদ অবস্থান গ্রহণ করে । নতুন সৈন্য যোগ দেয়ার ফলে তার সৈন্য সংখ্যাও বৃদ্ধি পেল। এক পর্যায়ে আরতাবুন মুসলিম সেনাপতি আমর ইব্নুল “আসকে লিখল যে, আপনি আমার বন্ধ ও সমকক্ষ ৷ আমার সম্প্রদায়ের মধ্যে আমার যে মর্যাদা আপনার সম্প্রদায়ের মধ্যে আপনার একই মর্যাদা। আল্লাহ্র কসম! আপনি কোন কালেই আজনাদায়ন অতিক্রম কবর ফিলিস্তিন জয় করতে পারবেন না| সুতরাং আপনি ফিরে যান। সম্মুখে অগ্রসর হবেন না। তাহলে কিন্তু আপনার পূর্ববতীগণ যেমন পরাজিত হয়েছে আপনিও পরাজয়ের মুখোমুখি হবেন। সেনাপতি আমর ইব্নুল “আস রোমান ভাষা জানে এমন এক লোককে ডেকে এনে আরতাবৃনের নিকট পাঠালেন এবং বললেন, আরতাবুন কী বলতে চায় তা শুনে এসে আমাকে জানাবে । তিনি দূতের সাথে একটি চিঠিও পাঠালেন। তাতে তিনি আরতাবুনকে লিখলেন যে, আপনার চিঠি আমার নিকট এসেছে। আপনি আপনার সম্প্রদায়ের মধ্যে আমার ন্যায়ই। তবে আপনার কোন ক্রটি থেকে থাকলে আপনি আমার প্রকৃত মর্যাদা অনুধাবনে ভূল করবেন। আল-বিদায়া, - ১৪ ড/ড/৬/.911001109.00])

— পৃষ্ঠা ১০৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।