Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 7
/ ৬২০
📝 লেখা 📖 পিডিএফ

0011191115 ১০৪ আল-বিদায়া ওয়ান নিহায়া “মহান আল্লাহ্র দেয়া শক্তি সামর্থ্য ব্যতীত আমাদের কোন শক্তি নেই। মহান আল্লাহ্‌ আমাদের পালনকর্তা, আমাদের ভরসা, আমাদের আশা এবং তিনি আমাদের প্রতু। কত উত্তম সেই প্রভু! কত উত্তম সেই সাহায্যকারী । মু'আবিয়া যাত্রা করলেন কায়সারিয়্যার অভিমুখে । তিনি সেখানে গিয়ে পৌঁছলেন। ওই শহর অবরেধ করলেন। সেখানকার নাগরিক ও অধিবাসিগণ একাধিকবার মুসলিম অবরোধকারীদের উপর হামলা করে। শেষ পর্যন্ত উভয় পক্ষে ভয়াবহ যুদ্ধ সংঘটিত হয়। সু'আবিয়া (রা) ওদের উপর চূড়ান্ত ও কঠোরতম আঘাত হানেন। তিনি বিজয়ের জন্যে অবিরাম চেষ্্রা চালান । অবশেষে আল্লাহ্‌ তা“আলা মুসলমানদেরকে বিজয় দান করেন। ওই যুদ্ধে প্রায় ৮০ হাজার শক্র সৈন্য নিহত হয়। যারা যুদ্ধ ছেড়ে পালিয়েছে তারাসহ মোট সংখ্যা ছিল প্রায় প্রথা লাখ । সেনাপতি মু'আবিয়া বিধি মুতাবিক গনীমেতর ১ অংশ এবং বিজয়ের: সংবাদ পাঠালেন আমীরুল মু'মিনীন খলীফা উমর (রা)-এর নিকট । ইব্‌ন জারীর বলেন, ওই বছরই খলীফা উমর (রা) আমর ইব্নুল “আস (রা)-কে নির্দেশ দিজেন জেরগ্ঘাঙ্জেষ অভিযানে যেতে এবং সেখানকার শাসনকর্তার সাথে যুদ্ধ করতে । তিনি ধাত্রা করলেন । তারা রামাল্লার নিকট একদল রোমান সৈন্যের মুখোমুখি হলেন । ফলে আজনাদায়নের যুদ্ধ সংঘটিত হয়। আজনাদায়নের যুদ্ধ হযরত উমর (রা)-এর নির্দেশ অনুযায়ী সেনাপতি আমর ইবৃনুল “আস তার বাহিনী নিয়ে জেরুযালেম অভিযানে যাত্রা করেন। সৈন্যদলের ডান বাছুর নেতৃত্বে ছিলেন তার পুত্র আবদুল্লাহ্‌ ইৰ্ন আমর। বাম বাহুর দায়িতে জুনাদা ইব্‌ন তামীম মালিকী, তিনি মালিক ইব্ন কিনানা গোত্রের লোক। তার সাথে ছিলেন শুরাহ্বীল ইব্‌ন হাসানা। জর্ডানের শাসনভার দিয়েছিলেন আবু আওয়ার সুলামীর হাতে । তাঁরা রামালু পৌঁছলেন। সেখানে আরতাবুনের নেতৃত্বাধীন প্রকদদ রোমান সৈন্য তাঁদের মুখোমুখি হয়। আরতাবৃন ছিল রংয়ের দিক থেকে সকল রোমানের মধ্যে সবচাইতে কালো আর কর্মের দিক থেকে সবচেয়ে নিষ্ঠুর । সে রামালাতে বিশাল একদল সৈন্য এবং জেরুযালেমে বিশাল একদল সৈন্য নিয়োজিত করে রেখেছিল । মুসলিম সেনাপতি আমর ইব্নুল “আস খলীফা উমর (রা)-কে এ বিষয়ে অবহিত করলেন । আমরের চিঠি পেয়ে খলীফা উমর (রা) বললেন, আমরা আরবের আরতাবুনকে পাঠিয়েছি রোমান আরতাবৃনকে শায়েস্তা করার জন্যে । সুতরাং ভেবে দেখ কিভাবে বিজয় অর্জন করা যায়। সেনাপতি আমর ইবুনুল “আস্‌ আলকামা ইবৃন হাকীম কিরাসী এবং মাসরূক ইবৃন বিলাল আক্ধীকে প্রেরণ করলেন জেরুযালেমে অবস্থানরত রোমান সেনাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্যে । আবু আইয়ুব মালিকীকে প্রেরণ করলেন রামাল্লায় অবস্থানরত রোমানদের বিরুদ্ধে। সেখানে রোমান সেনাপতি ছিল তাযারুক। আবূ আইয়ুব শালেকী ওদেরকে ওখানেই ব্যতিব্যস্ত রেখেছিলেন যাতে তারা আমর ইব্নুল 'আস ও তীর সৈনিকদের নিকট আসতে না পারে। খলীফার পক্ষ থেকে অতিরিক্ত সৈন্য সাহায্য এলে তিনি তার একদল পাঠাতেন বায়তুল মুকাদ্দাসের দিকে আর একদল পাঠাতেন রামাল্মার দিকে । আমর নিজে অবস্থান করছিলেন আজনাদায়নে আরতাবৃনের মুকাবিলায়। তিনি সরাসরি আরতাবুনের সাথে কথাও বলতে ড/ড/৬/.911001109.001)

— পৃষ্ঠা ১০৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।