0011191115 ১০২ আল-বিদায়া ওয়ান নিহায়া তার বিরুদ্ধে যুদ্ধের জন্যে বেরিয়ে আসে । হযরত খালিদ (রা) ওদের বিরুদ্ধে প্রচণ্ড যুদ্ধ শুরু করেন। ওদের বহু লোক নিহত হয়। সেখানে রোমান যারা ছিল তাদের সবাইকে হত্যা করা হয়। ওদের আমীর ও সেনাপতি মীতাস১ নিহত হয়৷ এরপর গ্রাম্য বেদুঈনগণ এসে আত্মসমর্পণ : করে এবং ওযর পেশ করে বলে যে, এই যুদ্ধে আমাদের কোন সম্মতি ছিল না। বরং ধস্টানদের প্ররোচনায় যুদ্ধ সংঘটিত হয়েছে। সেনাপতি খালিদ তাদের ওযর মঞ্জুর করেন এবং যুদ্ধ বন্ধ করেন। তিনি শহরে প্রবেশ করে নিরাপত্তার ব্যবস্থা করেন। হযরত খালিদ (রা) ওদের উদ্দেশ্যে বললেন, “তোমরা যদি আকাশেও থাক তবে মহান আন্াহ্ আমাদেরকে তোমাদের নিকট তুলে নিবেন অথবা তোমাদেরকে আমাদের নিকট নামিয়ে আনবেন ।' তিনি ওখানেই অবস্থান করলেন। শেষ পর্যন্ত পুরো কিন্নাসরীন মুসলমানদের অধিকারে আসে । সকল প্রশংসা মহান আল্লাহ্র | এই যুদ্ধে হযরত খালিদের দূরদর্শিতা ও কৃতিত্বের সংবাদ খলীফা উমর (রা) অবগত হন। তিনি বলেন, মহান আল্লাহ্ হযরত আবু বকরের প্রতি দয়া করুন । তিনি মানুষ চিনতেন আমার চাইতে বেশি। আল্লাহ্র কসম কোন দোষ কিংবা অপরাধের কারণে আমি খালিদকে বরখাস্ত করেছিলাম তা নয় এবং আমি আশংকা করেছিলাম যে, মানুষ তার উপর নির্ভরশীল না হয়ে যায়। এই বছরই অর্থাৎ ১৫ হিজরী সনে রোমান স্ম্রাট হিরাক্রিয়াস তার সৈন্য সামস্তসহ পিছু হটে যায়। সে সিরিয়া ছেড়ে রোমে চলে যায়। ইবৃন জারীর মুহাম্মদ ইব্ন ইসহাক থেকে তাই বর্ণনা করেছেন। কিন্তু সায়ফ ইব্ন উমারা বলেছেন, এ ঘটনা ঘটেছিল ১৬ হিজরী সালে । এতিহাসিকগণ বলেন, হিরাক্রিয়াস প্রতিবার বায়তুল মুকাদ্দাসের তীর্থ যাত্রা শেষে যাবার সময় বলত, “তোমার প্রতি সালাম হে সুরিয়া! সালাম এমন বিদায় গ্রহণকারীর পক্ষ থেকে তোমার সম্পর্কে যার সব আশা এখনো পূর্ণ হয়নি । সে আবার ফিরে আসবে ।” কিন্তু সে যখন সিরিয়া ছেড়ে চলে যাবার সিদ্ধান্ত নিল এবং যাত্রাপথে “রাহা" পর্যন্ত পৌঁছল তখন সেখানকার অধিবাসীদেরকে তার সাথে চলে যাবার আহ্বান জানাল । তারা বলল, আপনার সাথে যাবার চাইতে আমরা এখানে থাকি তা আপনার জন্য বেশি কল্যাণকর হবে । সে তাদেরকে রেখে চলে গেল। শামশান পৌঁছে সেখানকার উঁচু ভূমিতে আরোহণ করে, বায়তুল মুকাদ্দাসের দিকে তাকিয়ে সম্রাট বলল, হে সুরিয়া! তোমার প্রতি সালাম । আর দেখা হবে না। তবে দূর থেকে বিরহীর সালাম জানাব । কোন রোমান নির্ভয়ে আর তোমার যিয়ারতে আসবে না। যতদিন না অশুভ শিশুটির জন্ম হয়। তবে আমি কামনা করি ওই শিশুটির জন্ম না হোক। কারণ তার কর্মকাণ্ড ভাল হবে না। রোমের প্রতি তার চূড়ান্ত আচরণ সন্তোষজনক হবে না। এরপর হিরাক্লিয়াস যাত্রা করে । সে কনস্টানটিনোপল গিয়ে অবতরণ করে এবং সেখানে রাজতৃ করতে থাকে । তার সাথে থাকা একজন বন্দী মুসলমানকে সে জিজ্ঞেস করে বলেছিল, “আচ্ছা বল তো, ওই মুসলমানগণ কেমন মানুষ? বন্দী মুসলমানটি বললেন, আমি আপনাকে ওদের এমন বিবরণ দেব যেন আপনি স্বচক্ষে তা দেখতে পাবেন। ওরা দিনের বেলায় অশ্বারোহী মুজাহিদ আর রাতের বেলা সংসার ত্যাগী ইবাদতকারী । তাদের জিম্মাদারীতে থাকা অন্যের মালামাল তারা ১. তাবারীতে মীনাস বলা হয়েছে । ড/ড/৬/.911001109.001)
— পৃষ্ঠা ১০২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।