Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 7
/ ৬২০
📝 লেখা 📖 পিডিএফ

0011191115 আল-বিদাযা ওয়ান নিহায়া ... ১০১ তার প্রতিপক্ষ শান্সকে হত্যা করেন এবং ওদেরকে ধাওয়া করতে করতে হিমৃস নগরীতে নিয়ে যান। ওখানে তীরা স্থানীয় অধিবাসীদেরকে অবরদ্ করে রাখেন। হিম্সের প্রথম যুদ্ধ পরাজিত রোমানদেরকে তাড়া করে সেনাপতি আবূ উবায়দা রো) হিমূস নগরীতে নিয়ে যান। তিনি ওই নগরীতে অবতরণ করে সেটি অবরোধ করেন। খালিদ ইবৃন ওয়ালীদ রো) গিয়ে ভার সাথে যোগ দেন। তাঁরা অবরোধ আরো কঠিন করেন। তখন প্রচণ্ড ঠাণ্ডা পড়ছিল । নগরবাসিগণ এই আশায় ছিল যে, ঠাণ্ডায় অতিষ্ঠ হয়ে মুসলমানগণ অবরোধ তুলে চলে যাবে। কিন্তু সাহাবীগণ পরম ধৈর্য অবলম্বন করলেন। কেউ কেউ উল্লেখ করেছেন যে, কতক রোমান ঠাণ্তার কারণে ফিরে গিয়েছিল কিন্তু সাহাবীদের কেউ স্থান ত্যাগ করেন নি। ঠাণ্ডায় রোমানদের কারো কারো পা খসে পড়েছিল। অথচ ওদের পা ছিল মোজার মধ্যে । সাহাবীদের পায়ে জুতা ছাড়া অন্য কিছু ছিল না। তা সত্বেও তাদের কারো পায়ে কোন সমস্যা হয়নি। এমনকি কোন আঙ্গুলেও নয়। তারা অবরোধ চালিয়েই যাচ্ছিলেন। এভাবে শীত মওসুম চলে গেল । তীরা অবরোধ আরো কঠিন করলেন । হিম্স অধিবাসীদের মুরববী স্থানীয় লোকজন মুসলমানদের সাথে সন্ধি স্থাপনের প্রস্তাব দিয়েছিল। কিন্তু সক্রিয় নাগরিকগণ তা গ্রহণ করেনি । তারা বলেছিল, আমরা সমঝোতায় যাৰ কেন ? আমাদের সম্টতো আমাদের কাছেই অবস্থান করছেন। কথিত আছে যে, একদিন সাহাবীগণ এমন জোরে তাকবীর ধ্বনি দিয়েছিলেন যে, তাতে পুরো শহর থর থর করে কেঁপে উঠেছিল। কতক প্রাচীর ফেটে গিয়েছিল। এরপর আরেক বার তাকবীর ধ্বনি দিয়েছিলেন তাতে কতক ঘরবাড়ি ভেঙ্গে পড়েছিল । এবার ওদের সাধারণ নাগরিকগণ শীর্ষস্থানীয় ও সক্রিয় নাগরিকদের নিকট এসে বলল, আমাদের অবস্থা কি আপনারা অবগত নন? আমাদের পক্ষ থেকে আপনারা সন্ধি করছেন না কেন? এরপর ওরা সেই সকল শর্তে সন্ধি স্থাপন ও সমঝোতা চুক্তি সম্পাদন করল, যে সকল শর্তে দামেশকের অধিবাসীগণ সন্ধি করেছিল যে, অর্ধেক ঘরবাড়ি মুসলমানদের দখলে যাবে । ভূমির খাজনা পরিশোধ করতে হবে এবং ধনী-গরীব অনুপাতে প্রত্যেককে জিয্য়া কর পরিশোধ করতে হবে । ওখানে প্রাপ্ত গনীমতের & অংশ বিধি মুতাবিক খলীফার দরবারে পাঠিয়ে দিলেন সেনাপতি আবু উবায়দা (রা)। গনীমতের &$ অংশ এবং বিজয়ের সংবাদসহ খলীফার নিকট পাঠানো হলো আবদুল্লাহ্‌ ইব্‌ন মাসউদ (রা)-কে। সেনাপতি আবূ উবায়দা (রা) বহু সৈন্যের সমবায়ে সেখানে একটি সেনা ক্যাম্প স্থাপন করেন। সৈনিকদের সাথে কয়েকজন সেনাপতিও নিযুক্ত করে দেন। তীরা হলেন হযরত বিলাল (রা) এবং মিকদাদ (রা)। আবূ উবায়দা (রা) খলীফাকে জানালেন যে, রোমান সম্রাট হিরাক্রিয়াস জাধিরা অঞ্চলের পানি বন্ধ করে দিয়েছে। তিনি এও জানালেন যে, স্ম্বাট কখনো বাহিরে বের হয় আবার কখনো লুকিয়ে থাকে । হযরত উমর (রা) তাকে আপাতত ওই শহরে থাকার নির্দেশ দিলেন। কিন্নাসরীনের যুদ্ধ হিম্‌স অধিকারের পর আবু উবায়দা রো) হযরত খালিদ ইবৃন ওয়ালীদকে কিন্নাসরীন নন বলাগ সারদা! দিসি খাল নীচাতে মার খাবার এবং আরব খিশস্টানগণ ড/ড/৬/.911001109.001)

— পৃষ্ঠা ১০১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।