0011191115 ১৫ হিজরী সন ইব্ন জারীর বলেন, কারো কারো মতে ১৫ হিজরী সনে সাদ ইব্ন আবী ওয়াক্কাস (রো) কুফা নগরীর গোড়াপত্তন করেন। ইব্ন বাকীলাহ্ নামের এক লোক তাকে ওই স্থানের পথ দেখায়। সে সাদ ইব্ন আবী ওয়াক্কাস রো)-কে বলেছিল, আমি আপনাকে এমন একটি স্থান . দেখাব যেটি জলাশয় থেকে উঁচু এবং পাহাড়ী ভূমি থেকে নীছু। তারপর সে তাকে এখনকার কুফা নগরীর স্থানে নিয়ে যায়। | ঃ ইব্ন জারীর বলেন, এই বছর মারজুব বম যুদ্ধ সংঘটিত হয়। এই যুদ্ধের পটভূমি এই যে, আমীরুল মু'মিনীন খলীফা উমর ইব্ন খাত্তাবের নির্দেশানুসারে আবূ উবায়দা (রা) ও খালিদ ইবৃন ওয়ালিদ ফিহ্ল যুদ্ধ শেষে হিম্সের উদ্দেশ্যে যাত্রা করেন । সায়ফ ইবৃন উমর-এর বর্ণনায় ইতিপূর্বে তা আলোচিত হয়েছে। তারা দু'জনে যাত্রা করে যুলকিলা নামক স্থানে পৌঁছেন। এদিকে হিরাক্লিয়াস তৃযরা নামে তার এক সেনাপতিকে কতক সৈন্যসহ প্রেরণ করে। তারা মারজু দামেশ্ক ও তার পশ্চিম প্রান্তে অবতরণ করে । তখন শীতকাল । সেনাপতি আবূ উবায়পা রো) মারজুর বূম-এ অবতরণ করেন । ওদিকে রোম থেকে শান্স নামের অন্য এক সেনাপতি বহু সৈন্যের এক বিশাল বাহিনী নিয়ে এগিয়ে আসে । আবূ উবায়দা তাদেরকে রুখে দাড়ান। তারা তৃযরার কথা ভুলে গিয়ে আবূ উবায়দা (রা)-এর সাথে যুদ্ধে লিপ্ত হয়। তুযরা যাত্রা করেছিল দামেশৃকের উদ্দেশ্যে । তার লক্ষ্য ছিল দামেশুকে অবতরণ এবং ইয়াধীদ ইব্ন আবৃ সুফয়ানের নিকট থেকে দামেশ্কের কর্তৃত্ব ছিনিয়ে নেয়া। খালিদ ইব্ন ওয়ালীদ তার পেছনে ছুটলেন। আর ইয়ামীদ ইবৃন আবী সুফয়ান তাকে মুকাবিলা করার জন্যে দামেশ্ক থেকে বের হলেন। ইয়াধীদ ইবৃন আবী সুফয়ানের সৈন্য এবং তৃযরার সৈন্য মুখোমুখি হয়ে প্রচণ্ড যুদ্ধ শুরু করে। যুদ্ধ চলছিল। পেছন থেকে খালিদ গিয়ে তৃযরার বাহিনীর উপর আক্রমণ করেন। পেছনের.দিক থেকে তিনি ওদেরকে হত্যা করতে থাকেন । আর সামনের দিক থেকে ইয়াধীদ ওদেরকে আক্রমণে আক্রমণে ছত্রভঙ্গ করতে থাকেন। শেষ পর্যন্ত ওদের সবাইকে হত্যা করেন। দু'পাশে থাকা এবং বিচ্ছিন্ন হয়ে পালিয়ে যাওয়া সৈন্যগণ ব্যতীত কেউই রেহাই পায়নি । হযরত খালিদ নিজে রোমান সেনাপতি তৃযরাকে হত্যা করেন। ওদের প্রচুর ধন-সম্পদ গনীমত হিসেবে মুসলমানদের অধিকারে আসে। উভয় সেনাপতি নিজ নিজ সৈন্যদের মাঝে বিধি মুতাবিক তা বন্টন করে দেন। যুদ্ধশেষে ইয়াধীদ দামেশকে ফিরে যান আর খালিদ যাত্রা করেন আবূ উবায়দা রো)-এর উদ্দেশ্যে । তিনি দেখতে পেলেন যে, মারজুর রোম নামক স্থানে আবু উবায়দা (রো) রোমান সেনাপতি শান্স-এর সাথে যুদ্ধ করছেন। সেখানে উভয় পক্ষে প্রচণ্ড যুদ্ধ হয়। ওদের ঘোড়ার ক্ষুরাঘাতে জমি কেঁপে কেঁপে উঠছিল । সেনাপতি আবু উবায়দা (রো) ড/ড/৬/.911001109.00])
— পৃষ্ঠা ১০০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।