0০017161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ১০১ আমরাতো দেখতে পাচ্ছি এতে নবীদের হুবহু প্রতিকৃতি বিদ্যমান । কেননা, আমরা আমাদের নবী (আ) প্রতিকৃতিকে তারই মত দেখলাম । তখন তিনি বললেন, হযরত আদম (আ) তাঁর রবের কাছে বর্ণনা করেছিলেন যেন তিনি তীর সন্তানদের মধ্যকার নবীদেরকে (পরতিকৃতিকে) তাকে দেখিয়ে দেন। তখন তিনি তার কাছে তাদের প্রতিকৃতিসমূহ অবতারিত করলেন, আর সেগুলি অস্তাচলের নিকট হযরত আদমের ভাপ্তারে রক্ষিত ছিল । এরপর যুলকারনায়ন সেগুলিকে বের করে দানিয়ালের নিকট হস্তাস্তরিত করেছিলেন । তারপর তিনি বললেন, আল্লাহ্র কসম, তোমরা শুনে রেখো, এখন আমার মন এতে পূর্ণ সন্তুষ্ট যে আমি আমার রাজ্যপথ ত্যাগ করে তোমাদের নিকৃষ্টতম ব্যক্তির দাস হয়ে অবশিষ্ট জীবন অতিবাহিত করি । হিশাম বলেন, তারপর তিনি আমাদেরকে মূল্যবান উপহার সামগ্রী দিয়ে বিদায় জানালেন । তারপর আমরা যখন আবু বকর সিদ্দীক (রা)-এর কাছে আসলাম তখন আমরা দু'জন যা দেখেছি তাকে তা অবহিত করলাম; কিন্তু তিনি আমাদেরকে তেমন কিছুই বললেন না বা আমাদেরকে কোন পুরস্কারও দিলেন না। হিশাম বলেন, তখন আবু বকর কেঁদে বললেন, হতভাগা সে! আল্লাহ্ যদি তার মঙ্গল চাইতেন তাহলে সে যা বলেছে তাই করত । তারপর বললেন, আমাদেরকে রাসূলুল্লাহ (সা) জানিয়েছেন যে, ধ্বষ্টানরা) ও ইয়াহুদীরা (তাদের গ্রন্থে) মুহাম্মদ (সা)-এর দেহাকৃতির বিবরণ পেয়ে থাকে । ওয়াকিদী আলী ইবৃন ঈসা আল-হাকীমী নর আমির ইব্ন রাবিআর বরাতে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি যায়দ ইব্ন আমর ইব্ন নুফায়লকে বলতে শুনেছি, আমি হযরত ইসমাঈলের বংশধর থেকে একজন নবীর প্রতীক্ষা করছি, যিনি বান্ আবদুল মুত্তালিব পরিবার থেকে হবেন। আমার মনে হয় না যে, আমি তার সাক্ষাৎ পাব, তবে আমি তীঁর প্রতি ঈমান আনছি, তার সত্যায়ন করছি এবং তীর রিসালাতের সাক্ষ্য প্রদান করছি। তোমার আয়ু যদি. _ দীর্ঘ হয় আর তুমি তার দেখা পাও, তাহলে আমার পক্ষ থেকে তাকে সালাম বলবে, আর আমি অবশ্যই তোমাকে তার দেহাবয়বের বর্ণনা দেবো যাতে করে তার বিষয় তোমার কাছে গোপন না থাকে । আমি বললাম, তাহলে আপনি তার বিবরণ দিন। তখন তিনি বললেন, তিনি অতি দীর্ঘকায় নন আবার খর্বাকৃতিও নন ৷ অতি ঘন চুলওয়ালা নন আবার অতিঅল্প চুলওয়ালাও নন, তার চোখ থেকে লালিমা সরে না; নুবুওয়াতের মোহর চিত্র তার স্বন্ধদ্বয়ের মাঝে, তার নাম আহমদ-এই শহর জন্মভূমি এবং নবুওয়াত লাভের স্থান, তারপর তার সম্প্রদায় তাঁকে সেখান থেকে বহিষ্কার করবে, এবং তার আনিত পয়গামকে তারা অপছন্দ করবে, অবশেষে তিনি য়াছরিবে হিজরত করবেন এবং সেখানে তার (দীনের) আধিপত্য প্রতিষ্ঠিত হয়। সুতরাং তার ব্যাপারে তুমি কোন প্রতারণার শিকার হয়ো না, হযরত ইবরাহীমের দীনের সন্ধানে আমি দেশে দেশে ঘ্বুরে বেড়িয়েছি, এ সময় যে সকল ইয়াহুদী, খ্রিষ্টান ও মাজুসীকে (এ সম্পকে) জিজ্ঞেস করা হয়েছে, তারাই বলেছে এই দীনই সেই দীন, এবং তারা তার সেরূপ বিবরণই দিয়েছে, যেরূপ আমি তোমাকে দিলাম । তাদের বক্তব্য হলো, তিনি ছাড়া আর কোন নবী নেই। আমির ইব্ন রাবীআ বলেন, তারপর আমি যখন ইসলাম গ্রহণ করলাম তখন নবী করীম (সা) যায়দ ইব্ন আমর ইব্ন নুফায়লের বক্তব্য ও তাকে তার সালাম জানানোর কথা বললাম, তখন তিনি তার সালামের উত্তর দিয়ে তার জন্য রহমতের দু'আ করলেন এবং বললেন, জান্নাতে আমি তাকে কাপড়ের খুট টেনে ধরে হাটতে দেখেছি। দ$৮$.2111001109.0011
— পৃষ্ঠা ৯৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।