0০017161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ূ্ ৯৯ কাজে উদ্যত হয় তাহলে তা কাজে পরিণত করার পূর্বেই তা একটি নেক আমলরূপে লিখিত হয়। আর যদি সে তা কাজে পরিণত করে তাহলে তা দশগুণ থেকে সাতশগুণ পর্যন্ত বৃদ্ধি করে দেয়া হয়। আপনি তাদেরকে আমার উম্মত করে দিন। তিনি বললেন, তারা আহমদের উম্মত । মূসা আ) বললেন, হে আমার প্রতিপালক! তাওরাতে আমি এমন এক উম্মতের উল্লেখ পাই, যারা তাদের প্রতিপালকের আহ্বানে সাড়াদানকারী এবং প্রতিপালকের পক্ষ থেকে সাড়াপ্রাপ্ত, আপনি তাদেরকে আমার উম্মত করে দিন। তিনি বললেন, তারা আহমদের উম্মত । ওয়াহ্ব বিন . মুনাবৃবিহ হযরত দাউদ (আ) ও তার প্রতি ওহীরূপে প্রেরীত যাবুরের বর্ণনায় উল্লেখ করেছেন- হেযরত দাউদকে সম্বোধন করে আল্লাহ্ তা'আলা বলেন) হে দাউদ! তোমার পর এমন একজন নবী আসবেন, যার নাম হবে আহমদ ও মুহাম্মদ । তিনি আসবেন সত্যবাদী ও বরণীয়রূপে । আমি কখনও তার প্রতি রন্টট হবো না, আর তিনিও কখনও আমাকে কষ্ট করবেন না। আমার . নাফরমানী করার পূর্বেই আমি তার অগ্র পশ্চাত সকল গুনাহ ক্ষমা করে দিয়েছি। তার উম্মত হল অনুগ্হপ্রাপ্ত। তাদের আমি এমন সব নফল (অতিরিক্ত) ইবাদত-বন্দেগী দান করব যা ইতিপূর্বে নবীদেরকে দান করেছি। আর তাদের উপর এঁ সকল ফরয বিধান (অত্যাবশ্যকীয়) আরোপ করেছি যা (ইতিপূর্বে) নবী-রাসূলদের উপর আরোপ করেছি। ফলে তারা কাল কিয়ামতের দিন নবীদের নূরের ন্যায় (উজ্জ্বল) নূর নিয়ে উপস্থিত হবে । আর তার কারণ হল আমি তাদের উপর প্রত্যেক নামাযে আমার জন্য বিশেষভাবে পবিত্রতা অর্জনকে অপরিহার্য করে দিয়েছি; যেমন তাদের পূর্বে নবীদের জন্য করেছিলাম । আর আমি তাদেরকে জানাবতের তাদের পূর্বের রাসূলদেরকে দিয়েছি । হে দাউদ! আমি মুহাম্মদ (সা) ও তার উম্মতকে অন্য সকল উম্মতের উপর অধিকতর মর্যাদা সম্পন্ন করেছি। আর যে মুহাম্মদ (সা)-কে অবিশ্বাস করবে কিংবা তার আনীত কিতাবকে প্রত্যাখ্যান করবে এবং আমার.কিতাবকে উপহাস করবে আমি. তাকে কবরে মর্মস্তুদ শাস্তি প্রদান করব আর আযাবের ফেরেশতাগণ তার মুখমণ্ডল ও পশ্চাৎদদেশে আঘাত করতে করতে তাকে কবর থেকে পুনরুথিত করবে, তারপর আমি তাকে জাহান্নামের নিন্নতমস্তরে প্রবেশ করাব। | | - হাফিয বায়হাকী আবুল ফাত্হ শরীফ আল উমরী সূত্রে ..... মুহাম্মাদ ইব্ন জুবায়র বিন মুতইম থেকে বর্ণনা করেছেন। তিনি বলেন, আমি আমার পিতা জুবায়র ইব্ন মুতইমকে বলতে শুনেছি, আল্লাহ যখন তার নবীকে নবুওয়াত দান করলেন এবং মক্কায় তার প্রচারিত দীন প্রকাশ পেল সে সময় আমি (একবার) শাম.দেশের উদ্দেশ্যে বের হলাম । অতঃপর আমি যখন বুসরায় উপনীত হলাম তখন আমার কাছে খ্রিস্টান একটি দল এসে বলল, তুমি কি (মক্কার) হারাম এলাকার অধিবাসী? আমি বললাম, হাঁ । তারা বলল, তুমি কি তোমাদের নবুওয়াতের দাবিদার ব্যক্তিটিকে জান? আমি বললাম, হা । তিনি বললেন, তখন তারা আমার হাত ধরে আমাকে তাদের একটি মঠে ঢুকালো যেখানে বহু প্রতিকৃতি ও ভাঙ্কর্য রক্ষিত ছিল। তখন তারা আমাকে বলল, .লক্ষ্য করে দেখ তো, এগুলোর মধ্যে কি তোমাদের মধ্যে প্রেরিত এই নবীর প্রতিকৃতি আছে? তখন আমি বললাম, (এখানেতো আমি) তার প্রতিকৃতি দেখছিনা। তখন তারা আমাকে পূর্বের চাইতে বড় একটি মঠে প্রবেশ করাল, আমি তখন দেখতে পেলাম সেখানে পূর্বের উপসনালয়ের চাইতে অধিক সংখ্যক ভাঙ্কর্য ও প্রতিকৃতি ।তখন তারা আমাকে ফ্.2110001179.0010)
— পৃষ্ঠা ৯৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।