Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 6
/ ৫৩৫
📝 লেখা 📖 পিডিএফ

0০017161715 ৯৮. | আল-বিদায়া ওয়ান নিহায়া পুর্ষাসক্তিমুক্ত পবিত্র নারীর পুত্র! আমার নির্দেশ শুন এবং আনুগত্য কর, আমিতো তোমাকে কোন পুরন্ষ ব্যতীত সৃষ্টি করেছি এবং তোমাকে বিশ্ববাসীর জন্য নিদর্শন বানিয়েছি। সুতরাং তুমি আমারই ইবাদত করবে এবং আমারই উপর ভরসা রাখবে। আর সুরানবাসীদের সুস্পষ্টভাবে জানিয়ে দেবে যে, আমি পরম সত্য স্বাধিষ্ঠ বিশ্বধাতা, আমার কোন লয় নেই । আর তোমরা আরবী নবীর সত্যায়ন করবে, যিনি নর উটের মালিক, বর্মধারী, পাগড়ি, পাদুকা ও : ছড়ির অধিকারী; তার মাথার চুল ঈষৎ কৌকড়ানো, ললাট প্রশস্ত ও মসৃণ, ভ্রদ্বয় সংযুক্ত প্রায়, চক্ষুদ্বয় ডাগর ও টানাটানা, নাসিকা উন্নত, গগ্দ্য় মসৃণ, দাড়ি ঘন। তাঁর মুখমন্ডলের ঘাম যেন মুক্তোদানা, তার দেহের ঘ্বা (যেন) সৌরভময় মেশক, তীর গ্রীবা দেশ যেন রূপার জগ, তার হাসুলির হাড়ে যেন বহমান গলিতস্বর্ণ, তার বুকের মধ্যস্থল থেকে নাভি পর্যন্ত প্রলম্বিত কেশরেখা যা কর্তিত বৃক্ষশাখার ন্যায়। এ ছাড়া তার বুকে ও পেটে কোন পশম নেই, ভরাট ও কোমল হাতের তালু ও পায়ের পাতার অধিকারী, লোক সমাবেশে থাকলে উচ্চতায় তাদেরকে ছাপিয়ে যান, যখন হাটেন মনে হয় যেন তিনি প্রস্তরথণ্ড থেকে পা টেনে তুলছেন এবং ঢালুভূমিতে নামছেন, স্বল্প সংখ্যক সন্তানের অধিকারী । হাফিয বায়হাকী ওয়াহ্‌ব ইব্‌ন মুনাবৃবিহ আল ইয়ামধী থেকে তার সনদে বর্ণনা করেন। তিনি (ওয়াহ্ব) বলেন, আল্লাহ্‌ তা'আলা যখন হযরত মূসা (আ)-কে নিকট সান্নিধ্যে নিয়ে অন্তরঙ্গ আলাপ করলেন, তখন তিনি বললেন, হে আমার প্রতিপালক, তাওরাতৈ আমি এমন এক উম্মতের. উল্লেখ পাই, যারা মানুষের কল্যাণার্থে সৃষ্ট, যারা সৎকাজের নির্দেশ দান করবে এবং অসৎ ও গহিত কাজ থেকে বারণ করবে এবং আল্লাহ্‌র প্রতি ঈমান পোষণ করবে, আপনি তাদেরকে আমার উম্মত করে দিন। আল্লাহ্‌ বললেন, তারা হল আহমদ (সা)-এর উম্মত। তখন মুসা আ) বললেন, হে আমার প্রতিপালক! তাওরাতে আমি এমন এক উম্মতের উল্লেখ পাই সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ উন্মত, কিয়ামতের দিন সর্বাগ্রগামী তাদেরকে আপনি আমার. উম্মত করে দিন। তিনি বললেন, তারা আহমাদের উম্মত তিনি বললেন, হে আমার প্রতিপালক! তাওরাতে আমি এমন এক উম্মতের উল্লেখ পাই, যাদের ধর্মগ্রন্থ হবে তাদের বুকে তারা তা মুখস্থ পড়বে । অথচ তাদের পূর্বের উম্মতগণ কষ্ঠস্থ না করে তাদের ধর্মগ্রন্থসমূহ দেখে দেখে পড়ত, আপনি তাদেরকে আমার উম্মত করে দিন। তিনি বললেন, তারা আহমদের উম্মত । মুসা বললেন, হে আমার প্রতিপালক! তাওরাতে আমি এমন এক উম্মতের উল্লেখ পাই, যারা প্রথম ও শেষ ধর্মগ্রন্থকে বিশ্বাস করবে এবং গোমরাহীর হোতাদের বিরুদ্ধে লড়াই করবে, এমন কি তারা মহামিথ্যুক কানা দাজ্জালের বিরুদ্ধেও লড়বে, আপনি তাদেরকে আমার উম্মত করে দিন । তিনি বললেন, এরা হল আহমদের উম্মত। তিনি বললেন, হে আমার প্রতিপালক! তাওরাতে আমি এমন এক উন্মতের উল্লেখ. পাই, যারা তাদের দানসাদ্কাসমূহ নিজেরাই ভক্ষণ করবে, অথচ তাদের পূর্ববতীদের কেউ যখন সাদকা করত, তখন একটি অগ্নিকুণ্ড পাঠাতেন এবং তা এই সাদকাকে গ্রাস করত, আর যদি তা আল্লাহ্‌র কাছে গৃহীত না হত তাহলে আগুন তার নিকটবতী হত না, তাদেরকে আমার উম্মত করে দিন। আল্লাহ্‌ বললেন, তারা হল আহমদের উম্মত । মুসা (আ) বললেন, হে আমার প্রতিপালক! তাওরাতে আমি এক উম্মতের উল্লেখ পাই, যাদের কেউ যখন কোন মন্দ কর্মে উদ্যত হয় তখন তা লিপিবদ্ধ করা হয় না-এরপর যদি সে তা করে তখন তা একটি পাপরূপে লিপিবদ্ধ করা হয়। পক্ষান্তরে তাদের কেউ যখন কোন ভাল ডড$৮$.21111001109.0011

— পৃষ্ঠা ৯৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।