Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 6
/ ৫৩৫
📝 লেখা 📖 পিডিএফ

0০017161715 ৯৬ আল-বিদায়া ওয়ান নিহায়া নবী করীম (সা)-এর এঁ সকল গুণাগুণের বিবরণ,যেগুলো পূর্ববর্তী নবীগণের বরাতে প্রাচীন গ্রন্থসমূহে উদ্ধৃত হয়েছে রাসূলুল্লাহ্‌ (সা)-এর জন্মের পূর্বে প্রকাশিত শুভ লক্ষণসমূহের বিবরণে আমরা এ বিষয়ে বেশ খানিকটা আলোচনা করেছি। আর এখানে আমরা তার শ্রেষ্ঠাংশ উল্লেখ করছি। ইমাম বুখারী ও বায়হাকী (এখানে উল্লেখিত ভাষ্য বায়হাকীর) ফুলায়হ ইব্‌ন সুলায়মান ..... আতা ইব্‌ন ইয়াসার সূত্রে বর্ণনা করেন যে, তিন বলেছেন, একবার আবদুল্লাহ্‌ ইব্ন আমরের সাথে সাক্ষাৎ হলে আমি তাকে বললাম, তাওরাতে বর্ণিত রাসূলুল্লাহ্‌ (সা)-এর বর্ণনা সম্পর্কে আমাকে বলুন। তখন তিনি বললেন , হা; আল্লাহ্‌র কসম, আল ফুরকানে (অর্থাৎ কুরআনে) তার যে সকল বিশেষণ বর্ণিত হয়েছে, তাওরাতে তাকে তার কতক বিশেষণে উল্লেখ করা হয়েছে । যেমন - ্া 1:১7) 1৮255 ৬ গে দতাি এরি 24 “হে নবী! আমিতো তোমাকে পাঠিয়েছি সাক্ষীরূপে এবং সুসংবাদদাতা ও সতর্ককারীরূপে" (৩৩ আহ্যাব $ ৪8৫) । এবং উন্মীদের আশ্রয় স্থলরূপে; ভারা তোমাকে আমি “আল .মুতাওয়াক্কিল' (ভরসাকারী) নামে অভিহিত করেছি, যে কর্কশভাষী নয় এবং হাটে বাজারে শোরগোল ও কোলাহলকারী নয়, মন্দ আচরণকে মন্দ আচরণ দ্বারা প্রতিহত করে না; বরং ক্ষমা ও মার্জনা করে, তার দ্বারা বক্র মিল্লাতকে সোজা না করে আমি তাকে মৃত্যু দান করবনা । অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ-আল্লাহ্‌ ছাড়া কোন উপাস্য নেই বলা পর্যন্ত। তার দ্বারা আমি অন্ধ চোখসমূহ, বধির কানসমূহ এবং আচ্ছাদিত হৃদয়সমূহ আবরণমুক্ত করব । আতা ইবৃন ইয়াসার বলেন, এরপর আমি হযরত কা'ব আহ্বারের সাক্ষাৎ পেয়ে তাকে এ বিবরণ সম্পর্কে জিজ্ঞেস করলাম, তখন এই বিবরণের সাথে তার বিবরণের একটি বর্ণেও অমিল ছিল না। তবে কা'ব চোখ শব্দটি (অন্ধ বিশেষণ ছাড়া) উল্লেখ করলেন। বুখারী ও আবদুল্লাহ্‌ ইবৃন সালিহ ..... হিলাল ইবৃন আলী সূত্রে এ সনদে তা রিওয়ায়াত করেছেন। এ ছাড়া আবদুল্লাহ্‌ ইব্‌ন সালাম (রা) সূত্রে ..... ইমাম বুখারী হাদীসখানিকে তালীকরূপে উল্লেখ করেছেন। আর বায়হাকী ইয়াকুব ইবৃন সুফিয়ান ..... হযরত আবদুল্লাহ্‌ ইব্‌ন সালাম (রা) সূত্রে পূর্বোল্লেখিত আবদুল্লাহ্‌ ইবৃন আমরের অনুরূপ হাদীস বর্ণনা করেন যে, আতা ইবৃন য়াসার বলেন, আমাকে আল্লায়ছী অবহিত করেছেন যে, তিনি কা'ৰ আল আহবারকে আবদুল্লাহ্‌ ইবৃন সালামের ন্যায় বলতে শুনেছেন। অন্য একটি সূত্রে আবদুল্লাহ্‌ ইব্‌ন সালাম (রা) থেকে হাদীসখানি বর্ণিত হয়েছে। ইমাম তিরমিযী যায়দ ইবৃন আরখম আততায়ী আল-বসরী ..... আবদুল্লাহ্‌ ইব্‌ন সালামের দাদা সুত্রে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, তাওরাতে লিখিত আছে, মুহাম্মাদ এর সাথে (পাশে) ঈসা ইব্‌ন মরিয়মকে সমাহিত করা হবে । এরপর আবু মাওদুদ বলেন, নবী গৃহে একটি কবরের স্থান সংরক্ষিত রয়েছে। তারপর তিরমিযী বলেন, এই হাদীসখানি “হাসান' স্তরের। আয্যাহ্হাক এমনই বলেছেন । ইনি যাহ্হাক ইব্‌ন উছমান আল মাদানী নামে বিখ্যাত । আমাদের শায়খ আল হাফিয আল্‌ মিযৃধী তার “আল আতরাফ' গ্রন্থে ইবন আসাকিরের বরাতে এমনটিই বর্ণনা করেছেন যে, তিনি তিরমিযীর অনুরূপ বলেছেন। তারপর তিনি বলেন, এই দড$৮$.2111001109.0011

— পৃষ্ঠা ৯২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।