Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 6
/ ৫৩৫
📝 লেখা 📖 পিডিএফ

0০017161715 ৯৪ আল-বিদায়া ওয়ান নিহায়া না আবদুল্লাহ্‌ আমর ..... আবু হুরায়রা সূত্রে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, (একবার) রাসূলুল্লাহ্‌ (সা) আমাকে বললেন, আমাকে তিলাওয়াত করে শুনাও! তখন আমি বললাম, আপনাকে কী তিলাওয়াত করে শুনাবো, আপনার উপরই তো তা নাধিল হয়েছে? তিনি . বললেন, আমি তা অন্যের থেকে শুনতে ভালবাসি । তিনি (আবদুল্লাহ) বলেন, তখন আমি সুরা আন-নিসা তিলাওয়াত শুরু করলাম । অবশেষে আমি যখন এই আয়াতে পৌঁছলাম £ 245 25০05 3003 4425 হান তু ১০ 00 2185 খন প্রত্যেক উদ্ধত থেকে একজন সাক্ষী উপস্থিত করব এবং তোমাকে তাদের বিরদ্ধে সাক্ষীরূপে উপস্থিত করব, তখন কী অবস্থা হবে”? €৪ নিসা ঃ ৪২) তখন তিনি বললেন, থাম, যথেষ্ট হয়েছে! তখন আমি তীর দিকে ফিরে দেখলাম,তার চক্ষুদ্বয় অশ্রপ্রাবিত। সহীহ বুখারীতে রয়েছে যে, নবী করীম (সা) [মাঝে মধ্যে] তার বিছানায় কোন খেজুর পেতেন, তখন তিনি বলতেন, আমার যদি এই আশঙ্কা না হত যে তা সদকার হতে পারে, তাহলে আমি তা খেতাম। ইমাম আহমদ (রা) ওয়াকী ...... আমর ইব্‌ন শুআয়বের দাদা সূত্রে বর্ণনা করেন যে, (একবার) রাব্রিকালে তার পার্শখদেশের নীচে একটি খেজুর পেয়ে তা খেয়ে ফেললেন, এরপর তিনি আর সেই রাত্রে ঘুমাতে পারলেন না। তখন তার এক সহধর্মিণী বললেন, ইয়া রাসূলাল্লাহ! আপনি বিনিদ্র রাত কাটালেন? জবাবে তিনি বললেন, পার্শদেশের একপাশে একটি খেজুর পেয়ে আমি তা খেয়ে ফেলেছি। আর এ সময় আমাদের গৃহে কিছু সাদকার খেজুর ছিল, তখন আমার আশঙ্কা হল, খেজুরটি এ খেজুরও হতে পারে । হাদীসটি ইমাম আহমদের একক বর্ণনা । আর এই হাদীসের রাবী উসামা ইব্‌ন যায়দ (লায়ছী) ইমাম মুসলিমের অন্যতম রাবী ।'আমি বলি, আমাদের বিশ্বাস, এই খেজুরটি সাদকার খেজুর ছিল না। যেহেতু নবী করীম (সা) ইসমতের১, অধিকারী ছিলেন; কিন্তু তিনি তার খোদাভীতি ও তাকওয়ার পূর্ণতার কারণে সেই রাত্রে বিন্দ্র থেরেছেন। কেননা, বুখারী শরীফে তাঁর সম্পকে প্রামাণ্য বর্ণনা রয়েছে যে, তিনি বলেছেন, আল্লাহ্‌র শপথ! আমি তোমাদের মাঝে সর্বাধিক মুত্তাকী সৈতর্ক ও সংযমী) এবং কোন ব্যাপারে আমাকে সাবধান _ হতে হবে সে সম্পর্কে সর্বাধিক জ্ঞাত। অন্য হাদীসে রয়েছে, তিনি বলেছেন, সন্দেহযুক্ত বিষয় ত্যাগ করে সন্দেহমুক্ত বিষয় গ্রহণ করবে । আর হাম্মাদ ইব্ন সালামী,-্ছাবিত ..... মুতার্বাফ ' ইব্ন আবদুল্লাহ্‌ ইব্ন শিখখীর রো) সূত্রে বর্ণনা করেন যে, তিনি বলেছেন ৪ একদা আমি রাসূলুল্লাহ্‌ (সা)-এর কাছে আসলাম । তখন তিনি নামায পড়ছিলেন। আর তার উদরাভ্যন্তর থেকে ডেগ্চির টগবগ করার ন্যায় শব্দ শোনা যাচ্ছিল। অন্য রিওয়ায়াতে আছে, কান্নার কারণে তার বুকের অভ্যন্তরে ডেগের টগবগ করার ন্যায় শব্দ শোনা যাচ্ছিল। বায়হাকী আবু কুরায়ব মুহাম্মা ইব্ন আলা ..... ইব্ন আব্বাস সূত্রে বর্ণনা করেন যে, তিনি বলেছেন ৪ একদা আবূ বকর রো) বললেন, ইয়া রাসূলাল্লাহ! আপনি দেখছি বার্ধক্যে পৌঁছে গেছেন। তখন তিনি বললেন, সূরা হুদ, ওয়াকি'আ, মুরসালাত, নাবা ও তাকভীর আমাকে বৃদ্ধ বানিয়ে ফেলছে! আবূ কুরায়ব ..... সাঈদ সূত্রে তাঁর ভিন্ন একটি রিওয়ায়াতে আছে, তিনি (আবু সাঈদ) বলেন, ১. ইস্মাত ৪ আরা নারাজ মনন ও তার প্রতি আকৃষ্ট হওয়া থেকে বিরত রাখে । এটা একমাত্র নবীগণের বৈশিষ্ট্য । দ$৮$.2111001109.0011

— পৃষ্ঠা ৯০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।