0০017161715 প্রকাশকের কথা প্রথম মানব-মানবী হযরত আদম ও হাওয়া (আ) থেকে মানব সভ্যতার শুভ সূচনা হয়েছে। হযরত আদম (আ) ছিলেন মানব জাতির আদি পিতা এবং সর্বপ্রথম নবী । আল্লাহ্ তা'আলা মানুষ সৃষ্টির পর তার বিধি-বিধান আখ্মিয়ায়ে কিরামের মাধ্যমেই মানব জাতির কাছে পৌঁছিয়েছেন। নবী-রাসূলগণ সহীফা অথবা কিতাব নিয়ে এসেছেন মানব ইতিহাসের বিভিন্ন ঘটনা, আন্বিয়ায়ে কিরামের আগমন ও তাদের কর্মবহুল জীবন সম্পর্কে পবিত্র কুরআন ও হাদীসে বিশদভাবে বর্ণিত হয়েছে। তাই ইসলামের নির্ভুল ইতিহাস জানার জন্য কুরআন হাদীসই হলো মৌলিক উপাদান । আজ বিজ্ঞানের চরম উৎকর্ষের যুগেও কুরআন-হাদীসের তত্ত ও তথ্য প্রশ্নাতীতভাবে প্রমাণিত । আল্লামা ইব্ন কাছীর (রে) কর্তৃক আরবী ভাষায় রচিত “আল-বিদায়া ওয়ান নিহায়া" গ্রন্থে আল্লাহ্ তা'আলার বিশাল সৃষ্টি জগতসমূহের সৃষ্টিতত্ব ও রহস্য, মানব সৃষ্টিতত্ব এবং আধ্বিয়ায়ে কিরামের সুবিস্তৃত ইতিহাস বর্ণনা করা হয়েছে। ১৪ খণ্ডে সমাপ্ত এই বৃহত গ্রন্থটি অত্যন্ত নির্ভরযোগ্য ও জনপ্রিয় একটি ইতিহাস গ্রন্থ । আসছে। গ্রন্থটির গুরুতর প্রতি লক্ষ্য রেখে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ সবগুলো খণ্ড অনুবাদের উদ্যোগ গ্রহণ করেছে। এটি ৬ষ্ঠ খণ্ডের অনুবাদ । বাংলা ভাষাভাষী পাঠকদের সুবিধার্থে “আল-বিদায়া ওয়ান-নিহায়া'র বাংলা নামকরণ করা হয়েছে “ইসলামের ইতিহাস £ আদি-অন্ত" | | . গ্রন্থটি অনুবাদ করেছেন মাওলানা হাবীবুর রহমান নদভী ও মাওলানা বোরহান উদ্দীন, সম্পাদনা করেছেন অধ্যাপক আবদুল মান্নান ও মাওলানা আবদুল্লাহ বিন সাঈদ জালালাবাদী এবং প্রুফ রিডিং করেছেন মাওলানা গোলাম সোবহান সিদ্দিকী । গ্রন্থটির অনুবাদ ও সম্পাদনার সাথে সম্পৃক্ত সবার প্রতি রইলো আমাদের আন্তরিক মুবারকবাদ। _ অনুদিত গ্রন্থটির ৬ষ্ঠ খণ্ড প্রকাশ করতে পেরে আমরা মহান আল্লাহ্ তা'আলার. শুকরিয়া আদায় করছি। অপরাপর খগ্ডগুলোও প্রকাশের কার্যক্রম অব্যাহত রয়েছে। আমরা গ্রন্থটি নির্ভুল মুদ্রণের চেষ্টা করেছি তুবুও গ্রন্থটি প্রকাশ করতে গিয়ে হয়তো কোথাও ভুল-ক্রটি থাকতে পারে। সচেতন পাঠকবৃন্দের নিকট কোন ভুল-ত্রুটি ধরা পড়লে তা আমাদেরকে জানানোর জন্য অনুরোধ রইল । আমরা আশা করি গ্রন্থটি পাঠক মহলে সমাদৃত হবে। আল্লাহ্ তা'আলা আমাদের প্রচেষ্টা কবুল করুন। আমীন! শেখ মুহাম্মদ আবদুর রহীম পরিচালক, অনুবাদ ও সংকলন বিভাগ ইসলামিক ফাউন্ডেশন বাংলাদে ড$$.21111001109.0011
— পৃষ্ঠা ৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।