0০017161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ৯৩ এই হাদীসখানি ইমাম আহমদ রিওয়ায়াত করেছেন। আর এসবই বুখারী মুসলিম এবং হাদীসের অন্যান্য সহীহ্ গ্রন্থে বিদ্যমান । আর এ সকল বিষয় বিশদভাবে আলোচনার ক্ষেত্র হল “কিতাবুল আহকাম আল-কাবীর'। সুফিয়ান ইব্ন উয়ায়নার হাদীস সংগ্রহ থেকে বুখারী ও মুসলিমে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ্ (সা) এত দীর্ঘক্ষণ নামাযে দীড়িয়ে থাকতেন যে, তার পদদ্ধয় ফেটে যেত। এ প্রসঙ্গে তাকে বলা হল, আল্লাহ্ কি আপনার পূর্বাপর সকল ত্রুটি বিচ্যুতি ক্ষমা করে দেননি ? তখন তিনি বলতেন, আমি কি তার শোকরগুযার (কৃতজ্ঞ) বান্দা হবো না ? আর সালাম ইব্ন সুলায়মানের হাদীস সংগ্রহে হযরত আনাস সুত্রে ইতোপূর্বে বর্ণিত হয়েছে যে, রাসূলুল্লাহ্ (সা) ইরশাদ করেছেন, আমার কাছে সুগন্ধি ও নারীকে প্রিয় করা হয়েছে আর নামাযে আমার চক্ষুর শীতলতা রাখা হয়েছে। ইমাম আহমদ ও নাসাঈ হাদীসখানি রিওয়ায়াত করেছেন। ইমাম আহমদ, আফ্ফান ...... ইব্ন আব্বাস সুত্রে বর্ণনা করেন যে, জিবরাঈল রাসূলুল্লাহ্ (সা)-কে বললেন £ ০০১০10৪৮০১৪ ৯১৩০। এএ। ৯০৯ এ সিহত ভাসা মরার জি করুন।” বুখারী ও মুসলিমে হযরত আবুদ দারদা থেকে বর্ণিত ভিন (একবার) রমযান মাসে প্রচণ্ড গরমের মাঝে আমরা রাসূলুল্লাহ্ (সা)-এর সাথে সফরে বের হলাম । এ সময় রাসূলুল্লাহ্ (সা) এবং আবদুল্লাহ্ ইব্ন রাওয়াহা ব্যতীত আমাদের কেউ রোযাদার ছিল না। মানসূরের হাদীস সংগ্ৰহ থেকে বুখারী ও মুসলিম শরীফে আলকামার বরাতে বর্ণিত আছে। তিনি বলেন, আমি হযরত আয়েশা (রা)-কে জিজ্ঞেস করলাম, ইবাদত-বন্দেগীর জন্য কি রাসূলুল্লাহ্ (সা) বিশেষ কোন দিন নির্ধারিত করতেন? জবাবে তিনি বললেন, না! তার আমল ছিল নিয়মিত। আর আল্লাহ্র রাসূল যা পারতেন তোমাদের কে তা পারবে? হযরত আনাস, আবদুল্লাহ্ ইব্ন উমর, আবূ হুরায়রা ও. আয়েশা বর্ণিত হাদীস থেকে বুখারী ও মুসলিম শরীফে একথা প্রামাণ্যরূপে সাব্যস্ত হয়েছে যে, রাসূলুল্লাহ্ (সা) নিজে (সাওমে বিছাল) বিরামহীনভাবে রোযা রাখতেন; কিন্তু তার সাহাবীগণকে তা থেকে বারণ করেছেন এবং বলেছেন, আমিতো তোমাদের কারও মত নই। আমি যখন আমার প্রতিপালকের কাছে (বিশেষ ব্যবস্থায়) রাত্রি যাপন করি তখন তিনি আমাকে (বিশেষ ব্যবস্থায়) পানাহার করান । আমি বলি, বিশুদ্ধ মত হল, এই পানাহার হচ্ছে আধ্যাত্মিকভাবে (বাহ্যিক পানাহার নয়) যেমন ইব্ন আসিম বর্ণিত হাদীসে আছে যে, রাসূলুল্লাহ্ (সা) বলেছেন, তোমরা তোমাদের অসুস্থদের পানাহারে বাধ্য করোনা, কেননা, আল্লাহ্ তা'আলা তাদের (বিশেষ) পানাহারের ব্যবস্থা করেন । জনৈক কবি কী সুন্দরই না বলেছেন £ | ১91 ১০ ৮৫০৫৪৩ ৮০1১৯এ। ০০7 (৮ এ1০৩৩ ০০ ০৪৯ ৬ _ তোমার স্মৃতির মধুর আলোচনা তাকে পানাহার ও পাথেয়ের কথা বিস্মৃত করে দেয়। নযর ইব্ন শুমায়ল, মুহাম্মদ ইব্ন আমর ..... আবু হুরায়রা সূত্রে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, প্রতিদিন আমি আল্লাহ্র কাছে একশ*বার তাওবা-ইসতিগ্ফার করি । বুখারী ফারয়াবী দড$৮$.2111001109.0011
— পৃষ্ঠা ৮৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।