Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 6
/ ৫৩৫
📝 লেখা 📖 পিডিএফ

0০017161715 ৯২ আল-বিদায়া ওয়ান নিহায়া মন দিয়ে আল্লাহ্র কালাম শুনছিলাম । তখন রাসূলুল্লাহ্‌ (সা) বললেন, প্রশংসা এঁ আল্লাহ্‌র, যিনি আমার উম্মতের মাঝে এমন লোক পয়দা করেছেন, যাদের সংস্পর্শে নিজকে ধৈর্য সহকারে রাখতে আমাকে আদেশ করা হয়েছে। রাবী বলেন, তখন চক্রাকারে উপঝিষ্ট সকলে ঘুরে বসল এবং তাদের চেহারা প্রকাশ পেল। (তিনি বলেন) কিন্তু রাসূলুল্লাহ্‌ (সা) তাদের মাঝে একমাত্র আমাকে ব্যতীত কাউকেই চিনলেন না। তখন তিনি বললেন, হে দরিদ্র-নিঃস্ব মুহাজির সম্প্রদায়! তোমরা কাল কিয়ামত দিবসের পূর্ণ নূর ও জ্যোতির সুসংবাদ গ্রহণ কর। ধনীদের অর্ধ-দিবস পূর্বেই তোমরা জান্নাতে প্রবেশ করবে আর তা হবে (এ দুনিয়ার) পাঁচশ বছর। ইমাম আহমদ, আবু দাউদ ও তিরমিবী হাম্মাদ ইব্‌ন সালামার হাদীস সংঘ্যহ থেকে হুমায়দ... আনাস সূত্রে রিওয়ায়াত করেছেন যে, তিনি বলেছেন, তাদের কাছে রাসূলুল্লাহ্‌ (সা)-এর চাইতে প্রিয়তর কেউ ছিল না। আনাস (রা) বলেন, তারা (সাহাবাগণ) যখন তাকে দেখতে পেতেন (অর্থাৎ তার আগমনকালে) তার সম্মানার্থে উঠে দীড়াতেন না। কেননা তিনি যে তা পছন্দ করতেন না তা তাদের জানা ছিল। ও পরিচ্ছেদ নবী করীম (সা)-এর ইবাদত বন্দেগী এবং এ ব্যাপারে তার চেষ্টা সাধনা হযরত আইশা (রা) বলেন, রাসূলুল্লাহ (সা) এমনভাবে (ক্রমাগত) রোযা রেখে যেতেন যে, আমরা বলাবলি করতাম, তিনি বুঝি আর রোযা ক্ষান্ত দেবেন না। আবার এমনভাবে ক্রমাগত রোযা না রেখে রেখে থাকতেন যে, আমরা বলাবলি করতাম, তিনি বুঝি আর রোযা রাখবেন না। তুমি ইচ্ছা করলে রাত্রে তাকে (নামাযে) দণ্ডায়মান দেখতে পেতে, ইচ্ছা করলে ঘুমন্ত । তিনি বলেন, রমযানে কিংবা অন্য কোন সময়ে (রাত্রিকালে ইশার পর) তিনি এগার রাক'আতের বেশি পড়েননি । প্রথমে চার রাকআত পড়তেন-এই চার রাকআত কেমন দীর্ঘ ছিল বা কেমন সুন্দর ছিল, সে সম্পর্কে তোমার প্রশ্ন করার কিছু নেই। তারপর চার রাকআত তাও দৈর্ঘ্যে ও সৌন্দর্যে অনুপম ও প্রশ্বাতীত, তারপর তিনি তিন রাক'আত বিত্র পড়তেন । তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) যখন কোন সূরা তিলাওয়াত করতেন তখন তারতীলের (ধীর স্থিরতা ও সুস্পষ্টতার) কারণে তা অনেক অনেক দীর্ঘ হয়ে যেত। তিনি বলেন, তিনি এত দীর্ঘ সময়ে নামাযে দীড়িয়ে থাকতেন যে, তার দীড়ানোর কষ্ট দেখে আমার তার জন্য বড় করুণা হতো! ইব্‌ন মাসউদ (রা) উল্লেখ করেন যে, তিনি এক রাত্রে তার সাথে নামায পড়লেন, তখন তিনি প্রথম রাকআতে সুরা বাকারা, নিসা ও আলে ইমরান তিলাওয়াত করলেন। তারপর তার সমপরিমাণ সময় রুকু করলেন এবং রুকৃর পর সমপরিমাণ সময় কিয়াম করলেন, তারপর সমপরিমাণ সময় সিজদা করলেন । হযরত আবু যার্‌ (রা) থেকে বর্ণিত আছে যে, এক রাত্রে রাসূলুল্লাহ্‌ (সা) নামাষে দীড়িয়ে এই আয়াত পড়তে পড়তে সকাল করে ফেললেন ঃ ১৮১৩৯1। ১১১11 30 এি5 ১61 855 010 40০ ১৪০5 45501 “আপনি যদি তাদেরকে শাস্তি দেন তাহলে তারা তো আপনারই বান্দা, আর যদি তাদেরকে ক্ষমা করেন তাহলে আপনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়” (৫ মায়িদা 8 ১১৮)। দ$৮$.21111001109.0011

— পৃষ্ঠা ৮৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।