Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 6
/ ৫৩৫
📝 লেখা 📖 পিডিএফ

0০017161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ৮৯ আমাদের কাছে কেউ (যাঞ্াকারী) আসল না। তাই তিনি মসজিদে রাত্রি যাপন করলেন। এমনকি দ্বিতীয় দিন সকাল ও দুপুর মসজিদেই অবস্থান করলেন। অবশেষে দিন শেষে দুজন আরোহী আসল । তখন আমি তাদেরকে নিয়ে গিয়ে দীনার দুটি দ্বারা তাদের জন্য খাদ্য ও পোশাকের সংস্থান করলাম । অবশেষে যখন তিনি ইশার নামায পড়লেন তখন আমাকে ডেকে জিজ্ঞেস করলেন, তোমার কাছের দীনার দুটির কী খবর ? আমি বললাম, তা থেকে আল্লাহ্‌ আপনাকে নিফৃতি দিয়েছেন । তখন তিনি তার কাছে দীনার দুটি থাকা অবস্থায় তার মৃত্যু হতে পারে এই আশঙ্কা থেকে মুক্ত হয়ে আল্লাহু আকবার ও আলহামদুলিল্লাহ্‌ বললেন । এরপর আমি তার পিছু পিছু চললাম । অবশেষে তিনি তার স্ত্রীদের কাছে এসে তাদেরকে একজন একজন করে সালাম করলেন এবং তিনি তার রাব্রি যাপনস্থলে পৌছলেন। আর এটাই এঁ বিষয় যে সম্পর্কে তুমি আমাকে জিজ্ঞেস করেছিলে । তিরমিযী তার “শামাইলে' হারূন ইব্‌ন মূসা ..... উমর ইবনুল খাত্তাব সুত্রে বর্ণনা করেন যে, (একবার) এক ব্যক্তি রাসূলুল্লাহ্‌ (সা)-এর কাছে এসে ভিক্ষা চাইল । তখন তিনি বললেন, (এই মুহূর্তে) আমার কাছে তোমাকে দেয়ার মত কিছু নেই, তবে তুমি আমার দায়িতে বাকিতে কিছু কিনে নাও। আমার কাছে কিছু আসলে আমি তা পরিশোধ করে দিব । তখন উমর (রা) বললেন, ইয়া রাসূলাল্লাহ! আমি তাকে দিয়েছি, আর যা আপনার সামর্থ্যাতীত, তার দায়িতৃ আল্লাহ আপনাকে দেননি । তখন নবী করীম (সা) উমরের কথা তেমন পছন্দ করলেন না। এ সময় জনৈক আনসারী বললেন, ইয়া রাসূলাল্লাহ! আপনি দান করে যান আর আরশাধিপতির পক্ষ থেকে কমতির আশঙ্কা করবেন না। তখন তিনি মুচকি হাসলেন এবং আনসারীর কথায় তার চেহারায় প্রসন্নতার মৃদু হাসি প্রকাশ পেল। এরপর তিনি বললেন, এমনটি করতেই আমি আদিষ্ট হয়েছি। হাদীসে এ-ও রয়েছে, তারা আমার কাছে চাবেই; আর আল্লাহ্‌ তা'আলাও আমার জন্য কৃপণতা অনুমোদন করেন না। হুনায়নের দিন যখন লোকেরা তার কাছে গনীমত বন্টনের জন্য আবেদন করল, তখন তিনি বললেন, আল্লাহ্র কসম, আমার কাছে যদি এই সকল বাবলা গাছের সংখ্যার ন্যায় (অগণিত) ধন-সম্পদও থাকত তাহলেও আমি তার সব তোমাদের মাঝে বন্টন করে দিতাম আর তোমরা আমাকে কৃপণ ব্যয়কুষ্ঠ কিংবা. মিথ্যাশ্রয়ী পেতে না। তিরমিযী, আলী ইব্‌ন হাজার ..... রবী বিনত মুআববিষ ইব্‌ন উমর সূত্রে বর্ণনা করেন, তিনি (রবী) বলেন, একবার আমি রাসূলুল্লাহ্‌ (সা)-এর কাছে বেশ কিছু খেজুরের কীদি ও আঙুরের ছড়া নিয়ে আসলাম | তখন তিনি আমাকে তার হাতের মুঠি ভরে গহনা বা সোনা দিলেন। ইমাম আহমাদ, সুফিয়ান ..... হযরত আবু সাঈদ (রা) সূত্রে নবী করীম (সা) থেকে বর্ণনা করেন যে. তিনি বলেন, কীভাবে আমি স্বস্তি লাভ করব, অথচ শিঙ্গাওয়ালা তার শিঙ্গা মুখে পুরে নিয়েছেন এবং কপাল ঝুঁকিয়ে উৎকর্ণ হয়ে প্রতীক্ষায় আছেন কখন তাকে শশিঙ্গায় ফুঁক দেয়ার জন্য) আদেশ করা হয়। তখন মুসলমানগণ বললেন, ইয়া রাসূলাল্লাহ! তাহলে আমরা কী বলব। তিনি বললেন, তোমরা বলবে ৭11 515 5511 ৮১5 411 (১.৯ (-1€ 9 আল্লাহই আমাদের জন্য যথেষ্ট এবং তিনি কতই না উত্তম কর্মবিধায়ক ৷ আমরা তারই উপর ভরসা রাখি। তিরমিযী ইব্‌ন আবূ উমর ..... আবু সাঈদ খুদরী সূত্রে হাদীসখানি বর্ণনা করেছেন এবং তা “হাসান* বলে উল্লেখ করেছেন। এছাড়া হাদীসখানি অন্য সুত্রে এবং ইব্‌ন আব্বাসের হাদীস সংগ্রহ থেকেও বর্ণিত আছে, যেমনটি শীঘ্বই যথাস্থানে বর্ণিত হবে । -১২ দড$৮$.2111001109.0011

— পৃষ্ঠা ৮৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।