0০017161715 ৮৮ আল-বিদায়া ওয়ান নিহায়া অবশেষে আমি যখন ইশার নামায পড়লাম এবং রাসূলুল্লাহ (সা) তার সহধর্মিণীগণের কাছে ফিরে গেলেন তখন আমি তাঁর সাক্ষাতের অনুমতি প্রার্থনা করলাম এবং তিনি আমাকে অনুমতি দিলেন । তখন আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ! আমার পিতামাতা আপনার জন্য - কুরবান হোন, এঁ মুশরিকটি যার কথা আমি আপনার কাছে উল্লেখ করেছিলাম, যে আমি তার নিকট থেকে খণ গ্রহণ করতাম, সে আজ আমাকে এমন এমন কথা বলেছে (অর্থাৎ খণ পরিশোধের জন্য চাপ দিয়েছে ।) অথচ আপনার বা আমার কারও কাছেই আমার খণ পরিশোধের ব্যবস্থা নেই । সুতরাং সে তো আমাকে লাঞ্কিত করে ছাড়বে । তখন তিনি আমাকে ইসলাম গ্রহণকারী এই মহল্লাবাসীদের কারও কারও কাছে যেতে বললেন, যাতে আল্লাহ্ তার রাসূলকে এমন কিছু দান করেন যা দিয়ে আমি আমার দেনা পরিশোধ করবো । তখন আমি সেখান থেকে বের হয়ে আমার বাড়িতে আসলাম এবং আমার তরবারি, বল্পম, বর্শা ও পাদুকা আমার শিয়রের কাছে রাখলাম, আর আমার মুখমণ্ডল দিগন্তমুখী করে রাখলাম । ফলে যখন আমার ঘুম আসছিল তখনই আমি জেগে উঠছিলাম । এরপর যখন রাত ঘনিয়ে এসেছে অনুভব করলাম তখন ঘুমিয়ে পড়লাম ৷ অবশেষে ভোরের প্রথম আলো প্রকাশ পেল । তখন আমি চলে যেতে উদ্যত হলাম । হঠাৎ শুনতে পেলাম এক ব্যক্তি ডেকে বলছে ৪ হে বিলাল! রাসূলুল্লাহ্ (সা)-এর ডাকে সাড়া দাও! তখন আমি তার কাছে আসার জন্য রওয়ানা হলাম । এমন সময় দেখতে পেলাম পিঠে বোঝাসহ চারটি উট । তখন আমি রাসূলুল্লাহ্ (সা)-এর কাছে এসে তার অনুমতি প্রার্থনা করলাম । তখন নবী করীম (সা) আমাকে বললেন, (বিলাল) তুমি সুসংবাদ গ্রহণ কর। আল্লাহ্ তোমার খণ পরিশোধের ব্যবস্থা করেছেন। তখন আমি আল্লাহ্র হামদ ও শোকর আদায় করলাম, আর তিনি বললেন, তুমি কি বসিয়ে রাখা উট চারটি অতিক্রম করে আসনি ? তিনি বলেন, জবাবে আমি বললাম, অবশ্যই | তিনি বললেন, এই উটগুলি এবং এগুলোর পিঠের উপর যা কিছু রয়েছে তুমি সবকিছুর.মালিক। তখন আমি দেখতে পেলাম ওগুলোর পিঠে খাবার ও পোশাক সামগ্রী রয়েছে যা ফাদাকের শাসক তার কাছে উপটৌকন স্বরূপ.পাঠিয়েছেন। এগুলি তুমি নিয়ে যাও এবং তোমার দেনা পরিশোধ করে দাও । বিলাল বলেন, আমি তাই করলাম, প্রথমে সেগুলোর পিঠের বোঝাগুলি নামিয়ে সেগুলোকে ঘাস খাওয়ালাম। তারপর ফজরের আযান দিলাম । যখন রাসূলুল্লাহ্ (সা) নামায শেষ করলেন, তখন আমি (জান্নাতুল) বাকীর দিকে বের হয়ে গেলাম । তখন আমি কানে আঙ্গুল ভরে উচ্চস্বরে ঘোষণা করলাম, যাদের রাসুলুল্লাহ (সা)-এর কাছে কোন পাওনা আছে তারা যেন উপস্থিত হয়। এভাবে আমি পণ্যসামগ্রী বিক্রয় করে করে দেনা শোধ করতে থাকলাম । এমন কি রাসূলুল্লাহ্ (সা)-এর কাছে পৃথিবীর আর কারও কোন পাওনা অবশিষ্ট রইল না। পরিশেষে আমার কাছে দুই বা দেড় উকিয়া স্বর্ণ রয়ে গেল। তখন আমি মসজিদে গেলাম; কিন্তু বেলা হয়ে যাওয়ায় বেশির ভাগ লোক চলে গিয়েছে। তখন আমি দেখতে পেলাম রাসূলুল্লাহ্ (সা) একাকী মসজিদে বসে আছেন, আমি তাঁকে সালাম করলে তিনি আমাকে বললেন, তোমার পূর্বের ঝণের কী অবস্থা ? আমি বললাম, আল্লাহ্র রাসূলের সকল খণ পরিশোধ করা হয়েছে, এখন আর কিছু বাকি নেই । তিনি বললেন, কিছু বাড়তি রয়েছে কি? আমি বললাম, হা, দুই দীনার। তিনি বললেন, দেখ সে দুটি থেকে আমাকে স্বস্তি দিতে পার কিনা ? সে দুটি থেকে তুমি আমাকে রেহাই না দেওয়া পর্যন্ত আমি আমার পরিবারবর্গের কারও কাছে যাচ্ছি না। কিন্তু ডড$৮$.2111001109.0011
— পৃষ্ঠা ৮৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।