0০017161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ৮৭ (সা)-এর জন্য তিনটি (ভুনা করা) পাখি হাদিয়া আসল । তখন তিনি তার খাদিমকে একটি খাওয়ালেন। পরদিন তিনি (সম্ভবত আইশা রা) অবশিষ্ট (পাখি) তাকে পরিবেশন করলেন। তখন রাসূলুল্লাহ্ (সা) তাকে বললেন, আমি কি. তোমাকে আগামী দিনের জন্য কোন কিছু (খাবার) উঠিয়ে রাখতে নিষেধ করিনি ? কেননা, আল্লাহ্ তা“আলা প্রতিটি আগামী দিনের রিযিক (পৃথকভাবে) দান করে থাকেন । এ প্রসঙ্গে হযরত বিলালের হাদীস ইমাম বায়হাকী, আবুল হুসায়ন ইব্ন বুশরান ..... আবূ হুরায়রা সূত্রে বর্ণনা করেন যে, (একবার) রাসূলুল্লাহ্ (সা) হযরত বিলালের কক্ষে প্রবেশ করে তার কাছে খেজুরের কয়েকটি স্তুপ দেখতে পেয়ে বললেন, হে বিলাল! এ কী ? বিলাল বললেন, এগুলি খেজুর, আমি মজুদ করছি। তিনি বললেন, তোমার সর্বনাশ আসন্ন, বিলাল! তুমি কি ভয় করো না যে, এগুলোর জন্য জাহান্নামে (তোমার জন্য) প্রজ্বলিত সমুদ্র সৃষ্টি হবে ? হে বিলাল! (দান সদকার মাধ্যমে) ব্যয় করতে থাক এবং আরশাধিপতি থেকে কোন প্রকার কমতির আশংকা করো না। বায়হাকী তার নিজ সনদে আবূ দাউদ সিজিস্তানী ..... আবদুল্লাহ্ আল হুরায়নীর বরাতে বর্ণনা করেন। তিনি বলেন, একবার আমি রাসূলুল্লাহ্ (সা)-এর মুয়াজ্জিন হযরত বিলালের সাথে হাল্ব শহরে১ সাক্ষাৎ করলাম । তখন আমি তাকে জিজ্ঞেস করলাম, হে বিলাল! রাসূলুল্লাহ সো)-এর ব্যয় (অর্থাৎ দান-সদকা) সম্পর্কে আমাকে বলুন। তখন তিনি বললেন, তার নবুওয়াত লাভের পর থেকে ওফাত পর্যন্ত তার প্রায়) সব বায় সংক্রান্ত দায়িতূই তার পক্ষ থেকে আমি পালন করতাম । তার কাছে যখন কোন মুসলমান আসত আর তিনি তাকে অভাবী মনে করতেন, তখন তিনি আমাকে নির্দেশ দিতেন, তখন আমি বেরিয়ে পড়তাম এবং কারও থেকে ধার নিতাম, তারপর তা দিয়ে চাদর ও অন্য কিছু কিনে তাকে পরিধেয় ও আহার্য দান করতাম। অবশেষে একদিন এক মুশরিক আমার পথ আগলে দীড়িয়ে বলল, হে বিলাল! আমার যথেষ্ট . অর্থ সম্পদ রয়েছে। সুতরাং তুমি আমি ছাড়া আর কারও থেকে ধার নিও না। তখন আমি তাই করলাম । এরপর কোন এ্রকদিন আমি উযূ করে আযান দেয়ার জন্য দীড়িয়েছি এমন সময় এ মুশরিককে একদল ব্যবসায়ীর মাঝে দেখতে পেলাম । তারপর সে যখন আমাকে দেখতে পেল তখন বলল, হে হাবশী (নিগ্রো)! বিলাল বলেন, আমি বললাম, বল! তখন সে আমার উপর আক্রমণ করল এবং কঠোর বা গুরতর অন্যায় কথা বলল। সে বলল, তুমি কি জান, একমাস পূর্ণ হতে আর ক'দিন বাকী ? আমি বললাম, সামান্য কয়েক দিন। তখন সে বলল, তোমার মেয়াদ পূর্ণ হতে আর চার দিন বাকী । এরপর আমার পাওনার বিনিময়ে আমি তোমাকে পাকড়াও করব । কেননা, তোমাকে যে খণ আমি দিয়েছি তা তোমার বা তোমার নবীর সন্মানার্থে নয়, আমি তো এইজন্য তোমাকে খণ দিয়েছি যে, তার মাধ্যমে তুমি আমার দাসে পরিণত হবে আর আমি তোমাকে মেষ চরাতে পাঠাব যেমনটি তুমি পূর্বে করতে । তিনি (বিলাল) বলেন, তখন আমার অন্য দশ জনের মত মনকেও দুশ্চিন্তায় পেয়ে বসল । তখন আমি (সেখান থেকে) প্রস্থান করলাম এবং নামাযের আযান দিলাম । ১. আলেপ্পো নগরী ।-জালালাবাদী (সম্পাদক) ডড$৮$.2111001109.0011
— পৃষ্ঠা ৮৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।