0০017161715 ৮৬ আল-বিদায়া ওয়ান নিহায়া ০:৯০ সীন। ০০০ € ৯৬০০৯ ফ ১৫২1০ ২০1 ২]। ১৬০০৪ |) আর যখন তারা তার বীরত্বের যথার্থতা পরিমাপ করে তখন তিনি অপ্রতিহন্ রক্ত প্রবাহিতকারী তরবারির গুণে তাদেরকে ছাড়িয়ে যান। উজার তভা ভার চরহ রান হযরত উসামা ইব্ন যায়দকে পরিয়ে দিলেন । ইমাম আহমদ, হুসায়ন ইবৃন আলী ...... হযরত উক্মু সালামা সুত্রে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, (একবার) ব্বির্ণ ও ভারী চেহারা নিয়ে রাসূলুল্লাহ্ (সা) আমার কাছে আসলেন । তিনি (উম্মু সালামা) বলেন, আমি ধারণা করলাম, তা কোন ব্যথার কারণে হয়ে থাকবে । তখন আমি তীকে বললাম, ইয়া রাসূলাল্লাহ! আপনার চেহারা বিবর্ণ ও ভারী দেখছি! এটা কি কোন ব্যথার কারণে ?.তখন তিনি বললেন, না. বরং এ সাতটি দীনার যা আমাকে গতকাল দেয়া হয়েছে অথচ আমি তা এখনও ব্যয় করিনি, তোষকের নীচের এক প্রান্তে রেখে আমি তা ভুলে গিয়েছি। এটি ইমাম আহমদের একক বর্ণনা । ইমাম আহমদ আবু সালামা ..... আবূ উমামা ইব্ন সাহ্ল সূত্রে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, (একবার) আমি এবং উরওয়া ইব্ন যুবায়র হযরত আইশার কক্ষে প্রবেশ করলাম, তখন তিনি বললেন, তোমরা যদি নবী করীম (সা)-কে একদিন তার মৃত্যু শয্যায় দেখতে! তিনি বলেন, আমাদ কাছে তার ছয়টি দীনার রাখা ছিল - (রোবী মুসা বিন জুবায়র বলেন, অথবা সাতটি) আইশা বলেন, তখন রাসূলুল্লাহ্ (সা) আমাকে সেগুলো বিলিয়ে দেয়ার নির্দেশ দিলেন। তিনি বলেন, কিন্তু ইতিমধ্যে নবীজীর ব্যথা ও অসুস্থতা আমাকে ব্যস্ত রাখল এবং পরিশেষে আল্লাহ্ তাকে আরোগ্য দান করলেন । আইশা বলেন, এরপর তিনি আমাকে সে সম্পর্কে জিজ্ঞেস করলেন, তিনি বললেন, ছয় দীনারের অথবা সাত দীনারের কী হল ? আমি বললাম, না! আল্লাহ্র কসম! (আমি তা বিলাতে পারিনি) আপনার অসুস্থতা আমাকে তা থেকে বিরত রেখেছিল । তিনি বললেন, তখন তিনি তা আনালেন এবং তা হাতে ধারণ করে বললেন, আল্লাহ্র নবীর কী ধারণা, যদি সে এগুলি নিজের কাছে রেখে আল্লাহ্র সাথে সাক্ষাৎ করে ? (তখন আল্লাহ্র, কাছে কী জবাব হবে ?) এটি ইমাম আহমদের একক বর্ণনা । _ কুতায়বা জা'ফর ইবৃন সুলায়মান ..... আনাস সূত্রে বর্ণনা করেন। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (সা) কোন কিছু আগামীকালের জন্য মজুদ করতেন না। এই হাদীসখানি বুখারী ও মুসলিম শরীফেও বিদ্যমান । মর্মার্থ হল দ্রুত নষ্ট হয়ে যায় এমন কিছু তিনি আগামীকালের জন্য মজুদ করতেন না, যেমন খাবার (রান্না করা) ও এ জাতীয় দ্রব্য । এর প্রমাণ বুখারী ও মুসলিমে হযরত উমর সুত্রে বর্ণিত রয়েছে যে, তিনি বলেন, বানু নাধীরের যে সম্পদ আল্লাহ্ তার রাসূলকে মুসলমানদের অশ্ব বা উষ্ট্র বাহিনীর আক্রমণ ছাড়াই দান করেছিলেন, সেখান থেকে তিনি পোষ্যপরিজনের এক বছরের খোরাকী-খরচা পৃথক করে রেখেছিলেন । তারপর যা . অবশিষ্ট ছিল তা যুদ্ধের বাহন ও অস্ত্র সংগ্রহে আল্লাহ্র রাহে জিহাদের প্রস্তুতি-উপকরণ করেছিলেন। ইমাম আহমদের পরবর্তাঁ রিওয়ায়াতটিও আমাদের উল্লেখিত রিওয়ায়াতের সমর্থক । আহমদ - মারওয়ান ইব্ন মুআবিয়া ..... হিলাল ইব্ন সুওয়ায়দ সূত্রে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি আনাস ইবৃন মালিককে বলতে শুনেছি ..... (একবার) রাসূলুল্লাহ্ ডড$$.21111001109.0011
— পৃষ্ঠা ৮২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।