0০017161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ৮৫ হিশাম ইব্ন উরওয়ার হাদীস সংগ্রহ থেকে হযরত আইশার বরাতে বুখারী ও মুসলিমে রয়েছে যে, (একবার) তাকে রাসূলুল্লাহ্ (সা)-এর বিছানা সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বললেন, তা ছিল খেজুর গাছের আঁশ ভর্তি চামড়ার তোষক । হাসান ইব্ন আরাফা ..... হযরত আইশা সূত্রে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, (একবার) জনৈক আনাসারী নারী আমার কক্ষে প্রবেশ করল, তখন সে রাসূলুল্লাহ্ সো)-এর বিছানা দেখল, আর তা ছিল দু ভাজ করা আবা১ তখন সনে গিয়ে তৎক্ষণাৎ আমার কাছে পশম ভর্তি একটি তোষক পাঠিয়ে দিল। এরপর রাসূলুল্লাহ্ (সা) আমার কক্ষে প্রবেশ করে বললেন, হে আইশা! এটা কী ? আইশা বলেন, আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ! অমুক আনসারী নারী আমার কাছে এসেছিল, সে আপনার বিছানা দেখে গিয়ে আমার কাছে এটা পাঠিয়ে দিয়েছে । তখন তিনি বললেন, তুমি তা ফিরিয়ে দাও। আইশা বলেন, কিন্তু আমি তা ফেরত পাঠালাম না, আমার গৃহে তা থাকবে এ বিষয়টি আমার কাছে মোহনীয় ঠেকেছিল। এমনকি তিনি তা তিনবার বললেন । আইশা বলেন, তখন তিনি বললেন, হে আইশা! তুমি তা ফিরিয়ে দাও! আল্লাহ্র কসম! আমি যদি চাইতাম তাহলে আল্লাহ আমার সাথে সাথে স্বর্ণ ও রৌপ্যের পাহাড় চালিত করতেন। তিরমিযী তার “শামাইলে' আবুল খাত্তাব ..... জাফর ইব্ন মুহাম্মাদের পিতা সুত্রে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, একবার আইশা (রা)-কে জিজ্ঞাসা করা হল, আপনার গৃহে নবীজীর বিছানা কী ছিল ? জবাবে তিনি বলেন, খেজুর গাছের আঁশ ভর্তি চামড়ার তোষক | আর হযরত হাফসাকে জিজ্ঞাসা করা হল ঃ রাসূলুল্লাহ্ (সা)-এর বিছানা কী ছিল ? তিনি বললেন, তা ছিল একটি পশমী জুববা, যাকে আমরা দু ভাজ করে দিতাম এবং তিনি তার উপর ঘুমাতেন। এরপর কোন এক রাত্রে আমি ভাবলাম, আমি যদি এটিকে চারভাজ করে দিই তাহলে তা আরো কোমল ও আরামদায়ক হবে। এরপর আমরা তার জন্য তা চার ভাজ করে বিছিয়ে দিলাম | তারপর (সে বিছানায় রাত্রে শোয়ার পর) সকালে তিনি বললেন, গতরাত্রে তোমরা আমাকে কী বিছিয়ে দিয়েছিলে ? হাফসা বলেন, আমরা বললাম, তা আপনারই বিছানা, তবে আমরা তা চার ভাজ করে দিয়েছিলাম । আমরা বললাম, তা আপনার জন্য কোমলতর | তিনি বললেন, তাকে পূর্বাবস্থায় ফিরিয়ে দাও। কেননা তার কোমলতা গত রাত্রে আমাকে তাহাজ্জুদ থেকে বিরত রেখেছে। তাবারানী মুহাম্মাদ ইব্ন আবান ..... হাকীম ইবৃন হিযাম সূত্রে বর্ণনা করেন। তিনি বলেছেন যে, একবার আমি ইয়ামানে গিয়েছিলাম, সেখানে আমি যী-য়াযানের জোড়া পোশাক খরিদ করলাম এরপর তা রাসূলুল্লাহ (সা)-এর কাছে উপটৌকনরূপে পাঠালাম, কিন্তু তিনি তা ফিরিয়ে দিলেন। এরপর আমি তা বিক্রি করতে চাইলে তিনি তা খরিদ করে নিলেন, এরপর তা পরিধান করে তার সাহাবীগণের কাছে আসলেন । এই পোশাকে তার চেয়ে সুন্দর কাউকে আমি দেখিনি । তখন আমি আত্মসংবরণ করতে না পেরে আবৃত্তি করলাম £ ৯৯০ ৪৮১ ১০ (91515 * 155245052০0 2৮50 ললাটের২ ও পায়ের শুভ্রতা সুস্পষ্টরূপে প্রকাশ পাওয়ার পর বিচারকগণ আর অশ্বের শ্রেষ্ঠত্রে ব্যাপারে কি রায় প্রদান করবেন । ১. হাতাবিহীন টিলেঢালা আলবখেল্লা বিশেষ । ২. ললাট ও পায়ে শুভ্র চিহ্ন থাকা ঘোড়ার সদ্ধংশজাত হওয়ার প্রমাণ ।-অনুবাদক দ$৮$.21111001109.0011
— পৃষ্ঠা ৮১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।