0০017161715 ৮৪ আল-বিদায়া ওয়ান নিহায়া নিজ চোখে ভুনা বকরী দেখেছেন বলে আমার জানা নেই। তারই বরাতে বর্ণিত বুখারীরই অপর একটি রিওয়ায়াতে রয়েছে ঃ রাসূলুল্লাহ্ (সা) কখনও খাঞ্চায় কিংবা তশতরীতে আহার করেননি এবং তার জন্য কখনও চাপাতি কুটি বানানো হয়নি। তখন আমি (কাতাদা) আনাসকে বললাম, তাহলে তারা কিসে খেতেন ? তখন তিনি বললেন, এই সকল সাধারণ দস্তরখানে ৷ এছাড়াও কাতাদার হাদীস সংগ্হ থেকে হযরত আনাস সূত্রে তার (ইমাম বুখারীর) বর্ণিত হাদীসে রয়েছে যে, তিনি রাসূলুল্লাহ (সা)-এর কাছে যবের রুটি ও গরম চর্বি নিয়ে গেলেন। আর ইতিপূর্বে তিনি পোষ্য পরিজনের জন্য যবের বিনিময়ে জনৈক ইয়াহুদীর কাছে তার বর্ম বন্ধক রেখেছিলেন । আর একদিন আমি তাকে বলতে শুনেছি, মুহাম্মাদ (সা)-এর পরিবারের কাছে কখনও এক সা'১ পরিমাণ খেজুর কিংবা এক সা" পরিমাণ শস্যদানা মজুদ থাকেনি । ইমাম আহমদ, আফফান ..... আনাস ইব্ন মালিক সূত্রে বর্ণনা করেন যে, অতিথিদের ভিড়ের পরিস্থিতি ব্যতীত রাসূলুল্লাহ্ (সা)-এর কখনও দুপুর ও রাতের দু'বেলা রুটি ও গোশতের খাবার জুটেনি। ইমাম তিরমিযী তার "শামাইল'-এ আবদুল্লাহ ইব্ন আবদুর রহমান সূত্রে হাদীসখানি রিওয়ায়াত করেছেন। আর এ সনদটি বুখারী ও মুসলিমের শর্তানুযায়ী । আবু দাউদ তায়ালিসী শু"বা .... সিমাক ইব্ন হার্ব সূত্রে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি নু*মান ইব্ন বশিরকে বলতে শুনেছি, তিনি বলেন, (একবার) আমি উমর ইবনুল খাত্তাবকে খুৎবা দিতে শুনলাম, তখন তিনি তার সময়ে আল্লাহ্ মানুষকে যে সম্পদ ও প্রাচুর্য দান করেছেন তার উল্লেখ করলেন। তারপর বললেন, আমি তো রাসূলুল্লাহ্ (সা)-কে ক্ষুধার তাড়নায় কুঁকড়ে যেতে দেখেছি, পেট ভরার মত “দাকাল'২ খেজুরও তার জুটতো না। শু"বার হাদীস সংগ্রহ থেকে মুসলিম তা বর্ণনা করেছেন । সহীহ্ বুখারীতে রয়েছে যে, (একবার) হযরত আবূ তালহা তার স্ত্রীকে বললেন, হে উন্মু সুলায়ম! আমি রাসূলুল্লাহ্ (সা)-এর স্বরে ক্ষুধার আভাস পেলাম ... ৷ আর হাদীসখানি দালাইলুন্ নবুওয়্যা গ্রন্থে এবং আবুল হায়ছাম ইব্ন তায়হান এর কাহিনীতে আসছে- যে (একবার) হযরত আবূ বকর ও উমর ক্ষুধার তাড়নায় বাড়ি থেকে বের হলেন, এমন সময় হঠাৎ রাসূলুল্লাহ্ (সা) বের হলেন, তখন তিনি তাদেরকে জিজ্ঞেস করলেন, কী তোমাদের ঘর-ছাড়া করল ? তারা বললেন, ক্ষুধা । তখন তিনি বললেন, শপথ এ সত্তার, ধার কুদরতি হাতে আমার প্রাণ, তোমাদেরকে যা ঘর-ছাড়া করেছে আমাকেও তাই ঘর-ছাড়া করেছে। এরপর তারা সকলে হায়ছাম ইব্ন তায়হানের বাগানে গেলেন, তখন তিনি তাদেরকে গাছপালা (তরতাজা) খেজুর খাওয়ালেন এবং তাদের জন্য একটি বকরীও জবাই করলেন, তখন তারা তা খেলেন এবং ঠাপ্তা পানিও পান করলেন। এ সময় নবীজী বললেন, এই হল এ নিআমত যে সম্পর্কে তোমরা জিজ্ঞাসিত হবে। ইমাম তিরমিযী আবদুল্লাহ আবু যিয়াদ সুত্রে ... হযরত আবু তালহা থেকে বর্ণনা করেন। একবার আমরা রাসূলুল্লাহ্ (সা)-এর কাছে ক্ষুধার অনুযোগ করে আমাদের পেটে বাধা একটি পাথর বের করে দেখালাম, তখন নবীজী তার পেটে বীধা দু'টি পাথর আমাদেরকে দেখালেন। তারপর তিনি বলেন, হাদীসখানি 'গরীব'। ১. অতি নিকৃষ্ট ও নিম্নমানের খেজুর ।-অনুবাদক / সোয়া তিন কেজি পরিমাণ । -সম্পাদক ২. ব্যক্তিগত জীবনে কৃচ্ছতাপালনকারী হলেও অতিথিদের আগমণে নবীগৃহে গোশতের ব্যবস্থা করা হতো ।-জালালাবাদী (সম্পাদক) দ$৮$.21111001109.0011
— পৃষ্ঠা ৮০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।