0০017161715 মহাপরিচালকের কথা “আল-বিদায়া ওয়ান-নিহায়া' প্রখ্যাত মুফাস্সির ও ইতিহাসবেস্তা আল্লামা ইব্ন কাসীর €র) প্রণীত একটি সুবৃহৎ ইতিহাস গ্রন্থ । এই গ্রন্থে সৃষ্টির শুরু তথা আরশ, কুরসী, নভোমগ্ুল, ভূ-মগ্ডল প্রভৃতি এবং সৃষ্টির শেষ তথা হাশর, নশর, কিয়ামত, জান্নাত, জাহান্নাম, প্রভৃতি সম্বন্ধে আলোচনা করা হয়েছে। এই বৃহতগ্রন্থটি মোট ১৪ খণ্ডে সমাপ্ত হয়েছে। এই বৃহৎ মূল গ্রন্থটি মোট ১৪ খণ্ডে সমাপ্ত হয়েছে। এই গ্রন্থে অন্তর্ভুক্ত বিষয়গুলো তিন ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগে আরশ, কুরসী, ভূমগ্ুল, নভোমগ্ুল এতদুভয়ের অন্তর্বর্তী ঘটনাবলী তথা ফেরেশতা, জিন, শয়তান, আদম (আ)-এর সৃষ্টি, যুগে যুগে আবির্ভূত নবী-রাসূলগণের-ঘটনা, বনী ইসরাঈল, বনি নহি চিত জীবন-চরিত আলোচনা করা হয়েছে। দ্বিতীয় ভাগে রাসূলুল্লাহ্ (সা)-এর ওফাতকাল থেকে ৭৬৮ হিজরী সাল পর্যন্ত সুদীর্ঘকালের বিভিন্ন ঘটনা এবং মনীষীদের জীবনী আলোচিত হয়েছে। তৃতীয় ভাগে রয়েছে ফিত্না-ফাসাদ, যুদ্ধ-বিগ্রহ, কিয়ামতের আলামত, হাশর, নশ্র, জান্নাত ও জাহান্নামের বিবরণ ইত্যাদি। লেখক তার এই গ্রন্থের প্রতিটি আলোচনা পবিত্র কুরআন, হাদীস, সাহাবাগণের বর্ণনা, তাবেঈন ও অন্যান্য মনীষীর উক্তি দ্বারা সমৃদ্ধ করেছেন। ইব্ন হাজার আসকালানী (র), ইবনুল : ইমাদ, আল-হাম্বলী (র) প্রমুখ ইতিহাসবিদ এই গ্রন্থের ভূয়সী প্রশংসা করেছেন। বদরুদ্দীন আইনী (র) এবং ইবৃন হাজার আসকালানী র) গ্রন্থটির সার-সংক্ষেপ রচনা করেছেন। বিজ্ঞজনদের মতে, এ গ্রন্থের লেখক ইব্ন কাছীর (র) ইমাম তাবারী, ইবনুল আসীর, মাস্উদী . ও ইব্ন খালদুনের ন্যায় উচ্চস্তরের ভাষাবিদ, সাহিত্যিক ও ইতিহাসবেত্তা ছিলেন । বিখ্যাত এ গ্রন্থটির বাংলা অনুবাদের ষ্ঠ খণ্ড পাঠকের হাতে তুলে দিতে পেরে আমরা আল্লাহ্ তা'আলার শুকরিয়া আদায় করছি গ্রন্থখানির অনুবাদক ও সম্পাদকমগ্ডলীকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি। অনুবাদ ও সংকলন বিভাগের সকল কর্মকর্তা ও কর্মচারী এবং গ্রন্থটির প্রকাশনার ক্ষেত্রে অন্য যারা সাহায্য-সহযোগিতা করেছেন তাদের সবাইকে মুবারকবাদ জানাচ্ছি। পরম করুণাময় আল্লাহ্ তা'আলা আমাদের এ শ্রম কবল করুন। আমীন! ড$$.21111001109.0011
— পৃষ্ঠা ৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।