0০017161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ৮৩ আইশা সূত্রে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, এক রাত্রে আবূ বকর পরিবার একটি বকরীর রান (রান্না করা) পাঠান, তখন আমি সেটা ধরলাম আর রাসূলুল্লাহ্ (সা) সেটা কাটালেন, অথবা আইশা বলেন, রাসূলুল্লাহ (সো) সেটা ধরলেন আর আমি সেটা কাটলাম। তিনি বলেন, এই কাটার কাজ ছিল কোন বাতি ছাড়া । অন্য রিওয়ায়াতে আছে, যদি আমাদের কাছে কোন _ বাতি থাকত (অর্থাৎ বাতির তেল) তাহলে আমরা তাই ব্যঞ্জনরূপে ব্যবহার করতাম। হুমায়দ ইব্ন হিলাল বলেন, হযরত আইশা (আরো) ধলেন, মুহাম্মাদ (সা)-এর মাস অতিবাহিত হয়ে যেত, কিন্তু তারা কোন রুটি বানাতেন না; কোন পাত্রে কোন কিছু রান্নাও করতেন না । আর এটি তিনি বাহ্য ইব্ন আসাদ থেকে রিওয়ায়াত করেছেন । এক রিওয়ায়াতে এক মাসের স্থলে দুই মাসের কথা উল্লেখিত আছে। হাদীসটি ইমাম আহমাদের একক বর্ণনা। ইমাম আহমদ খল্ফ ..... হযরত আবু হুরায়রা সূত্রে বর্ণনা করেছেন যে, তিনি বলেছেন, (মাঝে মাঝে) রাসূলুল্লাহ সো)-এর পরিবারে মাসের পর মাস অতিবাহিত হয়ে যেত; কিন্তু তারা তাদের ঘরে না কোন রুটি বানাতেন, না কিছু পাক করতেন । লোকেরা জিজ্ঞেস করল, হে আবু হুরায়রা! তাহলে তীরা কী খেয়ে জীবন ধারণ করতেন ? তিনি বললেন, দুটি কালো বন্তু- খেজুর ও পানি। তবে তাদের কতক আনসার প্রতিবেশী ছিলেন-আল্লাহ্ তাদেরকে উত্তম প্রতিদান দিন! যাদের দুধের উটনী ছিল, মাঝে মাঝে তারা তাঁদের কাছে কিছু দুধ পাঠিয়ে দিতেন। এটি আহমদের একক বর্ণনা । সহীহ্ মুসলিমে মানসূর ইব্ন আবদুর রহমানের হাদীস সংগ্রহ থেকে হযরত আইশার বরাতে বর্ণিত আছে যে, তিনি বলেছেন, রাসূলুল্লাহ্ (সা) যখন. ইন্তিকাল করেন তখন লোকেরা কেবল দু'টি কাল বস্তু-খেজুর ও পানি দ্বারা তৃপ্ত হতেন। ইব্ন মাজা সুয়ায়দ ইব্ন সাঈদ সূত্রে ..... আবু হুরায়রা সূত্রে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, একদিন রাসূলুল্লাহ (সা)-এর কাছে গরম গরম খাবার আনা হল, যখন তিনি তা খেয়ে অবসর হলেন তখন আলহামদুলিল্লাহ্ বলার পর বললেন, এত এত দিন পর্যন্ত আমার পেটে কোন গরম খাদ্য পড়েনি । ইমাম আহমদ, আবদুস স্মমাদ ..... হযরত আনাস ইব্ন মালিক সূত্রে বর্ণনা করেন যে, (একবার) হযরত ফাতিমা (রা) রাসূলুল্লাহ্ (সো)-কে যবের রুটির একটি টুকরো খেতে দিলেন। তখন তিনি বললেন, তিন দিনের মাঝে এটাই প্রথম পাক করা খাবার, যা তোমার পিতা খেল । এটি ইমাম আহমদের একক বর্ণনা । ইমাম আহমদ, ইমাম তিরমিযী ও ইব্ন মাজা ..... ইব্ন আব্বাস (রা) থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্ (সা) উপধুপরি কয়েক রাত্র ক্ষুধার্ত থাকতেন আর তার পরিবার-পরিজনের কোন রাতের খাবার থাকত না। আর সচরাচর তাদের রুটি হত যবের তৈরী-এই শব্দমালা ইমাম আহমদের । ইমাম তিরমিযী তার “শামাইলে” আবদুল্লাহ্ ইব্ন আবদুর রহমান আদ দারিমী ..... আবদুল্লাহ্ ইব্ন সালামের পুত্র ইউসুফ থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি রাসূলুল্লাহ্ (সা)-কে দেখলাম তিনি এক টুকরো যবের রর্ট নিলেন এবং তার উপর একটি খেজুর রেখে বললেন, এটা হল ওটার ব্যঞ্জন। তারপর তিনি তা খেয়ে নিলেন। যুহরীর হাদীস সংগ্রহ থেকে হযরত আইশার বরাতে বুখারী ও মুসলিম শরীফে আছে, তিনি (আইশা) বলেন, রাসূলুল্লাহ্ (সা)-এর কাছে সবচেয়ে প্রিয় পানীয় ছিল যা ঠাণ্ডা ও মিষ্ট হতো । বুখারী কাতাদার হাদীস সংগ্রহ থেকে হযরত আনাসের বরাতে উন্মেখ করেছেন যে, তিনি বলেছেন, রাসূলুল্লাহ্ সো) তার ওফাতের পূর্বে কখনও (নিজগৃহে) চাপাতি রুটি কিংবা ফ্.2110001119-0010)
— পৃষ্ঠা ৭৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।