0০017161715 ৮২ আল-বিদায়া ওয়ান নিহায়া হাদীস সংগ্ৰহ থেকে হাদীসখানি রিওয়ায়াত করেছেন । বুখারী ও মুসলিমে জারীর ইব্ন আবদুল হামীদের হাদীস সংগ্রহ থেকে ..... হযরত আইশার বরাতে বর্ণিত আছে যে, তিনি বলেছেন, মদীনায় আগমনের পর থেকে তার পথে চলে যাওয়া পর্যন্ত মুহাম্মাদ পরিবারবর্গ গমের রুটিও . উপর্যুপরি তিনদিন পেট ভরে খাননি। ইমাম আহমাদ হাশিম ...... আইশা সূত্রে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, মুহাম্মাদ পরিবার তীকে উঠিয়ে নেয়া পর্যস্ত গমের রুটিও উপর্যৃূপরি তিন দিন পেট ভরে খাননি এবং তাঁকে উঠিয়ে নেয়া পর্যন্ত তার দস্তরখানা থেকে কখনও কোন রুটির টুকরো তুলে রাখার অবকাশ ঘটেনি। ইমাম আহমদ মুহাম্মাদ ইব্ন উবায়দ ..... হযরত আইশা সূত্রে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, দ্লাসূলুল্লাহ্ (সা) তার পথে চলে গেছেন কিন্তু তীর পরিবারের লোকেরা উপধুপরি তিন দিন সাধারণ গমের রুটিও পেট ভরে খাননি । ইমাম আহমদ হাসান ..... হযরত আইশা সূত্রে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, শপথ এঁ সত্তার, যিনি মুহাম্মাদ (সা)-কে সত্যসহ প্রেরণ করেছেন, আল্লাহ্ তাকে নবী করার পর থেকে আমৃত্যু তিনি কখনও (আটার) চালুনি দেখেন নি এবং চালা আটার অর্থাৎ ময়দার রুটি খাননি । রাবী উরওয়া বলেন, আমি বললাম, কিভাবে আপনারা যব খেতেন ? তিনি বললেন, আমরা উফ্ বলতাম অর্থাৎ ফুঁক দিয়ে তার ভূসি উড়িয়ে নিতাম । এ সুত্রে হাদীসখানি ইমাম আহমাদের একক বর্ণনা । . বুখারী মুহাম্মাদ ইবৃন কাছীর ..... হযরত আইশা সূত্রে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমরা তো পনের দিন পর একবার উট-বকরীর কিছু পা রান্না করে খেতে পারতাম । আমি বললাম, কেন আপনারা তা করতেন ? তখন তিনি হেসে বললেন, (বৎস!) মুহাম্মাদ (সা)-এর পরিবারবর্গ কখনও পেট পুরে ব্যঞ্জনসহ রুটি খাননি, এ অবস্থা চলতে চলতেই তিনি আল্লাহ্র সাথে গিয়ে মিলিত হয়েছেন। ইমাম আহমদ ইয়াহইয়া ..... হযরত আইশা সুত্রে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, মুহাম্মাদ (সা)-এর পরিবারে মাস অতিবাহিত হয়ে যেত, কিন্তু তাদের চুলা জ্বালানো হত না, শুধু খেজুর আর পানিই ছিল তাদের সম্বল, তবে কখনও যদি গোশত আসত তাহলে চুলায় আগুন জ্লত। বুখারী ও মুসলিমে হিশাম ইব্ন উরওয়া আইশা (রা)-এর সূত্রে _ বর্ণিত আছে যে, তিনি বলেছেন, আমরা মুহাম্মাদ (সা)-এর পরিবারবর্গ এমন ছিলাম যে, আমাদের মাস অতিবাহিত হয়ে যেত কিন্তু আমরা চুলা জ্বালাতাম না। শুধুমাত্র খেজুর ও পানিই ছিল আমাদের সম্বল । তবে আমাদের আশেপাশের আনসার প্রতিবেশীরা তাদের উট বা বকরীর দুধ রাসূলুল্লাহ্ (সা)-এর খিদমতে পাঠিয়ে দিতেন, তখন তিনি নিজে পান করতেন এবং আমাদেরকেও সেই দুধ থেকে পান করাতেন। ইমাম আহমদ বুরায়দা .... হযরত আইশা সূত্রে অনুরূপ রিওয়ায়াত করেছেন। ইমাম আহমদ আবদুল্লাহ্ ..... উরওয়া ইবৃন যুবায়র সূত্রে বর্ণনা করেন যে, তিনি হযরত আইশাকে বলতে শুনেছেন, আমাদের মাসের পর মাস অতিবাহিত হয়ে যেত, কিন্তু রাসূলুল্লাহ্ (সা)-এর কোন গৃহে আগুন জুলত না। তিনি (উরওয়া) বলেন, আমি বললাম, খালাম্মা! তাহলে আপনারা কী খেয়ে জীবন ধারণ করতেন ? তিনি বললেন, শুধু খেজুর আর পানির উপর চলতো । এটি ইমাম আহমদের একক বর্ণনা । আবু দাউদ তায়ালিসী শু“বা ..... আইশা রো) সুত্রে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, মৃত্যুর পূর্ব পর্যন্ত রাসূলুল্লাহ্ (সা) কখনও ক্রমাগত দুই দিন তৃপ্তির সাথে যবের রুটিও খান নি। শু"বার হাদীস স্রহ থেকে মুসলিম তা রিওয়ায়াত করেছেন । ইমাম আহমদ, আবদুল্লাহ .... হযরত দড$৮$.21111001109.0011
— পৃষ্ঠা ৭৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।