Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 6
/ ৫৩৫
📝 লেখা 📖 পিডিএফ

0০017161715 আল-বিদায়া. ওয়ান নিহায়া ৮১ বর্ণনা করা হয়েছে যে, রাসূলুল্লাহ্‌ (সা) বলেছেন, হে আল্লাহ্‌! মুহাম্মাদ পরিবারকে ন্যুনতম পরিমাণ জীবনোপকরণ দান করুন । আর ইয়াধীদ ইবৃন সিনান ..... হযরত আবু সাঈদ সুত্রের বরাতে ইব্‌ন মাজা যে হাদীসখানি রিওয়ায়াত করেছেন যে রাসূলুল্লাহ্‌ সো) বলেছেন, হে আল্লাহ্‌! আমাকে নিঃস্ব দরিদ্র অবস্থায় বাচিয়ে রাখুন এবং নিঃস্ব দরিদ্র অবস্থায় মৃত্যু দান করুন এবং নিঃস্ব-দরিদ্রের সাথে আমার হাশর করুন, তা যয়ীফ, এর সনদ সুসাব্যস্ত নয়। কেননা, এতে ইয়াধীদ ইব্ন সিনান নামক একজন অত্যন্ত দুর্বল রাবী রয়েছেন। আল্লাহই সম্যক অবগত.। অবশ্য তিরমিযী অন্য এক সনদে তা বর্ণনা করেছেন। তিনি আবদুল আলা ইব্‌ন ওয়াসিল কুফী ..... আনাস (রা) সূত্রে হাদীসটি বর্ণনা করেছেন৷ তাতে অতিরিক্ত আছে £ তখন আইশা (রা) প্রশ্ন করলেন, কেন ইয়া রাসূলাল্লাহ ? জবাবে তিনি কললেন, কেননা, তারা ফিরিয়ে দেবে না, যদি একটি খেজুরের একাংশ হলেও তাকে দিও। হে আইশা, নিঃস্ব-দরিদ্রদের ভালবাসবে এবং তাদেরকে কছে টেনে নেবে; তাহলে কাল কিয়ামতের দিন আল্লাহ্‌ও তোমাকে নৈকট্য দান করবেন। তারপর ইমাম তিরমিযী মন্তব্য করেন, এটা “গরীব' শ্রেণীর হাদীস। আমি বলি, উক্ত হাদীসের সনদে দুর্বলতা, আর তার ভাষ্যে অগ্রহণযোগ্যতা রয়েছে । আর সৈঠিক বিষয় আল্লাহ্‌ই ভাল জানেন। | ইমাম আহমদ আবদুস সামাদ সূত্রে ..... সাঈদ ইব্‌ন সা'দ থেকে বর্ণনা করেন যে, (একবার) তাকে প্রশ্ন করা হল £ তিনি কি স্বচক্ষে (ময়দা, ভূষিযুক্ত আটা) দেখেছিলেন ? তখন তিনি বললেন যে, রাসূলুল্লাহ্‌ (সা) স্বচক্ষে ময়দা দেখেন নি এমনকি (এ অবস্থায়ই) তিনি আল্লাহ্র দরবারে চলে যান । তখন তাকে বলা হল, রাসূলুল্লাহ্‌ (সা)-এর আমলে কি আপনাদের চালুনি ছিল ? তখন জবাবে তিনি বললেন, না সেকালে আমাদের কোন চালুনি ছিল না। পুনরায় তীকে জিজ্ঞেস করা হল, তাহলে যব আপনারা কী করতেন ? জবাবে তিনি বললেন, আমরা ভাঙানো ও পেষা যবে ফুঁক দিতাম তখন তার ভূসি যা উড়ার উড়ে যেত। ইমাম তিরমিধী আবদুর রহমান ইব্ন আবদুল্লাহ্‌ ইব্ন দীনারের হাদীস সংগ্রহ থেকে এই সনদে এভাবেই তা রিওয়ায়াত করেছেন এবং নিন্নোক্ত অংশ বৃদ্ধি করেছেন-এরপর আমরা তা বাতাসে উড়িয়ে তার খামীর বানাতাম। তারপর তিনি বলেন, হাদীসখানি “হাসান সহীহ্‌" । আর আবু হাযিম থেকে ইমাম মালিক তা বর্ণনা করেছেন আমি বলি, ইমাম বুখারী সাঈদ ইবন আবু মরিয়াম ..... সাহল ইব্‌ন সাদ (রা) সূত্রে তা রিওয়ায়াত করেছেন। এছাড়াও ইমাম বুখারী ও নাসাঈ শায়বা ..... সাহ্‌ল (রো) সূত্রে এ সনদে তা বর্ণনা করেছেন। আর তিরমিযী, আব্বাস ইব্‌ন মুহাম্মাদ আছ ছাওরী ..... সুলায়মান ইবৃন আমির.থেকে বর্ণনা করেন । (তিনি বলেন) আমি আবূ উমামাকে (রা) বলতে শুনেছি, রাসূলুল্লাহ্‌ (সা)-এর পরিবারে যবের রুটিও বাড়তি থাকত না। তারপর তিনি হাদীসটিকে হাসন সহীহ্‌ গরীব' বলে মন্তব্য করেছেন। ইমাম আহমদ ইয়াহ্ইয়া ইৰ্ন সাঈদ ..... আবু হাযিম সুত্রে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি আবু হুরায়রা (রা-কে তার হাতের আঙ্গুল দিয়ে একাধিকবার ইশারা করতে দেখেছি (এবং বলতে শুনেছি) শপথ এ সত্তার, যার হাতে আবু হুরায়রার প্রাণ ঃ সাধারণ যবের রুটিও আল্লাহ্‌র নবী ও তার পরিবারের লোকেরা ত্রমাগত তিন দিন পেট ভরে খেতে পারেন নি, এমনকি তিনি দুনিয়া ছেড়ে চলে গেছেন। ইমাম মুসলিম, তিরমিযী ও ইব্‌ন মাজা ইয়াধীদ ইব্‌ন কায়সানের --১৯ ড$৮$.2111001109.0011

— পৃষ্ঠা ৭৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।