Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 6
/ ৫৩৫
📝 লেখা 📖 পিডিএফ

0০017161715 ৮০ আল-বিদায়া ওয়ান নিহায়া: আর এরপর তার অন্যান্য সহধর্মিনীগণও এমনই বললেন এবং তিনি তাদের প্রতি প্রসন্ন হলেন। মুবারক ইব্ন ফুযালা আনাস সূত্রে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, (একবার) আমি রাসূলুল্লাহ্‌ (সা)-এর সাক্ষাতে প্রবেশ করলাম । তখন তিনি পাকানো দড়ি দিয়ে তৈরী একটি খাটে শুয়েছিলেন, তার মাথার নীচে ছিল খেজুর গাছের আশ ভর্তি একটি চামড়ার বালিশ, এ সময় হযরত উমর এবং আরও কয়েকজন সাহাবী তার কক্ষে প্রবেশ করলেন। তখন রাসূলুল্লাহ্‌ (সা) ফিরলেন, তখন উমর তার শরীরে দড়ির দাগ দেখে কেঁদে ফেললেন । তখন নবী করীম (সা) তাঁকে জিজ্ঞেস করলেন, উমর! তুমি কাদছ কেন? উমর বললেন, না কেদে আমি কিভাবে থাকতে পারি? কিসরা-কায়সার কী আরাম-আয়েশ ও ভোগ-বিলাসে রয়েছে, তা আর আপনার এ দীন অবস্থাও আমি প্রত্যক্ষ করছি। তখন তিনি বললেন, হে উমর! তুমি কি এতে সন্তুষ্ট নও যে, দুনিয়া তাদের জন্য হবে আর আমাদের জন্য হবে আখিরাত? তখন উমর বললেন, হা অবশ্যই (সন্তুষ্ট) | তিনি বললেন, তাহলে তোমাকে এটাও মেনে নিতে হবে । আবু দাউদ তায়ালিসী আল-মাসউদী .... ইব্‌ন মাসউদ সূত্রে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, একবার রাসূলুল্লাহ্‌ (সা) একখানা খালি চাটাইয়ের (খেজুর পাতার) উপর কাত হয়ে শোয়া ছিলেন। তখন তার দেহে চাটাইয়ের দাগ ফুটে উঠেছিল, তখন আমি তা মিটিয়ে দিতে দিতে বলতে লাগলাম, আমার পিতামাতা আপনার জন্য কুরবান। আপনি কেন আমাদেরকে জানালেন না তাহলে তার চাটাইয়ের) উপর একটা (নরম) কিছু বিছিয়ে দিতাম; তাহলে আপনি তার উপর শুতে পারতেন, আর তা আপনাকে এ অবস্থা থেকে রক্ষা করতো । তখন তিনি বললেন, দুনিয়ার সাথে আমার কী সম্পর্ক! দুনিয়ার সাথে আমার সম্পর্ক এ অশ্বারোহী পথচারীর ন্যায়, যে ক্ষণিকের জন্য কোন গাছের ছায়ায় আরাম করে তারপর সে স্থান ত্যাগ করে চলে যায়। ইব্ন মাজা ইয়াহইয়া ইব্‌ন হাকীম আবূ দাউদ তায়ালিসীর বরাতে এই সনদে হাদীসখানি রিওয়ায়াত করেছেন। এছাড়া তিরমিযী মূসা ইব্‌ন আব্দুর রহমান কিন্দী সূত্রে তা বর্ণনা করে মন্তব্য করেছেন, “হাদীসখানি হাসান সহীহ্‌'। এছাড়া ইমাম আহমদ আব্দুস সামাদ .ইবৃন আব্বাস সূত্রে রিওয়ায়াত করেছেন যে (একবার) উমর (রা) রাসূলুল্লাহ্‌ (সা)-এর কক্ষে . প্রবেশ করে দেখতে পেলেন যে, তিনি (খেজুর পাতার) চাটাইয়ে শায়িত যা তার শরীরে দাগ ফেলে দিয়েছে। তখন তিনি বললেন, ইয়া রাসূলাল্লাহ! আপনি যদি এর চেয়ে কোমলতর বিছানা গ্রহণ করতেন! তখন তিনি বললেন, আমার সাথে দুনিয়ার কী সম্পর্ক! আমার ও দুনিয়ার দৃষ্টাত্ত হল এঁ অশ্বারোহীর ন্যায়, যে গ্রীষ্মের দিবসে পথ চলে ক্ষণিকের জন্য দিনের একাংশে কোন বৃক্ষের ছায়ায় বিশ্রাম করে, এরপর সেখান থেকে উঠে চলে যায়। হাদীসখানি ইমাম আহমদের একক বর্ণনা । বুখারী শরীফে ইমাম যুহরীর হাদীস সংগ্রহ থেকে আবদুল্লাহ্‌ ইব্‌ন আবদুল্লাহ্‌ ..... আবু হুরায়রা সূত্রে উল্লেখ করা হয়েছে যে, রাসূলুল্লাহ (সা) বলেছেন, আমার কাছে যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণও থাকত, তাহলে এটা আমার জন্য খুশির ব্যাপার হত না যে, তিন দিন অতিবাহিত হওয়ার পরও তার সামান্য অংশ আমার কাছে থাকবে, শুধুমাত্র কিছু পরিমাণ যা আমি ঝণ পরিশোধের জন্য মূজুদ রাখবো ।১ হযরত আবু হুরায়রার উদ্ধৃতিতে বুখারী ও মুসলিমে উমারা ইব্‌ন কা'কা'র হাদীস সংগ্রহ থেকে আবু হুরায়রার প্রমুখাৎ ১. রাসূলুল্লাহ (সা) খণগ্রস্তদের ঝণ পরিশো[ুয়নে সাহায্য করতেন । বিশেষত, যদি কেউ খণগ্রস্ত অবস্থায় মারা যেতেন ।-জালালাবাদী (সম্পাদক) দড$$.21111001109.0011

— পৃষ্ঠা ৭৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।