0০017161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ৭৯ এছাড়া বুখারী ও মুসলিমে ইব্ন আব্বাসের (রা) হাদীস সংগ্রহ থেকে হযরত উমরের বরাতে ঈলা১ সংক্রান্ত যে হাদীস বর্ণিত হয়েছে তাতে রয়েছে যে, (একবার) রাসূলুল্লাহ্ সা) তার সহ্ধর্মিণীগণের সাথে ঈলা করলেন । অর্থাৎ দীর্ঘ একমাস পর্যস্ত তাদের সংসর্গ বর্জন করে তার গৃহের উপর তলায় অবস্থান করলেন। তারপর (একবার) হযরত উমর যখন সেখানে তার _ কক্ষে প্রবেশ করলেন, তখন তিনি দেখতে পেলেন, সেখানে কিছু বাবলা জাতীয় ছনো গাছের ফল স্তূপাকৃতির কিছু যব এবং একটি চামড়া ঝুলানো রয়েছে । আর তিনি একটি খালি চাটাইয়ে কাত হয়ে শুয়ে আছেন, তার পার্শদেশে চাটাইয়ের দাগ পড়ে গেছে। আল্লাহ্র রাসূলের এই দীন অবস্থা দেখে হযরত উমরের চক্ষুদ্বয় অশ্রুপ্লাবিত হল, তখন নবীজী তাকে বললেন, কী ব্যাপার? (তুমি কাদছ কেন) তখন আমি (উমর) বললাম, ইয়া রাসূলাল্লাহ! আপনি আল্লাহ্র মনোনীত শ্রেষ্ঠতম সৃষ্টি, (অথচ আপনার এই দীন অবস্থা) অথচ কিসরা-কায়সারের (আরাম আয়েশ ও ভোগ-বিলাসের) কি অবস্থা? উমরের একথায় তিনি (ক্রুদ্ধ ও) রক্তিম চেহারা নিয়ে উঠে বসলেন এবং তাকে বললেন, হে খাত্তাব তনয়! তুমি কি সংশয়গ্রস্ত? তারপর তিনি বললেন, ওরা তো এমন সম্প্রদায় যাদেরকে পার্থিব জীবনেই সকল আরাম-আয়েশ ও ভোগ বিলাসের উপকরণ সরবরাহ করা হয়েছে। মুসলিমের বর্ণনায় আছে, তুমি কি এতে তুষ্ট নও যে, তাদের জন্য হবে দুনিয়া আর আমাদের জন্য জীখিরাত? তখন আমি বললাম, অবশ্যই! হে আল্লাহ্র ॥ রাসূল (আমি তাতে তুষ্ট)। উমর বলেন, আমি আল্লাহ্র প্রশংসা করছি। তারপর এক মাস অতিবাহিত হলে আল্লাহ্ তাকে তার স্ত্রীদের ইখতিয়ার প্রদানের নির্দেশ দিলেন এবং এই আয়াত নাধিল করলেন £ +:০ ৫৩ পপ পপ ত০ ৩58 +::8০০)০০:855০:856 প প০.৫৬০ 5, 2 হু 22 টিন ও 155৯8 55 ১৯১: 04৮55 40 3১ ১৫ ১০, 2 হে নবী! তুমি নিত হন রীনা রাজের ভূষণ কামনা কর রি াতে তোমাদেরকে বিদায় দেই। আর যদি তোমরা আল্লাহ্, তার রাসূল ও আখিরাত কামনা কর তবে তোমাদের মধ্যে যারা সৎকর্মশীল আল্লাহ্ তাদের জন্য মহাপ্রতিদান প্রস্তুত রেখেছেন। (৩৩ আহযাব ৪ ২৮-২৯) আর এ সম্পর্কিত বিশদ বিবরণ আমরা আমাদের তাফসীর গ্রন্থে উল্লেখ করেছি। তিনি এই ইখতিয়ার প্রদানের সুচনা করেন হযরত আইশাকে দিয়ে, তিনি তাকে বলেন, আমি একটি বিষয়ে তোমার মত ও সিদ্ধান্ত জানতে চাই, এতে তোমার তাড়াহুড়া করার: কোন প্রয়োজন নেই যতক্ষণ না তুমি তোমার পিতা-মাতার পরামর্শ গ্রহণ করবে। এরপর তিনি তাকে আয়াত তেলাওয়াত করে শোনালেন। আইশা বলেন, তখন জবাবে আমি বললাম, এ ব্যাপারে আমি পরামর্শ করতে যাব আমার পিতা-মাতার সাথে? আমি (নির্ধিধায়) আল্লাহ্ ও তীর রাসূল এবং আখিরাতকে গ্রহণ করছি। ১. চার মাস বা তদুরধ্ব সময়) স্ত্রীগমন না করার শপথ করাকে পরিভাষায় ঈলা বল! হয় । -অনুবাদক দ$৮$.21111001109.0011
— পৃষ্ঠা ৭৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।