Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 6
/ ৫৩৫
📝 লেখা 📖 পিডিএফ

0০017161715 ৭৮ আল-বিদায়া ওয়ান নিহায়া তুমি নিজেকে ধৈর্যসহকারে রাখবে তাদেরই সংসর্গে, যারা সকাল ও সন্ধ্যায় আহ্বান করে তাদের প্রতিপালককে, তীর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে এবং তুমি পার্থিব জীবনের শোভা কামনা করে তাদের থেকে তোমার দৃষ্টি ফিরিয়ে নেবে না। তুমি তার আনুগত্য করো না, যার চিত্তকে আমি আমার স্মরণে অমনোযোগী করে দিয়েছি, রি রিনিছানইনর জা জাদনি কার্যকলাপ সীমা অতিক্রম করে। (১৮ কাহ্‌ফ ঃ ২৮) অতএব যে আমার স্মরণে বিমুখ তাকে উপেক্ষা করে চল, হিরিতাভিনির গার জী? কামনা করে। (৫৩ নাজম ৪ ২৯) আমি তো তোমাকে দিয়েছি সাত- আয়াত যা পুন পুন আবৃত্ত হয় এবং দিয়েছি মহা কুরআন । আমি তাদের বিভিন্ন শ্রেণীকে ভোগ-বিলাসের যে উপকরণ দিয়েছি তার প্রতি তুমি কখনও তোমার চক্ষুদ্বয় প্রসারিত করো না, তাদের জন্য তুমি ক্ষোভ করো না, তুমি মুমিনদের জন্য তোমার পক্ষপুট অবনমিত কর (১৫ হিজর £ ৮৭-৮৮) আর এ প্রসঙ্গে বহুসংখ্যক আয়াত বিদ্যমান । হাদীসে ভোগবিমুখতা প্রসঙ্গ আর এ প্রসঙ্গে অনেক হাদীসও রয়েছে। ইয়াকৃব ইব্‌ন সুফিয়ান আবুল আব্বাস হায়ওয়া ইব্‌ন শুরায়হ ..... মুহাম্মদ ইব্‌ন আবদুল্লাহ্‌ ইব্ন আব্বাস সুত্রে বর্ণনা করেন যে, আবদুল্লাহ্‌ ইব্‌ন আব্বাস (রা) বলেছেন, 77587 ফেরেশতাকে তার নবীর কাছে পাঠালেন। তখন সেই ফেরেশতা নবীজীকে বললেন, «411 এ 51215 89858 টান 7785- বিষয়ের যে কোন একটিকে বেছে নেয়ার ইখতিয়ার দিচ্ছেন, আপনি সাধারণ বান্দা ও নবী হবেন, নাকি বাদশা ও নবী হবেন।” তখন রাসূলুল্লাহ্‌ (সো) জিবরাঈল আলাইহিস সালামের দিকে এমনভাবে তাকালেন, যেন তিনি এ ব্যাপারে তার পরামর্শ জানতে চাচ্ছেন। তখন হযরত জিবরাঈল (আ) রাসূলুল্লাহ্‌ (সা)-কে বিনয়ীকে বেছে নেয়ার ইঙ্গিত করলেন। তখন তিনি বললেন, আমি বরং বান্দা-নবী হব। তিনি (ইব্ন আব্বাস) বলেন, এই কথা বলার পর থেকে আল্লাহ্‌র সাক্ষাৎ পাওয়া পর্যস্ত তিনি কোনদিন হেলান দিয়ে কোন খাবার খাননি। বুখারী _ তার “আত্‌ তারীখে' হাওয়াত ইব্‌ন শুরায়হ্‌ সূত্রে এবং নাসাঈ আমর ইব্‌ন উছমান সূত্রে এভাবেই তা রিওয়ায়াত করেছেন। আর সহীহ্‌ বুখারীতে প্রায় এ জাতীয় শব্দেই মূল হাদীসখানা বিদ্যমান রয়েছে। আর ইমাম আহমাদ মুহাম্মাদ ইব্‌ন ফুযায়ল আবু যুর“আ সূত্রে (আমি বলি, আমার জানা মতে, আবু হুরায়রার সূত্র ছাড়া অন্য কারো থেকে আমি তা জানি না)। তিনি বলেন, (একবার) জিবরাঈল রাসূলুল্লাহ্‌ (সা)-এর কাছে বসে আসমানের দিকে তাকালেন, হঠাৎ এক ফেরেশতাকে অবতরণ করতে দেখা গেল । তখন জিবরাঈল বললেন, সৃষ্টি হওয়ার পর থেকে এই মুহুর্তের পূর্ব পর্যন্ত এই ফেরেশতা (কোথাও) অবতীর্ণ হননি। অতঃপর তিনি যখন অবতরণ করলেন তখন তিনি বললেন হে মুহাম্মদ! আপনার রব আমাকে আপনার কাছে পাঠিয়েছেন (আপনার মত গ্রহণ করার জন্য) যে, তিনি আপনাকে বাদশা-নবী করবেন, নাকি বান্দা-নবী? আমি বলি, আমার কাছে রক্ষিত মুসনাদে আহমদের কপিতে আমি হাদীসখানি এরূপ সংক্ষিপ্তভাবে পেয়েছি । আর এক্ষেত্রে এটি আহমদের একক বর্ণনা । ড$৮$.21111001109.0011

— পৃষ্ঠা ৭৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।