Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 6
/ ৫৩৫
📝 লেখা 📖 পিডিএফ

0০017161715 ৭৬ আল-বিদায়া ওয়ান নিহায়া পাচ্ছিলেন না। তখন তিনি বললেন, কে তুমি? আমাকে ছেড়ে দাও! এরপর তিনি ঘুরে তাকিয়ে নবীজীকে চিনতে পারলেন । আর তাকে চিনতে পেরে তার পিঠের যে অংশ নবীজীর বুকের সাথে লেগেছিল তা সরালেন না। এ সময় রাসূলুল্লাহ্‌ (সা) বলতে লাগলেন, এই গোলামটিকে কে খরিদ করবে? তখন যাহির বললেন, আল্লাহ্র কসম, তাহলে আপনি আমাকে অচল (পণ্য) পাবেন? তখন রাসূলুল্রাহ্‌ সো) বললেন, কিন্তু আল্লাহ্‌র কাছে তুমি অচল নও, অথবা বললেন, কিন্তু আল্লাহর কাছে তুমি মহা মূল্যবান। আর এই সনদের সকল রাবী নির্ভরযোগ্য, বুখারী ও মুসলিমের শর্তোত্রীর্ণ। আর ইসহাক ইব্‌ন মানসূর সূত্রে শুধুমাত্র ইমাম তিরমিযী তার শামাইলে ছাড়া সিহাসিত্তার সম্কলকগণের আর কেউ তা বর্ণনা করেননি । আর ইব্‌ন হিব্বান তার সহীহ গ্রন্থে তা রিওয়ায়াত করেছেন। এই জাতীয় আরেকটি হাদীস হল যা বুখারীও তার সহীহ্‌ গ্রন্থে বর্ণনা করেছেন যে, আবদুল্লাহ্‌ নামক এক ব্যক্তি ছিলেন, ধাকে “হিমার' (গাধা) বলা হত। তিনি নবী করীম (সা)-কে হাসাতেন । মাঝে মাঝে শরাব পানের অপরাধে তাকে ধরে আনা হত। একদিন যখন তাকে আনা হল তখন একব্যক্তি তাকে ধিক্কার দিয়ে বলে উঠল, “তার উপর আল্লাহ্র লা'নত হোক' কতবার যে তাকে ধরে আনা হলো। তখন রাসূলুল্লাহ্‌ সো) তাকে বললেন- 1:১১ 4111 _.১ 4.৪ «১০19 তাকে লা'নত করো না, কেননা সে আল্লাহ্‌ ও তীর রাসূলকে ভালবাসে । এ জাতীয় আরেকটি হাদীস যা ইমাম আহমদ, হাজ্জাজ ..... আনাস ইব্‌ন মালিক সূত্রে বর্ণনা করেন যে, একবার নবী করীম (সা) কোন এক সফরে ছিলেন। সে সময় এক হুদী খা' তার সহ্ধর্মিণীদের উট হাঁকিয়ে নিচ্ছিল। তিনি (আনাস) বলেন, তার হুদির১ তালে তার স্ত্রীদের বাহন দ্রুত গতিতে তার সামনে অগ্রসর হয়ে যাচ্ছিল। তখন তিনি (তাকে) বললেন, একটু ধীরে হে আনজাশা! তোমার সাথে যে কাচের বোঝা? (অর্থাৎ উট একটু আস্তে হাকাও)। এখানে নারীদেরকে তাদের দুর্বলচিত্ততা ও শারীরিক অক্ষমতার কারণে ভঙ্গুর কাচ পাত্রের সাথে তুলনা করা হয়েছে। আর এটি নবী করীম (সা)-এর পক্ষ থেকে নারীদের প্রতি কৌতুকস্বরূপ । তার চারিত্রিক উদারতা, রসবোধ ও সৌজন্য বোধসম্পন্ন স্বভাবের অন্যতম প্রকাশ হল যে, তিনি হযরত আইশা (রা) থেকে উন্মু যা'রআ-এর সম্পূর্ণ কাহিনী মনোযোগ দিয়ে শুনে গেছেন। কোন কোন বর্ণনায় তো এসেছে যে, নবী করীম (সা) নিজেই তা হযরত আইশাকে শুনিয়েছেন। এই শ্রেণীর একটি হাদীস যা ইমাম আহমদ আবন্‌ নযর ... হযরত আইশা (রা) সূত্রে বর্ণনা করেন। তিনি বলেন, এক রাত্রে রাসূলুল্লাহ্‌ (সা) তার সহ্ধর্মিণীগণের সাথে এক কাহিনী আলোচনা করলেন। তখন . তাদের একজন বললেন, ইয়া রাসূলাল্লাহ! কাহিনী হল কল্পকাহিনী । তখন রাসূলুল্লাহ্‌ (সা) বললেন, তুমি কি জান কল্পকাহিনী কী? কল্পকাহিনী হল, বানু উরার এক ব্যক্তি ছিল, যাকে জাহিলিয়াতের যুগে জিনেরা বন্দী করল। ফলে সে দীর্ঘকাল তাদের মাঝে অবস্থান করল, এরপর তারা তাকে মানব সমাজে ফিরিয়ে দিল। তখন সে জিনদের মাঝে থাকাকালীন যে সকল আশ্চর্যজনক বিষয় দেখেছিল তা মানুষের সাথে আলোচনা করতো । তখন লোকেরা বলল, এ হল কল্পকাহিনী-রূপকথা। তিরমিযী তার 'শামাইলে' হাসান ইব্ন সাবাহ ১. আমাদের মাঝিদের ভাটিয়ালী গান বা গাড়োয়ানদের ভাওয়াইয়ার মত মরুভূমিতে উটচালকরা এক প্রকার গান গেয়ে নিজের ও উটের বা তার আরোহীদের লি দূর করার চেষ্টাই করে থাকে। এটাকে হী গান বল হয় এবং এর গায়ক হচ্ছে “হুদী খা' বা হুদী গায়ক। -জালালাবাদী (সম্পাদক) দ$৮$.2111001109.0011

— পৃষ্ঠা ৭২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।