0০017161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ৭৫ সাথে রসিকতা করার মানুষের যে সাধারণ অভ্যাস রয়েছে, তার প্রকাশ । ইমাম আহমদ, খালফ বিন ওলীদ ..... আনাস ইব্ন মালিক সূত্রে বর্ণনা করেন যে, (একবার) এক ব্যক্তি এসে নবী করীম (সা)-এর কাছে বাহন চাইল । তখন রাসূলুল্লাহ্ (সা) বললেন, আমরা তোমাকে বাহনরূপে একটা উটের বাচ্চা দিতে পারি। তখন সে ব্যক্তি বলল, ইয়া রাসূলাল্লাহ! উটের বাচ্চা দিয়ে আমি কী করব? তখন রাসূলুল্লাহ (সা) বললেন, সব উটই কি উটনীর বাচ্চা নয়? আর ইমাম আবূ দাউদ এবং তিরমিযী ভিন্ন ভিন্ন সূত্রে হাদীসখানি বর্ণনা করেছেন। আর ইমাম তির্গিযী হাদীসখানিকে “সহীহ গরীব" বলেছেন। এই প্রসঙ্গে ইমাম আবু দাউদ ইয়াহইয়া ইব্ন মায়ীন সুত্রে ..... নু'মান ইব্ন বাশীর থেকে বর্ণনা করেন। তিনি বলেন, একবার (নবীগৃহে আগমন করে) আঘু বকর (রা) নবী করীম (সা)-এর সাথে সাক্ষাতের অনুমতি প্রার্থনা করলেন। এ সময় তিনি হযরত আইশার আওয়াজ নবীজীর আওয়াজকে ছাড়িয়ে যেতে শুনলেন। এরপর তিনি যখন ভিতরে প্রবেশ করলেন তখন তিনি তাকে (আইশাকে) চপেটাঘাত করতে উদ্যত হলেন এবং বললেন, আর যেন কখনও তোমাকে আল্লাহ্র রাসূলের আওয়াজের চেয়ে আওয়াজ উঁচু না করতে দেখি । তখন নবী করীম (সা) তাকে আড়াল করে রাখলেন এবং হযরত আবু বকর (রো) ক্রুদ্ধ অবস্থায় চলে গেলেন। হযরত আবূ বকরের যাওয়ার পর নবীজী বললেন, দেখেছো কিভাবে 'লোকটির' হাত থেকে তোমাকে বাচিয়ে দিলাম? এর কয়েকদিন পর পুনরায় হযরত আবু বকর এসে রাসূলুল্লাহ্ (সা)-এর সাক্ষাৎ প্রার্থনা করে গৃহাভ্যত্তরে প্রবেশ করলেন, তখন তিনি দেখলেন তারা দুজনে (স্বামী-স্ত্রী) সমঝোতা করে নিয়েছেন। তখন আপনাদের যুদ্ধে প্রবেশ করিয়েছিলেন । তখন রাসূলুল্লাহ্ সো) বললেন, আমরা তাই করলাম! আমরা তাই করলাম!! আবূ দাউদ মুআম্মাল ইব্ন ফযল ..... আওফ ইব্ন মালিক আল আশজাযী সুত্রে বর্ণনা করেন, তিনি বলেছেন, তাবুক অভিযানকালে আমি রাসূলুল্লাহ্ (সা)-এর কাছে আসি। এ সময় তিনি একটি চামড়ার তাবুতে অবস্থান করছিলেন। তখন আমি তীকে সালাম ররলে তিনি আমার সালামের জওয়াব দিয়ে বললেন, (ভিতরে) প্রবেশ কর, তখন আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ! “আমার সবটুকু"? তখন তিনি বললেন, “তোমার সবটুকু", এরপর আমি প্রবেশ করলাম । সাফওয়ান ইব্ন সালিহ সূত্রে বর্ণিত আছে, এখানে “আমার সবটুকু বা আমি পুরোপুরি প্রবেশ করব কি?” তীবুর ক্ষুদ্রতার কারণে বলেছিলেন । এরপর আবু দাউদ ইবলাহীম ইব্ন মাহদী ..... আনাস (রা) সূত্রে বর্ণনা করেন। তিনি বলেন, একবার রাসূলুল্লাহ্ (সা) আমাকে সম্বোধন করে বললেন, হে দুই কানওয়ালা! আমি বলি, ইমাম আহমদ, আব্দুর রাজ্জাক ..... হযরত আনাস সূত্রে যা বর্ণনা করেছেন, তাও এই শ্রেণীরই। তাতে আনাস (রা) বলেন, যাহির নামক জনৈক মরুবাসী বেদুইন মরুপন্লী থেকে নবী করীম (সা)-এর জন্য “হাদিয়া' পাঠাতেন। আর তিনি যখন কোন অভিযানে বের হতে চাইতেন তখন _ নবীজী তার সকল ব্যবস্থা করতেন। তার সম্পর্কে (একবার) রাসূলুল্লাহ্ সো) বললেন, যাহির হল আমাদের মরুবাসী বন্ধু আর আমরা তার শহরবাসী বন্ধু।১ রাসূলুল্লাহ্ সো) তীকে ভালবাসতেন, আর তিনি ছিলেন কদাকার। একবার তিনি তার পণ্য বিক্রি করছিলেন, এ সময় রাসূলুল্লাহ্ (সা) তার পিছন দিক থেকে এসে তাকে জড়িয়ে ধরলেন। কিন্তু তিনি তাকে দেখতে ১. অর্থাৎ মরুভূমিতে ও আমাদের একজন, আর শহরে আমরা তার আপনজন । -জালালাবাদী (সম্পাদক) ড$৮$.2111001109.0011
— পৃষ্ঠা ৭১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।