Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 6
/ ৫৩৫
📝 লেখা 📖 পিডিএফ

0০017161715 ৭৪ আল-বিদায়া ওয়ান নিহায়া সেখানে মুহাম্মাদ (সা)-এর দেহাবয়বের বিবরণ £ “তিনি বেঁটেও নন অতি দীর্ঘকায়ও নন, চুলে দুটি গুচ্ছ বা বেণীসদৃশ গুচ্ছের অধিকারী, তার দুই কাধের মধ্যবর্তী স্থানে নবুওয়াতের মোহর চিহৃ, ইহতিব১ আসনে অধিক বসবেন, সাদকা গ্রহণ করতেন না, গাধা ও উটে আরোহণ করতেন, বকরী দোহন করতেন, তালিযুক্ত জামা পরতেন । আর যে তা করে সে অহংকারমুক্ত হয়। তিনি হযরত ইসমাঈলের অধঃস্তন বংশধর এবং নাম আহমদ ।” তিনি বলেন, এরপর আমার চাচা এসে যখন দেখলেন আমি সেটি পড়ে ফেলেছি তখন আমাকে প্রহার করে বললেন, তুমি এটা খুলতে গেলে কেন? তখন আমি বললাম, এতে তো (শেষ নবী) আহমাদের বিবরণ রয়েছে। তখন তিনি বললেন, তিনি এখনো আসেন নি। ইমাম আহমদ, ইসমাঈল .... আনাস (রা) সূত্রে বর্ণনা করেন। তিনি বলেন, পোষ্য পরিজনের প্রতি রাসূলুল্লাহ্‌ (সা)- এর চাইতে অধিক দয়ার্র হৃদয় কাউকে আমি দেখিনি এবং একথা বলে তিনি হাদীসখানি উল্লেখ করলেন । ইমাম মুসলিম যুহায়র ইব্‌ন হারব .. ইসমাঈল ইব্‌ন উলায়্যা সূত্রে এ সনদে তা বর্ণনা করেছেন । “শামাইলে' তিরমিযী মাহমুদ ইব্‌ন গায়লান ... আশ'আছ ইব্‌ন সুলায়ম সূত্রে বর্ণনা করেন। তিনি বলেন, আমি আমার ফুফুকে তার চাচার বরাতে বলতে শুনেছি, তিনি বলেন, একবার আমি মদীনার পথ ধরে হাটছি, হঠাৎ আমার পিছন থেকে কে একজন বলে উঠলেন, তোমার লুঙ্গি উঠিয়ে পর ৷ কেননা, তা অধিকতর পরিচ্ছন্ন ও স্থায়ী । তখন আমি তাকিয়ে দেখি যে, তিনি রাসূলুল্লাহ্‌ (সা)। তখন আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ! এটা তো গাঢ় নীল রঙের চাদর (তেমন ময়লা হবে না), তখন তিনি বললেন, আমার মধ্যে কি তোমার জন্য অনুকরণীয় আদর্শ নেই? তখন আমি দেখতে পেলাম তার লুঙ্গি পায়ের গোছার অর্ধেক পর্যন্ত উঠানো । তারপর তিনি সুওয়াদ ইব্‌ন ... ইয়াস ইব্ন সালামার পিতা সূত্রে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, (একবার) উছমান ইব্‌ন আফ্ফান (রা) তার পায়ের গোছার অর্ধেক পর্য্ত উঠিয়ে লুঙ্গি পরেছিলেন, এ সময় তিনি বললেন, আমার নবীজীর লুঙ্গিও এমনই ছিল । এছাড়া তিনি ইউসূফ ইব্‌ন ঈসা .... আনাস ইব্‌ন মালিক সূত্রে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, রাসূলুল্লাহ (সা) প্রায়শই [অতিরিক্ত তেল ব্যবহারের কারণে] মাথায় এক খণ্ড কাপড় ব্যবহার করতেন, মনে হত তার এই কাপড় যেন কোন তেল বিক্রেতার কাপড় । এই হাদীসটি গরীব পর্যায়ের এবং অগ্রহণযোগ্য ৷ আল্লাহই ভাল জানেন । বুখারী আলী ইব্‌ন আল জা'দ আনাস (রা) সূত্রে বর্ণনা করেন যে, (একবার) রাসূলুল্লাহ্‌ (সা) ক্রীড়ারত কয়েকজন বালকের পাশ দিয়ে যাওয়ার সময় তাদেরকে সালাম করলেন। মুসলিম অন্য সুত্রে শু"বা থেকে হাদীসখানি রিওয়ায়াত করেছেন। নবীজীর হাসি-কৌতুক/রস পরিহাস ইবৃন লাহীআ, উমারা ইবৃন গাযিয়্যা ... আনাস সূত্রে বর্ণনা করেন। তিনি বলেন, আল্লাহ্‌র রাসূল (সা) একটি শিশুর সাথেও সরসতম ব্যক্তি ছিলেন। আর ইতিপূর্বে তার (আনাসের) ছোট ভাই আবূ উমায়রের সাথে নবীজীর কৌতুকের কথা এবং তার এই বাক্য “হে আবু উমায়র! কী করল নুগায়র” উল্লেখিত হয়েছে। এ বাক্য দ্বারা তিনি তার খেলার সাথী বুলবলি পাখীর মৃত্যুর কথা উল্লেখ করে তার সাথে একটু কৌতুক করলেন। এটা হল ছোট শিশুদের ১. নিতম্বে ঠেস দিয়ে উরুদ্বয় পেটসংলগ্ন করে উভয় পা-কে হাত বা অন্য কিছু দ্বারা জড়িয়ে বসা । ড$৮$.2111001109.0011

— পৃষ্ঠা ৭০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।