0০017161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ৭৩ ইমাম আহমদ আবদাহ সূত্রে ..... অনির্ণীতি এক ব্যক্তিকে বর্ণনা করেন, তিনি বলেন, হযরত আইশা (রা)-কে প্রশ্ন করা হল, রাসূলুল্লাহ্ (সা) তার গৃহে কী করতেন? তিনি বললেন, তিনি কখনও কাপড়ে তালি লাগাতেন, কখনও জুতা মেরামত করতেন এবং এ জাতীয় অন্যান্য কাজ করতেন । এই সুত্রে হাদীসটি মুনকাতি বা ছিন্নসূত্র ৷ আব্দুর রাজ্জাক বলেন, ..... মা'মার উরওয়া সূত্রে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, (একবার) এক ব্যক্তি আইশা (রা)-কে প্রশ্ন করল, রাসূলুল্লাহ্ (সা) তার গৃহাভ্যন্তরে কোন্ কাজ করতেন? তিনি বললেন, হা; তিনি তার জুতা মেরামত করতেন, কাপড় সেলাই করতেন, যেমনটি তোমাদের কেউ তার গৃহে কাজ করে থাকে । বায়হাকী হাদীসখানি.রিওয়ায়াত করেছেন এবং তিনি তা মুস্তাসিল বা সংযুক্ত সনদে বর্ণনা করেছেন.। তিনি বলেন, উমরাহ সূত্রে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, হযরত আইশা (রা)-কে আমি জিজ্ঞেস করলাম, রাসূলুল্লাহ্ (সা) তাঁর গৃহে কী করতেন? জবাবে তিনি বললেন, তিনিও অন্যদের মতই একজন মানুষ ছিলেন, নিজ কাপড় উকুনমুক্ত করতেন, নিজের ইসমাঈল ..... উমরা-সূত্রে হাদীসখানি রিওয়ায়াত করেছেন । তিনি (উমরা) বলেন, হযরত আইশা (রা)-কে প্রশ্ন করা হল, রাসূলুল্লাহ্ (সা) তার পরিবারে কীভাবে চলতেন? এ ছাড়া ইব্ন আসাকির আবু উসামা ..... উমরা সূত্রে বর্ণনা করেন। তিনি বলেন, আমি হযরত আইশা (রা)-কে জিজ্ঞেস করলাম, রাসূলুল্লাহ (সা) তীর স্ত্রী ও পরিজনদের সাথে কেমন ছিলেন? ই জবাবে তিনি বললেন, তিনি ছিলেন. কোমলতম ও উদারতম ব্যক্তি, সহাস্য প্রসন্ন মুখ । আবু দাউদ তায়ালিসী শু“বা মুসলিম আবূ আবদুল্লাহ্ আ'ওর সূত্রে বর্ণনা করেন যে, তিনি হযরত আনাসকে বলতে শুনেছেন, রাসূলুল্লাহ্ (সা) বহুল পরিমাণে যিক্র করতেন এবং অনর্থক কথা খুবই কম বলতেন, গাধায় আরোহণ করতেন এবং সাধারণ পশমী জুব্বা পরিধান করতেন, দাসের আহ্বানেও সাড়া দিতেন। তুমি যদি তাকে খয়বার বিজয়ের দিন দেখতে তাহলে দেখতে পেতে তিনি এমন এক গাধার আরোহী যার লাগাম ছিল খেজুর গাছের আঁশের রশি। তিরমিযী ও ইব্ন মাজাতে মুসলিম ইব্ন কায়সানের হাদীস সংগ্রহ থেকে হযরত আনাসের বরাতে এর অংশবিশেষ উল্লেখিত হয়েছে। বায়হাকী হাফিয আবূ আবদুল্লাহ্ ..... হুসায়ন ইব্ন ওয়াকিদ সূত্রে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি ইয়াহইয়া ইব্ন আকীলকে বলতে শুনেছি, তিনি বলেন যে, আমি আবদুল্লাহ্ ইব্ন আবূ আওফা (রো)-কে বলতে শুনেছি, রাসূলুল্লাহ্ সো) বহুল পরিমাণে যিকর করতেন, অনর্থক কথা কম বলতেন, নামায দীর্ঘ করতেন, খুৎবা সংক্ষিপ্ত করতেন, দাস কিংবা বিধবার স'থে পথ চলতেও সংকোচবোধ করতেন না, যতক্ষণ না তাদের প্রয়োজন পূরণ করে দিতেন। নাসাঈ ও মুহাম্মদ ইবৃন আবদুল আযীয সূত্রে ..... ইবন আবু আওফা থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন। বায়হাকীর হাফিয আবূ আবদুল্লাহ্ .....হযরত আবু মুসা থেকে এ মর্মে বর্ণিত হাদীসে “গরীব শ্রেণীর । আর সিহাসিত্তার সঙ্কলক এটি উন্মলেখ করেননি, তবে এ সনদটি উত্তম। মুহাম্মদ ইব্ন সা'দ ইসমাঈল ইবৃন আবু ফুদায়ক উতবার আযাদকৃত গোলাম সাহল থেকে বর্ণনা করেছেন যে, তিনি মারীসবাসী খ্রিস্টান ছিলেন। তিনি তার চাচার তত্বাবধানে লালিত পালিত হতেন, তিনি বলেন, একদিন আমি আমার চাচার একটি ধর্মীয়গ্রন্থ পড়লাম, আর -১০ দড$৮$.21111001109.0011
— পৃষ্ঠা ৬৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।