0০017161715 ৭০ আল-বিদায়া ওয়ান নিহায়া (সা)-এর কাছে কোন কিছু চাওয়া হলে তিনি কখনো “না' বলেননি । ইমাম আহমদ, ইব্ন আবু আদী ..... আনাস (রা) সূত্রে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্ (সা)-এর কাছে মুসলমান অবস্থায় কিছু চাওয়া হলেই তিনি তা দান করতেন । তিনি বলেন, (একবার) তাঁর কাছে এক ব্যক্তি আসল, তখন তিনি দুই পাহাড়ের মধ্যবর্তী স্থানে অবস্থানরত সদকার মেষপাল থেকে তাকে বহু সংখ্যক ছাগল দান করলেন । ভ্তিনি বলেন, এরপর সে তার সম্প্রদায়ের কাছে ফিরে বলল, হে আমার সম্প্রদায়! তোমরা ইসলাম গ্রহণ করে নাও, কেননা, মুহাম্মদ কোনরূপ দারিদ্র্যের আশংকা না করে উদার হস্তে দান করেন ।'আসিম ইব্ন নসর ..... হুমায়দ সূত্রে ইমাম মুসলিম তা রিওয়ায়াত করেছেন। আহমদ আফ্ফান ..... আনাস (রো) সূত্রে উক্ত হাদীসটি বর্ণনা করেন। তাতে অতিরিক্ত আছে, শুধুমাত্র এ দুনিয়া লাভের উদ্দেশ্যেই যদি কেউ রাসূলুল্লাহ্ (সা)-এর কাছে আসত, সন্ধ্যা হতে না হতেই তার. দীন এ ব্যক্তির কাছে গোটা দুনিয়া ও তার সবকিছুর চেয়ে অধিক প্রিয় ও মর্যাদাপূর্ণ হয়ে যেত। হাম্মাদ ইব্ন সালামার হাদীস সংগ্রহ থেকে এঁ সনদে ইমাম মুসলিম এই হাদীসখানি রিওয়ায়াত করেছেন৷ আর এই দান ছিল দুর্বল চিত্ত (ঈমান) মুসলমানদের চিত্ত জয়ের উদ্দেশ্যে । এ ছাড়া এ ছারা তিনি অন্যদেরকে ইসলামের দিকে আকৃষ্ট করেছেন যেমন হুনায়নের দিন করেছেন। সেদিন এই শ্রেণীর লোকদের মাঝে বিশাল ও বিপুল পরিমাণ স্বর্ণ রৌপ্য ও উট-মেষ প্রভৃতি বন্টন করেছেন। অথচ আনসারদের কাউকে এবং মুজাহিদদের অধিকাংশকে কিছুই দেননি! বরং তা ব্যয় করেছেন তাদের মাঝে, যাদেরকে তিনি ইসলামের দিকে আকৃষ্ট করতে চেয়েছেন। আর ওদেরকে দেননি যেহেতু আল্লাহ্ তাদের হৃদয়কে অভাবমুক্ত ও কল্যাণময় করেছিলেন । এই বন্টনের রহস্য সম্পর্কে আনসারদের যারা সমালোচনা করেছিলেন, তাদেরকে সান্ত্বনা দিয়ে তিনি বলেছিলেন, তোমরা কি এতে সন্তুষ্ট নও যে, লোকেরা উট ও মেষ নিয়ে যাবে আর তোমরা আল্লাহ্র রাসূলকে নিয়ে তোমাদের গৃহে ফিরবে? তখন তারা বললেন, ইয়া রাসূলাল্লাহ আমরা সন্তুষ্ট আছি। একইভাবে তিনি তার পিতৃব্য আব্বাস (রা)-কে ইসলাম. গ্রহণের পর দান করেছিলেন। যখন বাহরায়ন থেকে উল্লেখযোগ্য পরিমাণ মাল এনে তার সামনে রাখা হল। এ সময় আব্বাস এসে বললেন, ইয়া রাসূলাল্লাহ! আমাকে দান করুন, বদরের দিন আমি নিজের মুক্তিপণ দিয়েছি এবং আকীলের মুক্তিপণ দিয়েছি । তখন তিনি বললেন, ঠিক আছে, আপনি নিন। তখন তিনি তার পরনের জামা খুলে সে “মাল' থেকে নিয়ে তা ভরে ফেললেন এরপর তা উঠাতে গেলেন; কিন্তু পারলেন না । তখন তিনি রাসূলুল্লাহ্ (সা)-কে বললেন, তা আমার উপর উঠিয়ে দিন। তিনি বললেন আমি তা করব না। তখন আব্বাস বললেন, আপনি কাউকে তা উঠিয়ে দিতে বলুন! তখনও তিনি বললেন, না, তাও পারব না। তখন তিনি (আব্বাস) তা থেকে কিছু মাল নামিয়ে তা উঠাতে গেলেন কিন্তু সক্ষম হলেন না। এরপর পুনরায় তিনি রাসূলুল্লাহ্ (সা)-কে তা উঠিয়ে দিতে কিংবা দেয়ার জন্য কাউকে নির্দেশ দিতে বললেন । কিন্তু তিনি তা করলেন না। তখন আব্বাস তার উঠানো 'মাল' আরো কমালেন এরপর অবশিষ্ট মাল বহন করে মসজিদ থেকে বেরিয়ে গেলেন, ০০০০০০০৮০৪০ অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকলেন। আমি বলি, হযরত আব্বাস বেশ দীর্ঘকায় ও শক্ত-সমর্থ ব্যক্তি ছিলেন। তিনি যা বহন করেছেন তা কম করে হলেও প্রায় চল্লিশ হাজার দিরহাম হবে। আল্লাহই সর্বাধিক জানেন। দড$৮$.2111001109.0011
— পৃষ্ঠা ৬৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।